মূল কনটেন্টে যান
সোশ্যাল মিডিয়ায় যুক্ত থাকুন
ব্রেকিং
পিছিয়ে থেকেও ব্রাজিলে লুলার বিস্ময়কর বিজয়, চতুর্থবার প্রেসিডেন্ট: মোদিসহ বিশ্বনেতাদের অভিনন্দন◆ইরানে হামলার হুমকি থেকে সরে এলেন ট্রাম্প◆যাত্রা শুরু ওয়েস্টার্ন সিডনি আন্তর্জাতিক বিমানবন্দরের, আজ উড়ছে প্রথম বাণিজ্যিক ও কাল থেকে আন্তর্জাতিক ফ্লাইট◆ফের ডিভি লটারি, তালিকায় নেই বাংলাদেশ◆৩০ অক্টোবর চালু হচ্ছে সিডনির নতুন মেট্রো◆তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ১৬ : বিধ্বস্ত ৩ শতাধিক বাড়িঘর◆পিছিয়ে থেকেও ব্রাজিলে লুলার বিস্ময়কর বিজয়, চতুর্থবার প্রেসিডেন্ট: মোদিসহ বিশ্বনেতাদের অভিনন্দন◆ইরানে হামলার হুমকি থেকে সরে এলেন ট্রাম্প◆যাত্রা শুরু ওয়েস্টার্ন সিডনি আন্তর্জাতিক বিমানবন্দরের, আজ উড়ছে প্রথম বাণিজ্যিক ও কাল থেকে আন্তর্জাতিক ফ্লাইট◆ফের ডিভি লটারি, তালিকায় নেই বাংলাদেশ◆৩০ অক্টোবর চালু হচ্ছে সিডনির নতুন মেট্রো◆তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ১৬ : বিধ্বস্ত ৩ শতাধিক বাড়িঘর◆
বিনোদন

হর্নসবিতে আজ ও কাল লাইফলাইনের বইমেলা ও মেগা সেল

স্টাফ রিপোর্টার ৫ মাস আগে শনিবার, ২৩ মে ২০২৬ ৪৫৩০ বার পঠিত

প্রদর্শনীতে ৪০ হাজারেরও বেশি উচ্চমানের পুরনো (প্রাক-ব্যবহৃত) বই, ডিভিডি এবং সিডি থাকবে। অত্যন্ত সাশ্রয়ী মূল্যে এগুলো কিনতে পারবেন দর্শনার্থীরা।

সিডনি : বইপ্রেমী, সস্তা দামের সংগ্রাহক এবং বইপোকাদের জন্য দারুণ এক সুখবর! আজ ২৩ ও কাল ২৪ মে (শনিবার ও রবিবার) সিডনির হর্নসবিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে লাইফলাইন হারবার টু হকসবারি সিডনির বহুল প্রতীক্ষিত ‘বুক ক্লিয়ারেন্স সেল’। হর্নসবি ওয়ার মেমোরিয়াল হলে (২ হাই স্ট্রিট, হর্নসবি) দুদিনব্যাপী এই মেগা সেল প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে।

আয়োজকরা জানিয়েছেন, এবারের প্রদর্শনীতে ৪০ হাজারেরও বেশি উচ্চমানের পুরনো (প্রাক-ব্যবহৃত) বই, ডিভিডি এবং সিডি থাকবে। অত্যন্ত সাশ্রয়ী মূল্যে এগুলো কিনতে পারবেন দর্শনার্থীরা। মেলায় যেসব ক্যাটাগরির বই পাওয়া যাবে, তার মধ্যে অন্যতম হচ্ছে ফিকশন ও নন-ফিকশন,  জীবনী ও ইতিহাস, রান্নার নব, ভ্রমণকাহিনী, শিশু ও কিশোরদের নব, টেক্সটবুক বা পাঠ্যপুস্তক, দুর্লভ কালেকশন, মিউজিক ও সিনেমা।

এই মেলা থেকে অর্জিত অর্থ সরাসরি লাইফলাইনের মানবিক কাজে ব্যয় করা হবে। প্রতিটি ক্রয়ের লভ্যাংশ লাইফলাইনের ২৪/৭ ক্রাইসিস সাপোর্ট লাইন, কাউন্সিলিং, কমিউনিটি এইড প্রোগ্রাম এবং জরুরি ত্রাণ পরিষেবার মতো গুরুত্বপূর্ণ জীবন রক্ষাকারী স্থানীয় সেবাগুলো পরিচালনায় সহায়তা করবে। লাইফলাইনের একদল স্বেচ্ছাসেবকের অক্লান্ত পরিশ্রমে এই বিশাল আয়োজনটি সফল হতে যাচ্ছে।

মেলা চলাকালীন শপিংয়ের আনন্দ আরও বাড়িয়ে দিতে কাছাকাছি অবস্থিত ‘লাইফলাইন হর্নসবি বুক শপ’-এর সময়সীমাও বাড়ানো হয়েছে। শনি ও রবিবার দুদিনই এটি সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে।

বিজ্ঞাপনবিজ্ঞাপন