মূল কনটেন্টে যান
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
ঢাকা
--:--
সিডনি
--:--
ব্রেকিং
হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, সারজিস-নাসীরুদ্দীন আহতপশ্চিম সিডনিতে নতুন জাতীয় উদ্যান: সেন্টেনিয়াল পার্কের চেয়ে তিনগুণ বড় এক সবুজ বিপ্লবশাপলা চত্বর ঘটনা: শেখ হাসিনা ও বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চার্জ গঠনআইসিসির পরোয়ানা তোয়াক্কা না করে ওয়াশিংটনে নেতানিয়াহু; ট্রাম্পের সাথে রেকর্ড বৈঠকবাংলাদেশসহ ৬০ দেশের উপর ট্রাম্পের নতুন শুল্ক, তালিকায় আছে কোন কোন দেশ  পদত্যাগের প্রসঙ্গে রাষ্ট্রপতি: ‘প্রশ্নটা বিব্রতকরহবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, সারজিস-নাসীরুদ্দীন আহতপশ্চিম সিডনিতে নতুন জাতীয় উদ্যান: সেন্টেনিয়াল পার্কের চেয়ে তিনগুণ বড় এক সবুজ বিপ্লবশাপলা চত্বর ঘটনা: শেখ হাসিনা ও বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চার্জ গঠনআইসিসির পরোয়ানা তোয়াক্কা না করে ওয়াশিংটনে নেতানিয়াহু; ট্রাম্পের সাথে রেকর্ড বৈঠকবাংলাদেশসহ ৬০ দেশের উপর ট্রাম্পের নতুন শুল্ক, তালিকায় আছে কোন কোন দেশ  পদত্যাগের প্রসঙ্গে রাষ্ট্রপতি: ‘প্রশ্নটা বিব্রতকর
বিবিধ খবর

বাংলাদেশ সীমান্তে কাঁটাতার বসানোর ঘোষণা শুভেন্দুর

বিশেষ প্রতিবেদক ২ মাস আগে সোমবার, ১১ মে ২০২৬ ৬২ বার পঠিত

প্রথম বৈঠকেই বড় সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গের নতুন বিজেপি। সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য প্রয়োজনীয় জমি ৪৫ দিনের মধ্যে বিএসএফের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১১ মে নবান্নে অনুষ্ঠিত প্রথম ক্যাবিনেট বৈঠকের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই ঘোষণা করেন।

তিনি জানান, সীমান্তে অনুপ্রবেশ রোধ এবং নিরাপত্তা জোরদার করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ভূমি ও রাজস্ব দপ্তরকে অবিলম্বে জমি হস্তান্তরের প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। বিএসএফ যতটা জমি চাইবে, ততটাই দেওয়া হবে বলেও জানান মুখ্যমন্ত্রী। এর আগে একাধিকবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অভিযোগ করেছিলেন যে, পূর্ববর্তী রাজ্য সরকার সীমান্তে কাঁটাতার নির্মাণের জন্য বিএসএফকে জমি দিতে সহযোগিতা করেনি। নতুন সরকার ক্ষমতায় এসেই সেই সমস্যার সমাধানে পদক্ষেপ নিয়েছে বলে দাবি করা হয়েছে। সরকারের মতে, এর ফলে সীমান্ত আরও সুরক্ষিত হবে এবং অনুপ্রবেশসহ অন্যান্য সমস্যা কমবে।

গত শনিবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর আজ সোমবার প্রথমবার নবান্নে অফিস করেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর দপ্তর সংলগ্ন ১৪ তলায় অনুষ্ঠিত হয় প্রথম মন্ত্রিসভার বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন- দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, ক্ষুদিরাম টুডু ও নিশীথ প্রমাণিক। যদিও তাদের দপ্তর এখনো বণ্টন হয়নি। বৈঠকে সীমান্তে কাঁটাতারের জন্য জমি হস্তান্তরের পাশাপাশি আরও একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পে পশ্চিমবঙ্গকে যুক্ত করার সিদ্ধান্তও গৃহীত হয়েছে।

এর মধ্যে রয়েছে- আয়ুষ্মান ভারত, প্রধানমন্ত্রী জনআরোগ্য যোজনা, প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা, বেটি বাঁচাও বেটি পড়াও এবং প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা ৩.০-সহ আরও একাধিক কেন্দ্রীয় প্রকল্প। এ ছাড়া সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা পাঁচ বছর বাড়ানোর সিদ্ধান্তও নেওয়া হয়েছে।