মূল কনটেন্টে যান
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
ঢাকা
--:--
সিডনি
--:--
ব্রেকিং
হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, সারজিস-নাসীরুদ্দীন আহতপশ্চিম সিডনিতে নতুন জাতীয় উদ্যান: সেন্টেনিয়াল পার্কের চেয়ে তিনগুণ বড় এক সবুজ বিপ্লবশাপলা চত্বর ঘটনা: শেখ হাসিনা ও বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চার্জ গঠনআইসিসির পরোয়ানা তোয়াক্কা না করে ওয়াশিংটনে নেতানিয়াহু; ট্রাম্পের সাথে রেকর্ড বৈঠকবাংলাদেশসহ ৬০ দেশের উপর ট্রাম্পের নতুন শুল্ক, তালিকায় আছে কোন কোন দেশ  পদত্যাগের প্রসঙ্গে রাষ্ট্রপতি: ‘প্রশ্নটা বিব্রতকরহবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, সারজিস-নাসীরুদ্দীন আহতপশ্চিম সিডনিতে নতুন জাতীয় উদ্যান: সেন্টেনিয়াল পার্কের চেয়ে তিনগুণ বড় এক সবুজ বিপ্লবশাপলা চত্বর ঘটনা: শেখ হাসিনা ও বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চার্জ গঠনআইসিসির পরোয়ানা তোয়াক্কা না করে ওয়াশিংটনে নেতানিয়াহু; ট্রাম্পের সাথে রেকর্ড বৈঠকবাংলাদেশসহ ৬০ দেশের উপর ট্রাম্পের নতুন শুল্ক, তালিকায় আছে কোন কোন দেশ  পদত্যাগের প্রসঙ্গে রাষ্ট্রপতি: ‘প্রশ্নটা বিব্রতকর
বিবিধ খবর

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন: বৈশ্বিক সংকটের মুখে পররাষ্ট্রমন্ত্রীর ‘৬ দফা

ডেস্ক রিপোর্ট ১ মাস আগে বুধবার, ৩ জুন ২০২৬ ৩৮ বার পঠিত
জাতিসংঘে ছয় দফা কর্মপরিকল্পনা তুলে ধরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

বিশ্বজুড়ে চলমান ভূ-রাজনৈতিক সংঘাত, তীব্র আর্থিক সংকট এবং উন্নয়ন স্থবিরতার মধ্য দিয়েই নবম দশকে পদার্পণ করছে জাতিসংঘ। সংস্থার এই ঐতিহাসিক ও চ্যালেঞ্জিং সময়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে ঐতিহাসিক দায়িত্ব গ্রহণ করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

দায়িত্ব নেওয়ার পর গত মঙ্গলবার (২ জুন) নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে প্রদত্ত তার প্রথম আনুষ্ঠানিক নীতি-নির্ধারণী বক্তৃতায় বৈশ্বিক শান্তি ও টেকসই উন্নয়নের রূপরেখা হিসেবে একটি শক্তিশালী ছয় দফা কর্মপরিকল্পনা’ বিশ্বনেতাদের সামনে উপস্থাপন করেন তিনি।

এক নজরে ড. খলিলুর রহমানের দফা কর্মপরিকল্পনা : বিশ্বের বর্তমান বহুমুখী সংকট মোকাবিলায় নবনির্বাচিত সভাপতি তার বক্তৃতায় যে ছয়টি স্তম্ভের ওপর সবচেয়ে বেশি জোর দিয়েছেন:– ১. বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা জোরদার                            ২. সংঘাত প্রতিরোধ ও বেসামরিক জনগণের সুরক্ষা ৩. শান্তিরক্ষা কার্যক্রমে নারীদের অর্থবহ অংশগ্রহণ বৃদ্ধি , ৪. ২০৩০ এজেন্ডা ও এসডিজি  লক্ষ্যমাত্রা অর্জনে গতি আনা, ৫. আন্তর্জাতিক আর্থিক কাঠামোর সংস্কার ও ঋণ ব্যবস্থাপনা,৬. স্বল্পোন্নত দেশগুলোর জন্য ‘দোহা কর্মসূচি’র পূর্ণ বাস্তবায়ন    

কূটনৈতিক সায় কৃতজ্ঞতা প্রকাশ : বক্তৃতার শুরুতেই ড. খলিলুর রহমান জাতিসংঘ সদস্য রাষ্ট্রগুলোর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “বিশ্বের এই ক্রান্তিলগ্নে সদস্য দেশগুলো বাংলাদেশের ওপর যে আস্থা ও সমর্থন দেখিয়েছে, তা আমি অত্যন্ত বিনয় ও গভীর দায়িত্ববোধের সঙ্গে গ্রহণ করছি।”

তিনি এই ঐতিহাসিক অর্জনের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান-কে বিশেষভাবে ধন্যবাদ জানান এবং তাঁর নির্বাচনী প্রচারণায় যুক্ত টিম ও আন্তর্জাতিক শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আন্দ্রেয়াস কাকৌরিসের ইতিবাচক ও গঠনমূলক প্রচারণার ভূয়সী প্রশংসাও করেন তিনি।