মূল কনটেন্টে যান
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
ঢাকা
--:--
সিডনি
--:--
ব্রেকিং
হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, সারজিস-নাসীরুদ্দীন আহতপশ্চিম সিডনিতে নতুন জাতীয় উদ্যান: সেন্টেনিয়াল পার্কের চেয়ে তিনগুণ বড় এক সবুজ বিপ্লবশাপলা চত্বর ঘটনা: শেখ হাসিনা ও বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চার্জ গঠনআইসিসির পরোয়ানা তোয়াক্কা না করে ওয়াশিংটনে নেতানিয়াহু; ট্রাম্পের সাথে রেকর্ড বৈঠকবাংলাদেশসহ ৬০ দেশের উপর ট্রাম্পের নতুন শুল্ক, তালিকায় আছে কোন কোন দেশ  পদত্যাগের প্রসঙ্গে রাষ্ট্রপতি: ‘প্রশ্নটা বিব্রতকরহবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, সারজিস-নাসীরুদ্দীন আহতপশ্চিম সিডনিতে নতুন জাতীয় উদ্যান: সেন্টেনিয়াল পার্কের চেয়ে তিনগুণ বড় এক সবুজ বিপ্লবশাপলা চত্বর ঘটনা: শেখ হাসিনা ও বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চার্জ গঠনআইসিসির পরোয়ানা তোয়াক্কা না করে ওয়াশিংটনে নেতানিয়াহু; ট্রাম্পের সাথে রেকর্ড বৈঠকবাংলাদেশসহ ৬০ দেশের উপর ট্রাম্পের নতুন শুল্ক, তালিকায় আছে কোন কোন দেশ  পদত্যাগের প্রসঙ্গে রাষ্ট্রপতি: ‘প্রশ্নটা বিব্রতকর
বিবিধ খবর

২০ জুলাই প্রকাশিত হচ্ছে এসএসসি ও সমমানের ফল: শিক্ষামন্ত্রী

স্টাফ রিপোর্টার ১ মাস আগে শুক্রবার, ১৯ জুন ২০২৬ ১১৬ বার পঠিত

ঢাকা: চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামী ২০ জুলাই প্রকাশিত হতে যাচ্ছে। বৃহস্পতিবার (১৮ জুন) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এই তথ্য নিশ্চিত করেছেন।

শিক্ষামন্ত্রী জানান, কোনো প্রকার প্রশ্নপত্র ফাঁস ছাড়াই পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে এবং পরীক্ষা শেষের ২ মাসের মধ্যেই ফলাফল প্রকাশ করা হচ্ছে। সেশন জট কমাতে এক বছর আগেই পরীক্ষার সময়সূচি ঘোষণা এবং সিলেবাস শেষের পরপরই পরীক্ষা নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া আগামী ২৯ জুন চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিতব্য স্টার্ট-আপ ও ইনোভেশন শোকেসিং প্রোগ্রামের ফাইনালে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকবেন বলে তিনি জানান।

সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানান, আগামী ২০ জুন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে, যেখানে প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন। অন্যদিকে, প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন বলেন, বর্তমান সরকার সার্টিফিকেট-সর্বস্ব শিক্ষার পরিবর্তে বাস্তবমুখী ও সৃজনশীল শিক্ষাব্যবস্থা চালু করতে চায়। এরই অংশ হিসেবে ষষ্ঠ শ্রেণি থেকে ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ কার্যক্রম শুরু হতে যাচ্ছে।