মূল কনটেন্টে যান
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
ঢাকা
--:--
সিডনি
--:--
ব্রেকিং
হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, সারজিস-নাসীরুদ্দীন আহতপশ্চিম সিডনিতে নতুন জাতীয় উদ্যান: সেন্টেনিয়াল পার্কের চেয়ে তিনগুণ বড় এক সবুজ বিপ্লবশাপলা চত্বর ঘটনা: শেখ হাসিনা ও বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চার্জ গঠনআইসিসির পরোয়ানা তোয়াক্কা না করে ওয়াশিংটনে নেতানিয়াহু; ট্রাম্পের সাথে রেকর্ড বৈঠকবাংলাদেশসহ ৬০ দেশের উপর ট্রাম্পের নতুন শুল্ক, তালিকায় আছে কোন কোন দেশ  পদত্যাগের প্রসঙ্গে রাষ্ট্রপতি: ‘প্রশ্নটা বিব্রতকরহবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, সারজিস-নাসীরুদ্দীন আহতপশ্চিম সিডনিতে নতুন জাতীয় উদ্যান: সেন্টেনিয়াল পার্কের চেয়ে তিনগুণ বড় এক সবুজ বিপ্লবশাপলা চত্বর ঘটনা: শেখ হাসিনা ও বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চার্জ গঠনআইসিসির পরোয়ানা তোয়াক্কা না করে ওয়াশিংটনে নেতানিয়াহু; ট্রাম্পের সাথে রেকর্ড বৈঠকবাংলাদেশসহ ৬০ দেশের উপর ট্রাম্পের নতুন শুল্ক, তালিকায় আছে কোন কোন দেশ  পদত্যাগের প্রসঙ্গে রাষ্ট্রপতি: ‘প্রশ্নটা বিব্রতকর
বিবিধ খবর

সাংগঠনিক কার্যক্রম মদের বারে হচ্ছে: বিএনপি নেতা রাশেদ খাঁন

স্টাফ রিপোর্টার ১ মাস আগে রবিবার, ২১ জুন ২০২৬ ৮৭ বার পঠিত

এনসিপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে এক নারী কর্মীর আনা যৌন হয়রানির অভিযোগের পর দলটির তীব্র সমালোচনা করেছেন বিএনপি নেতা রাশেদ খাঁন। শুক্রবার চট্টগ্রাম নগরীর কাজীর দেউড়ির একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে এনসিপির এক নারী কর্মী দলটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃত্বের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলেন। ওই তরুণী নিজেকে জুলাই গণঅভ্যুত্থানের সক্রিয় অংশগ্রহণকারী, এনসিপির কর্মী এবং চট্টগ্রাম মহানগর নারীশক্তির পদপ্রত্যাশী হিসেবে পরিচয় দেন।

তরুণীর অভিযোগ, নারীশক্তির কমিটি নিয়ে সাংগঠনিক আলোচনার কথা বলে এনসিপির মহানগর নেত্রী সাদিয়া আফরিন তাকে গত ১৪ জুন নগরীর পেনিনসুলা হোটেলে নিয়ে যান। সেখানে গিয়ে তিনি দেখতে পান, বৈঠকের স্থান হিসেবে নির্ধারিত জায়গাটি আসলে হোটেলের একটি ‘রুফটপ বার’। ওই পরিবেশে তাকে ধূমপান ও ড্রিংকস (পানীয়) গ্রহণে উৎসাহিত করা হয়, যা তার জন্য অত্যন্ত অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করে।

তরুণীর ভাষ্য অনুযায়ী, তিনি অস্বস্তি প্রকাশ করলে নেত্রী সাদিয়া আফরিন তাকে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার পরামর্শ দিয়ে একপর্যায়ে স্থান ত্যাগ করেন। এরপর সেখানে উপস্থিত এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ মোহাম্মদ সুজা উদ্দিন ওই তরুণীর প্রতি আপত্তিকর আচরণ ও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন। রাজনৈতিক পদ-পদবি ও অন্যান্য সুবিধার প্রলোভন দেখিয়ে তাকে প্রভাবিত করার চেষ্টা করা হয় এবং প্রস্তাবে সাড়া না দেওয়ায় তাঁকে ভয়ভীতিও দেখানো হয়। সংগঠনের আন্তর্জাতিক মান রক্ষা প্রসঙ্গে তিনি প্রশ্ন তোলেন, এনসিপিতে বিদেশ থেকে পড়াশোনা বা আন্তর্জাতিক এনজিওতে কাজ করা কিছু নেতা আছেন, যাঁদের কাছে মদের বারে আড্ডা দেওয়া স্বাভাবিক। কিন্তু এনসিপির ধর্মভীরু বা হিজাবী নারীদের পক্ষে এমন পরিবেশে কাজ করা কঠিন। তিনি ক্ষোভ প্রকাশ করেন যে, ভুক্তভোগী নারী এখনো কোনো বিচার পাননি, উল্টো বলা হচ্ছে তিনি সুজাউদ্দিনের রাজনৈতিক অবস্থান নষ্ট করার জন্য ষড়যন্ত্র করছেন। রাশেদ খাঁন প্রশ্ন তোলেন, “৫ আগস্টের পরে রাজনীতিতে আসা নেতার আসলে রাজনৈতিক অবস্থানটা কি?”