অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন সিডনিতে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির ঐতিহ্য ও সংস্কৃতির মেলবন্ধন ঘটাতে আবারও আয়োজিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত পিঠা উৎসব ২০২৬’। আগামী ২৭জুন (শনিবার) দ্য পন্ডস কমিউনিটি হাব-এ অনুষ্ঠিত হবে এই বর্ণাঢ্য আয়োজন। দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে উৎসবের নানা আয়োজন।

উৎসবের আকর্ষণ: ঐতিহ্যবাহী পিঠার সমাহার: ভাপা, চিতই, পাটিসাপটা, নকশিপিঠাসহ খেজুরের গুড়ের ঘ্রাণে ভরপুর নানারকম গ্রামীণ পিঠা। সাংস্কৃতিক মেলবন্ধন: নতুন প্রজন্মের কাছে বাংলার সংস্কৃতি তুলে ধরা এবং প্রবাসী পরিবারগুলোর মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সৌহার্দ্য বৃদ্ধির অনন্য সুযোগ।
আয়োজকরা সিডনির সমস্ত বাংলাদেশি প্রবাসীদের সপরিবারে এই উৎসবে যোগ দিয়ে যান্ত্রিক জীবনের মাঝে একদিনের জন্য হলেও বাংলার গ্রামীণ আবহে হারিয়ে যাওয়ার আন্তরিক আমন্ত্রণ জানিয়েছেন।



