মূল কনটেন্টে যান
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
ঢাকা
--:--
সিডনি
--:--
ব্রেকিং
হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, সারজিস-নাসীরুদ্দীন আহতপশ্চিম সিডনিতে নতুন জাতীয় উদ্যান: সেন্টেনিয়াল পার্কের চেয়ে তিনগুণ বড় এক সবুজ বিপ্লবশাপলা চত্বর ঘটনা: শেখ হাসিনা ও বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চার্জ গঠনআইসিসির পরোয়ানা তোয়াক্কা না করে ওয়াশিংটনে নেতানিয়াহু; ট্রাম্পের সাথে রেকর্ড বৈঠকবাংলাদেশসহ ৬০ দেশের উপর ট্রাম্পের নতুন শুল্ক, তালিকায় আছে কোন কোন দেশ  পদত্যাগের প্রসঙ্গে রাষ্ট্রপতি: ‘প্রশ্নটা বিব্রতকরহবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, সারজিস-নাসীরুদ্দীন আহতপশ্চিম সিডনিতে নতুন জাতীয় উদ্যান: সেন্টেনিয়াল পার্কের চেয়ে তিনগুণ বড় এক সবুজ বিপ্লবশাপলা চত্বর ঘটনা: শেখ হাসিনা ও বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চার্জ গঠনআইসিসির পরোয়ানা তোয়াক্কা না করে ওয়াশিংটনে নেতানিয়াহু; ট্রাম্পের সাথে রেকর্ড বৈঠকবাংলাদেশসহ ৬০ দেশের উপর ট্রাম্পের নতুন শুল্ক, তালিকায় আছে কোন কোন দেশ  পদত্যাগের প্রসঙ্গে রাষ্ট্রপতি: ‘প্রশ্নটা বিব্রতকর
বিবিধ খবর

সৌদি আরবে ২৭মে বুধবার পবিত্র ঈদুল আজহা

স্টাফ রিপোর্টার ২ মাস আগে সোমবার, ১৮ মে ২০২৬ ৬১ বার পঠিত

সেই দীর্ঘদিনের চেনা সমীকরণ এবং বাংলাদেশে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৮ মে বৃহস্পতিবার দেশজুড়ে পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হতে পারে। তবে বাংলাদেশের জাতীয় চাঁদ দেখা কমিটি সোমবার মাগরিবের নামাজের পর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সভার মাধ্যমে দেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখার বিষয়টি পর্যালোচনা করে চূড়ান্ত তারিখ ঘোষণা করবে।

সিডনি, অস্ট্রেলিয়া

সৌদি আরবে ১৭ মে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ধর্মীয় রীতি অনুযায়ী চাঁদ দেখা যাওয়ার প্রেক্ষিতে দেশটির রাজকীয় কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দিয়েছে। হিসাব অনুযায়ী, আগামী ১০ জিলহজ অর্থাৎ ২৭ মে (বুধবার সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদ্‌যাপিত হবে। একই সঙ্গে ঈদের আগের দিন অর্থাৎ ২৬ মে পবিত্র ‘পবিত্র হজ’ অনুষ্ঠিত হবে। 

সৌদি আরবের পাশাপাশি মধ্যপ্রাচ্যের অপর দেশ ওমানও আগামী ২৭ মে পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপনের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। এর আগে দক্ষিণ-পূর্ব এশিয়ার মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইন্দোনেশিয়া ও মালয়েশিয়াতেও একই দিনে অর্থাৎ ২৭ মে তারিখে ঈদুল আজহা উদ্‌যাপনের ঘোষণা দেওয়া হয়। বৈশ্বিক এই চাঁদ দেখার পরিক্রমার ওপর ভিত্তি করে এখন বিশ্বের বিভিন্ন দেশের মুসলিম সম্প্রদায় তাদের পবিত্র হজ ও কোরবানি ঈদের চূড়ান্ত প্রস্তুতি নিতে শুরু করেছেন।

সাধারণ নিয়ম ও ভৌগোলিক অবস্থান অনুযায়ী, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদ উদ্‌যাপনের ঠিক পরদিন বাংলাদেশে পবিত্র ঈদ উদ্‌যাপিত হয়ে থাকে। সেই দীর্ঘদিনের চেনা সমীকরণ এবং বাংলাদেশে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৮ মে বৃহস্পতিবার দেশজুড়ে পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হতে পারে। তবে বাংলাদেশের জাতীয় চাঁদ দেখা কমিটি সোমবার মাগরিবের নামাজের পর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সভার মাধ্যমে দেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখার বিষয়টি পর্যালোচনা করে চূড়ান্ত তারিখ ঘোষণা করবে।