মূল কনটেন্টে যান
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
ঢাকা
--:--
সিডনি
--:--
ব্রেকিং
হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, সারজিস-নাসীরুদ্দীন আহতপশ্চিম সিডনিতে নতুন জাতীয় উদ্যান: সেন্টেনিয়াল পার্কের চেয়ে তিনগুণ বড় এক সবুজ বিপ্লবশাপলা চত্বর ঘটনা: শেখ হাসিনা ও বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চার্জ গঠনআইসিসির পরোয়ানা তোয়াক্কা না করে ওয়াশিংটনে নেতানিয়াহু; ট্রাম্পের সাথে রেকর্ড বৈঠকবাংলাদেশসহ ৬০ দেশের উপর ট্রাম্পের নতুন শুল্ক, তালিকায় আছে কোন কোন দেশ  পদত্যাগের প্রসঙ্গে রাষ্ট্রপতি: ‘প্রশ্নটা বিব্রতকরহবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, সারজিস-নাসীরুদ্দীন আহতপশ্চিম সিডনিতে নতুন জাতীয় উদ্যান: সেন্টেনিয়াল পার্কের চেয়ে তিনগুণ বড় এক সবুজ বিপ্লবশাপলা চত্বর ঘটনা: শেখ হাসিনা ও বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চার্জ গঠনআইসিসির পরোয়ানা তোয়াক্কা না করে ওয়াশিংটনে নেতানিয়াহু; ট্রাম্পের সাথে রেকর্ড বৈঠকবাংলাদেশসহ ৬০ দেশের উপর ট্রাম্পের নতুন শুল্ক, তালিকায় আছে কোন কোন দেশ  পদত্যাগের প্রসঙ্গে রাষ্ট্রপতি: ‘প্রশ্নটা বিব্রতকর
বিবিধ খবর

রাঙ্গামাটিতে ছাত্রলীগের ঝটিকা মিছিল

স্টাফ রিপোর্টার ১ মাস আগে মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ ৭৭ বার পঠিত

রাঙ্গামাটিতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের একটি ঝটিকা মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয় এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) ফেসবুকে ভাইরাল হওয়া ৪৪ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, রাঙ্গামাটি জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোহাগ চাকমার নেতৃত্বে ২০-২৫ জন নেতা-কর্মী নিয়ে একটি ঝটিকা মিছিল করছেন।

‘শিক্ষার অধিকার ফিরিয়ে দাও’ ব্যানার হাতে মিছিলে অংশ নেওয়া বেশিরভাগ কর্মী মাস্ক পরা থাকলেও সোহাগ চাকমা মাস্ক ছাড়াই ছিলেন। মিছিল থেকে ‘জয় বাংলা’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ সহ বিভিন্ন রাজনৈতিক স্লোগান দেওয়া হয়।

ছাত্রলীগের সূত্র দাবি করেছে, মিছিলটি রাঙ্গামাটি শহরের আসামবস্তী-কাপ্তাই সংযোগ সড়কের একটি সেতুর ওপর হয়েছে। তবে রাঙ্গামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন জানান, ভিডিওর সেতুটি কোতোয়ালি থানা এলাকার কোনো সেতুর সাথে মিলছে না। এটি অন্য কোনো এলাকার হতে পারে। পুরো বিষয়টি নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুসন্ধান এখনো অব্যাহত রয়েছে।