মূল কনটেন্টে যান
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
ঢাকা
--:--
সিডনি
--:--
ব্রেকিং
হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, সারজিস-নাসীরুদ্দীন আহতপশ্চিম সিডনিতে নতুন জাতীয় উদ্যান: সেন্টেনিয়াল পার্কের চেয়ে তিনগুণ বড় এক সবুজ বিপ্লবশাপলা চত্বর ঘটনা: শেখ হাসিনা ও বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চার্জ গঠনআইসিসির পরোয়ানা তোয়াক্কা না করে ওয়াশিংটনে নেতানিয়াহু; ট্রাম্পের সাথে রেকর্ড বৈঠকবাংলাদেশসহ ৬০ দেশের উপর ট্রাম্পের নতুন শুল্ক, তালিকায় আছে কোন কোন দেশ  পদত্যাগের প্রসঙ্গে রাষ্ট্রপতি: ‘প্রশ্নটা বিব্রতকরহবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, সারজিস-নাসীরুদ্দীন আহতপশ্চিম সিডনিতে নতুন জাতীয় উদ্যান: সেন্টেনিয়াল পার্কের চেয়ে তিনগুণ বড় এক সবুজ বিপ্লবশাপলা চত্বর ঘটনা: শেখ হাসিনা ও বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চার্জ গঠনআইসিসির পরোয়ানা তোয়াক্কা না করে ওয়াশিংটনে নেতানিয়াহু; ট্রাম্পের সাথে রেকর্ড বৈঠকবাংলাদেশসহ ৬০ দেশের উপর ট্রাম্পের নতুন শুল্ক, তালিকায় আছে কোন কোন দেশ  পদত্যাগের প্রসঙ্গে রাষ্ট্রপতি: ‘প্রশ্নটা বিব্রতকর
বিবিধ খবর

অস্ট্রেলিয়াস্থ বাংলাদেশ হাইকমিশনের ব্যবস্থাপনায় সিডনিতে শুরু হয়েছে গ্লোবাল সোর্সিং এক্সপো

বিশেষ প্রতিবেদক ১ মাস আগে বুধবার, ১৭ জুন ২০২৬ ১১৮ বার পঠিত

৩ দিন ব্যাপী আয়োজিত মেলায় অংশগ্রহনকারী বাংলাদেশের তৈরি পোশাক খাতের ১১টি স্টলের উদ্বোধন করেন অস্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এফ এম বোরহান উদ্দিন। এসময় কমার্শিয়াল কাউন্সেলর রনি চাকমা ও আয়োজনকারী প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী জুলি হল্ট উপস্থিত ছিলেন।

বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরোর পৃষ্ঠপোষকতায় ও অস্ট্রেলিয়াস্থ বাংলাদেশ হাইকমিশনের ব্যবস্থাপনায় গতকাল ১৬ জুন অস্ট্রেলিয়ার সিডনিতে শুরু হয়েছে গ্লোবাল সোর্সিং এক্সপো শীর্ষক মেলা, যা ১৮ জুন পর্যন্ত চলবে। ৩ দিন ব্যাপী আয়োজিত মেলায় অংশগ্রহনকারী বাংলাদেশের তৈরি পোশাক খাতের ১১টি স্টলের উদ্বোধন করেন অস্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এফ এম বোরহান উদ্দিন। এসময় কমার্শিয়াল কাউন্সেলর রনি চাকমা ও আয়োজনকারী প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী জুলি হল্ট উপস্থিত ছিলেন।  উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ থেকে আগত অংশগ্রহণকারীগণসহ আগ্রহী অস্ট্রেলিয়ান আমদানিকারকরাও উপস্থিত ছিলেন। এ মেলায় বিশ্বের ২০টি দেশ থেকে ৬০০ এর অধিক এক্সিবিটর অংশগ্রহণ করছে।

গ্লোবাল সোর্সিং এক্সপো  শীর্ষক মেলাটি হলো অস্ট্রেলিয়ার একমাত্র প্রিমিয়ার আন্তর্জাতিক সোর্সিং প্রদর্শনী, যেখানে সোর্সিং পেশাজীবীরা বিশ্বের বিভিন্ন দেশের প্রস্তুতকারক ও সরবরাহকারীদের সঙ্গে সরাসরি যোগাযোগ ও ব্যবসায়িক সুযোগ অন্বেষণ করতে পারেন। এই প্রদর্শনীতে পোশাক, জুতা, ফ্যাশন অ্যাকসেসরিজ, বস্ত্র এবং গৃহসজ্জা সামগ্রীসহ বিভিন্ন খাতের পণ্য ও সেবার প্রদর্শন করা হয়। বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের সক্ষমতা তুলে ধরার নিমিত্ত মেলার দ্বিতীয় দিন আজ ১৭ জুন  ‘Bangladesh RMG and other Emerging Sectors: Sustainable Manufacturing and New Horizons for Australia–Bangladesh Trade’  শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে। উক্ত সেমিনারে বাংলাদেশ হাইকমিশন ক্যানবেরা এর প্রতিনিধি হিসাবে কমার্শিয়াল কাউন্সেলর রনি চাকমা বক্তৃতা করবেন। এছাড়াও মেলার প্রথম দিনে বাংলাদেশ থেকে আগত ১১টি কোম্পানির প্রতিনিধিদের উদ্দেশ্যে বাংলাদেশ হাইকমিশন কর্তৃক তাৎক্ষণিকভাবে একটি ব্রিফিং সেশনের আয়োজন করা হয়। উক্ত ব্রিফিং সেশনটি পরিচালনা করেন অস্ট্রেলিয়া ট্রেড এন্ড লজিস্টিকস কর্পোরেশন এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা লরেন্স ক্রিস্টোফেলজ। বাংলাদেশ প্যাভিলিয়নে অংশগ্রহণকারী বাংলাদেশী প্রতিষ্ঠানসমূহ বিশ্বের বিভিন্ন দেশ  থেকে মেলায় আগত আগ্রহী দর্শনার্থী/ক্রেতা/বিপণনকারী এবং পাইকারী-খুচরা ব্যবসায়ী প্রতিনিধিগণের সঙ্গে মতবিনিময় করবেন এবং ই২ই নেটওয়াকিং -এর মাধ্যমে ব্যবসায়িক সম্পর্ক গড়ে তুলবেন। তিন দিনব্যাপী এই আন্তর্জাতিক মেলায় বাংলাদেশের উদ্যমী উৎপাদক ও বিপণনকারী প্রতিষ্ঠানসমূহ অংশগ্রহণ এবং ই২ই নেটওয়াকিং-এর মাধ্যমে অস্ট্রেলিয়া তথা বিশ্বের তৈরি পোশাক পণ্যের বাজারে-বাংলাদেশের অবস্থানকে আরও সুসংহত করবে এবং পণ্যাদি রপ্তানিতে নতুন নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানসমূহের প্রতিনিধিগণ দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।