মূল কনটেন্টে যান
সোশ্যাল মিডিয়ায় যুক্ত থাকুন
ব্রেকিং
জালিয়াতির অভিযোগ: বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের পদ ছাড়লেন পুতুলহাটহাজারী ফিল্ড ফায়ারিংয়ে দুর্ঘটনা, ২ সেনাসদস্য নিহত : আইএসপিআরইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগঅস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে মৌসুমের শুরুতেই থাবা বসিয়েছে অস্বাভাবিক তীব্র গরমহরমুজে তেলবাহী সৌদি সুপারট্যাংকারে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, দুই নাবিক নিহত নেপাল-তিব্বতে বন্যায় নিহত ছাড়াল ১০০০, নিখোঁজ সাড়ে ৪ হাজারজালিয়াতির অভিযোগ: বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের পদ ছাড়লেন পুতুলহাটহাজারী ফিল্ড ফায়ারিংয়ে দুর্ঘটনা, ২ সেনাসদস্য নিহত : আইএসপিআরইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগঅস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে মৌসুমের শুরুতেই থাবা বসিয়েছে অস্বাভাবিক তীব্র গরমহরমুজে তেলবাহী সৌদি সুপারট্যাংকারে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, দুই নাবিক নিহত নেপাল-তিব্বতে বন্যায় নিহত ছাড়াল ১০০০, নিখোঁজ সাড়ে ৪ হাজার
অস্ট্রেলিয়া

বাংলাদেশ পূজা অ্যাসোসিয়েশন (বিপিএ)-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত, নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত

dsinsider ১ মাস আগে মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ৬৪৬ বার পঠিত


সিডনি: বাংলাদেশ পূজা অ্যাসোসিয়েশন (বিপিএ)-এর বার্ষিক সাধারণ সভা  উৎসবমুখর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সেন্ট জর্জস কমিউনিটি হলে, কোগরাহতে অনুষ্ঠিত হয়। সভায় বিপিএর সদস্যবৃন্দের সক্রিয় অংশগ্রহণে সংগঠনের বিগত বছরের কার্যক্রম পর্যালোচনা, ভবিষ্যৎ পরিকল্পনা এবং নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
সভায় প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন আশিস রায়। তাকে সহযোগিতা করেন সদস্য নির্বাচন কমিশনার অনাদি গোস্বামী ও ঝরনা রায়। নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে সর্বসম্মতিক্রমে ২০২৬–২০২৭ মেয়াদের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
নবনির্বাচিত কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দিলিপ দত্ত এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দিবাকর সমদ্দার। সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন জ্যোতি বিশ্বাস ও অশোক দাশ। যুগ্ম সম্পাদক সমীর রায়, কোষাধ্যক্ষ সুকান্ত দেব, সাংস্কৃতিক সম্পাদক মৌসুমি সাহা, সাংগঠনিক সম্পাদক আকাশ দে, প্রকাশনা ও প্রচার সম্পাদক সুভাষ চন্দ্র সাহা, আপ্যায়ন সম্পাদক পলাশ ভৌমিক এবং জনসংযোগ কর্মকর্তা চন্দন সাহা নির্বাচিত হন। এছাড়া বিভিন্ন পদে সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন সুকুমার ভক্ত, অভিজিৎ সাহা, লিঙ্কন পাগল, নিকেশ নাগ, অঙ্কন তালুকদার, দেবী সাহা, সুজন দে, দীপ্তি পাল চৌধুরী এবং লাকী সাহা।
সভায় বক্তারা বাংলাদেশি হিন্দু সম্প্রদায়ের সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় ঐতিহ্য সংরক্ষণে বিপিএর গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। তাঁরা নতুন কমিটির প্রতি আস্থা প্রকাশ করে আগামী দিনে সংগঠনকে আরও শক্তিশালী, ঐক্যবদ্ধ ও গতিশীল করার আহ্বান জানান।
নবনির্বাচিত সভাপতি দিলিপ দত্ত এবং সাধারণ সম্পাদক দিবাকর সমদ্দার সংগঠনের সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সদস্যদের সহযোগিতা ও অংশগ্রহণের মাধ্যমে বিপিএ আগামী দিনগুলোতে আরও বৃহত্তর পরিসরে ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করবে। একই সঙ্গে তাঁরা নতুন প্রজন্মকে সংগঠনের কার্যক্রমে সম্পৃক্ত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
বার্ষিক সাধারণ সভার শেষে নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে উপস্থিত সদস্যরা বিপিএর উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।
নতুন কমিটিঃ ২০২৬-২০২৭
সভাপতিঃ দিলিপ দত্ত, সহ-সভাপতি ১- জ্যোতি বিশ্বাস, সহ-সভাপতি ২- অশোক দাশ, সাধারণ সম্পাদক – দিবাকর সমদ্দার, যুগ্ম সম্পাদক – সমীর রয়, কোষাধ্যক্ষ – সুকান্ত দেব, সাংস্কৃতিক সম্পাদক – মৌসুমি সাহা,, সাংগঠনিক সম্পাদক – আকাশ দে, প্রকাশনা ও প্রচার সম্পাদক –সুভাষ চন্দ্র সাহা, আপ্যায়ন সম্পাদক – পলাশ ভৌমিক, সদস্য – সুকুমার ভক্ত, অভিজিৎ সাহা, লিঙ্কন পাগল, নিকেশ নাগ, অঙ্কন তালুকদার, দেবী সাহা, সুজন দে, দীপ্তি পাল চৌধুরী,  লাকী সাহা
জনসংযোগ কর্মকর্তা –চন্দন সাহা