মূল কনটেন্টে যান
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
ঢাকা
--:--
সিডনি
--:--
ব্রেকিং
হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, সারজিস-নাসীরুদ্দীন আহতপশ্চিম সিডনিতে নতুন জাতীয় উদ্যান: সেন্টেনিয়াল পার্কের চেয়ে তিনগুণ বড় এক সবুজ বিপ্লবশাপলা চত্বর ঘটনা: শেখ হাসিনা ও বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চার্জ গঠনআইসিসির পরোয়ানা তোয়াক্কা না করে ওয়াশিংটনে নেতানিয়াহু; ট্রাম্পের সাথে রেকর্ড বৈঠকবাংলাদেশসহ ৬০ দেশের উপর ট্রাম্পের নতুন শুল্ক, তালিকায় আছে কোন কোন দেশ  পদত্যাগের প্রসঙ্গে রাষ্ট্রপতি: ‘প্রশ্নটা বিব্রতকরহবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, সারজিস-নাসীরুদ্দীন আহতপশ্চিম সিডনিতে নতুন জাতীয় উদ্যান: সেন্টেনিয়াল পার্কের চেয়ে তিনগুণ বড় এক সবুজ বিপ্লবশাপলা চত্বর ঘটনা: শেখ হাসিনা ও বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চার্জ গঠনআইসিসির পরোয়ানা তোয়াক্কা না করে ওয়াশিংটনে নেতানিয়াহু; ট্রাম্পের সাথে রেকর্ড বৈঠকবাংলাদেশসহ ৬০ দেশের উপর ট্রাম্পের নতুন শুল্ক, তালিকায় আছে কোন কোন দেশ  পদত্যাগের প্রসঙ্গে রাষ্ট্রপতি: ‘প্রশ্নটা বিব্রতকর
বিবিধ খবর

বাংলাদেশ যাচ্ছেন প্যারিশ পেশেন্স ইমিগ্রেশন লইয়ার্সের প্রতিনিধিরা

স্টাফ রিপোর্টার ২ সপ্তাহ আগে শুক্রবার, ১০ জুলাই ২০২৬ ১০০ বার পঠিত

অস্ট্রেলিয়ায় শিক্ষা, কর্মসংস্থান কিংবা স্থায়ী বসবাসের স্বপ্ন দেখছেন এমন বাংলাদেশিদের জন্য নতুন সুযোগ নিয়ে ঢাকা সফরে আসছেন অস্ট্রেলিয়ার সুপরিচিত অভিবাসন আইন প্রতিষ্ঠান প্যারিশ পেশেন্স ইমিগ্রেশন লইয়ার্সের প্রতিনিধিরা। ১৩ থেকে ১৭ জুলাই ২০২৬ পর্যন্ত ঢাকায় প্রতিষ্ঠানটির উদ্যোগে অভিবাসনবিষয়ক সেমিনার, তথ্য অধিবেশন এবং ব্যক্তিগত পরামর্শ সেশনের আয়োজন করা হবে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সফরকালে অস্ট্রেলিয়ার স্টুডেন্ট ভিসা, স্কিলড মাইগ্রেশন, এমপ্লয়ার স্পন্সরশিপ, স্কিলস অ্যাসেসমেন্ট, ভিজিটর ভিসা, পারিবারিক ভিসা এবং পূর্বে ভিসা প্রত্যাখ্যান বা জটিলতায় পড়া আবেদনকারীদের জন্য বিশেষ পরামর্শ প্রদান করা হবে। এছাড়াও অস্ট্রেলিয়ার বর্তমান অভিবাসন নীতিমালা, দক্ষ কর্মী চাহিদা এবং স্থায়ী বসবাসের সম্ভাব্য পথ নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে।

সিডনিভিত্তিক প্যারিশ পেশেন্স ইমিগ্রেশন লইয়ার্স অস্ট্রেলিয়ার অন্যতম প্রাচীন আইন প্রতিষ্ঠানগুলোর একটি। ১৮৮৮ সালে প্রতিষ্ঠার মাধ্যমে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটি দীর্ঘ ১৩৮ বছরেরও বেশি সময় ধরে আইনি ও অভিবাসন সেবায় সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছে। সময়ের পরিক্রমায় প্রতিষ্ঠানটি অভিবাসন আইন বিষয়ে বিশেষায়িত দক্ষতা অর্জন করে অস্ট্রেলিয়ার অন্যতম মাইগ্রেশন ল ফার্ম হিসেবে পরিচিতি লাভ করেছে।

বাংলাদেশ সফরে প্যারিশ পেশেন্স ইমিগ্রেশন লইয়ার্সের পক্ষে উপস্থিত থাকবেন পরিচালক মোতাসিম বিল্লাহ এবং নিবন্ধিত অভিবাসন আইনজীবী উসমান আলী। তারা আগ্রহী ব্যক্তিদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করে অস্ট্রেলিয়ায় অভিবাসনের সম্ভাবনা, আবেদন প্রক্রিয়া এবং বিভিন্ন আইনি বিষয়ে পরামর্শ প্রদান করবেন।

অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষা, দক্ষ কর্মী হিসেবে অভিবাসন, ব্যবসায়িক সুযোগ কিংবা পরিবারভিত্তিক ভিসার পরিকল্পনা রয়েছে এমন ব্যক্তিদের জন্য এ সফর একটি গুরুত্বপূর্ণ সুযোগ হতে পারে। একই সঙ্গে যারা পূর্বে ভিসা প্রত্যাখ্যান, বাতিল বা অন্যান্য অভিবাসন জটিলতার সম্মুখীন হয়েছেন, তারাও অভিজ্ঞ আইন বিশেষজ্ঞদের কাছ থেকে সরাসরি দিকনির্দেশনা লাভ করতে পারবেন। আগ্রহীদের আগাম নিবন্ধনের জন্য অনুরোধ জানানো হয়েছে। যোগাযোগ ও নিবন্ধন: নায়ন আহমেদ মোবাইল: +৮৮০ ১৭১৯ ২৫০ ৮১৪। প্যারিশ পেশেন্স ইমিগ্রেশন লইয়ার্স, লেভেল ৩, ৮৩ ইয়র্ক স্ট্রিট, সিডনি, নিউ সাউথ ওয়েলস ২০০০, অস্ট্রেলিয়া।