অনুষ্ঠানের একটি অন্যতম গুরুত্বপূর্ণ অংশ ছিল সদ্য প্রয়াত প্রবীণ আওয়ামী লীগ নেতা, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক তোফায়েল আহমেদ এবং বিশিষ্ট রাজনীতিবিদ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনসহ সম্প্রতি মারা যাওয়া দলের অন্যান্য নেতাকর্মীদের স্মরণ।
অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অস্ট্রেলিয়ার সিডনিতে বাংলাদেশ আওয়ামী লীগ, অস্ট্রেলিয়ার উদ্যোগে ‘পবিত্র ঈদ-উল-আযহা’ উপলক্ষে এক ঈদ পুনর্মিলনী সভা অনুষ্ঠিত হয়েছে। ৬ জুন (শনিবার) দুপুর ১২ টায় লাকেম্বার ঐতিহ্যবাহী ‘লাকেম্বা ইউনাইটিং চার্চ’ হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সিডনিতে বসবাসরত দলীয় নেতাকর্মী, সমর্থক ও প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের একটি অন্যতম গুরুত্বপূর্ণ অংশ ছিল সদ্য প্রয়াত প্রবীণ আওয়ামী লীগ নেতা, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক তোফায়েল আহমেদ এবং বিশিষ্ট রাজনীতিবিদ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনসহ সম্প্রতি মারা যাওয়া দলের অন্যান্য নেতাকর্মীদের স্মরণ। দেশের রাজনীতিতে তাদের অসামান্য অবদান শ্রদ্ধাভরে স্মরণ করে তাদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত ও দোয়া করা হয়।g
ড. মো: সিরাজুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ড. মিল্টন হাসনাত, বিশেষ অথিতি ছিলেন গামা আব্দুল কাদের ও রতন কুন্ডু । এ ছাড়াও বক্তব্য রাখেন ও দোয়া করেন বাংলাদেশ আওয়ামী লীগ অস্ট্রেলিয়ার সাংগঠনিক সম্পাদক আবুল বাসার রিপন। বক্তব্য রাখেন যুবলীগ নেতা নোমান শামীম, মীর শুভ, আওয়ামী লীগ নেতা দিদার হোসেন, সিডনি আওয়ামী লীগ সভাপতি গাউসুল আলম শাহজাদা, যুবলীগ নেতা পলাশ প্রমুখ। সভাপতি তার বক্তব্যে উপস্থিত সকলকে পবিত্র ঈদুল আযহার আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানান। ড. সিরাজুল হক প্রবাসে দলীয় ঐক্য বজায় রেখে দেশের উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান। একই সাথে অনুষ্ঠানে বক্তারা আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সাফল্য কামনা করে বিশেষ মোনাজাত করেন ।
অনুষ্ঠানটি অত্যন্ত চমৎকারভাবে সঞ্চালনা করেন বাংলাদেশ আওয়ামী লীগ, অস্ট্রেলিয়ার সাধারণ সম্পাদক মেহেদী হাসান কচি। কেন্দ্রীয় কমিটির এই আয়োজনে সার্বিক সহযোগিতায় ছিল: বাংলাদেশ আওয়ামী লীগ সিডনি, অস্ট্রেলিয়া, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ অস্ট্রেলিয়া, বাংলাদেশ আওয়ামী যুবলীগ অস্ট্রেলিয়া, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ অস্ট্রেলিয়া ও বাংলাদেশ ছাত্রলীগ অস্ট্রেলিয়া অনুষ্ঠানে আগত অতিথিরা প্রবাসের মাটিতে এমন সুন্দর ও সৌহার্দ্যপূর্ণ আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান। মধ্যাহ্নভোজ ও পারস্পরিক কুশল বিনিময়ের মধ্য দিয়ে সিডনির এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।



