মূল কনটেন্টে যান
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
ঢাকা
--:--
সিডনি
--:--
ব্রেকিং
হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, সারজিস-নাসীরুদ্দীন আহতপশ্চিম সিডনিতে নতুন জাতীয় উদ্যান: সেন্টেনিয়াল পার্কের চেয়ে তিনগুণ বড় এক সবুজ বিপ্লবশাপলা চত্বর ঘটনা: শেখ হাসিনা ও বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চার্জ গঠনআইসিসির পরোয়ানা তোয়াক্কা না করে ওয়াশিংটনে নেতানিয়াহু; ট্রাম্পের সাথে রেকর্ড বৈঠকবাংলাদেশসহ ৬০ দেশের উপর ট্রাম্পের নতুন শুল্ক, তালিকায় আছে কোন কোন দেশ  পদত্যাগের প্রসঙ্গে রাষ্ট্রপতি: ‘প্রশ্নটা বিব্রতকরহবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, সারজিস-নাসীরুদ্দীন আহতপশ্চিম সিডনিতে নতুন জাতীয় উদ্যান: সেন্টেনিয়াল পার্কের চেয়ে তিনগুণ বড় এক সবুজ বিপ্লবশাপলা চত্বর ঘটনা: শেখ হাসিনা ও বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চার্জ গঠনআইসিসির পরোয়ানা তোয়াক্কা না করে ওয়াশিংটনে নেতানিয়াহু; ট্রাম্পের সাথে রেকর্ড বৈঠকবাংলাদেশসহ ৬০ দেশের উপর ট্রাম্পের নতুন শুল্ক, তালিকায় আছে কোন কোন দেশ  পদত্যাগের প্রসঙ্গে রাষ্ট্রপতি: ‘প্রশ্নটা বিব্রতকর
বিবিধ খবর

অস্ট্রেলিয়ার সব ভিসার আবেদন এখন থেকে ইমি একাউন্টে জমা দিতে হবে

স্টাফ রিপোর্টার ২ মাস আগে বুধবার, ২০ মে ২০২৬ ৭৯ বার পঠিত

মাইগ্রেশন এজেন্টদের মাধ্যমে করা সব আবেদনও বাধ্যতামূলকভাবে এই অফিশিয়াল পোর্টালের মাধ্যমেই সম্পন্ন করতে হবে।

ঢাকা : অস্ট্রেলিয়ার সব ধরনের ভিসার আবেদন এখন থেকে দেশটির সরকারের অফিসিয়াল ইমিগ্রেশন পোর্টাল ইমি একাউন্ট’-এর মাধ্যমে জমা দিতে হবে। মঙ্গলবার ঢাকায় অবস্থিত অস্ট্রেলিয়ান হাইকমিশন এক বার্তায় এই তথ্য নিশ্চিত করেছে।
হাইকমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, সাধারণ আবেদনকারী ছাড়াও মাইগ্রেশন এজেন্টদের মাধ্যমে করা সব আবেদনও বাধ্যতামূলকভাবে এই অফিশিয়াল পোর্টালের মাধ্যমেই সম্পন্ন করতে হবে।
প্রতারণা এড়াতে এবং স্বচ্ছতা বজায় রাখতে আবেদনকারীদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এজেন্টদের মাধ্যমে আবেদন করার পরও আবেদনকারীরা নিজেদের ইমি একাউন্ট’-এ ঢুকে নিচের বিষয়গুলো যাচাই করে নিতে বলা হয়েছে। ব্যক্তিগত তথ্যগুলোর মধ্যে রয়েছে- নিজের নাম, জন্ম তারিখ এবং পাসপোর্টের বিবরণ সঠিক আছে কিনা, ভিসার ধরন: ঠিক কোন ক্যাটাগরির ভিসার জন্য আবেদন করা হয়েছে, আবেদনের অবস্থা: ভিসা আবেদনের বর্তমান স্ট্যাটাস বা অগ্রগতি, বায়োমেট্রিক্স লেটার: প্রেরিত বায়োমেট্রিক্স লেটারটি মূল ভিসা আবেদনের সাথে মিলছে কিনা, অফিশিয়াল আপডেট: অস্ট্রেলিয়া সরকারের পক্ষ থেকে পাঠানো যেকোনো বার্তা বা হালনাগাদ তথ্য