মূল কনটেন্টে যান
সোশ্যাল মিডিয়ায় যুক্ত থাকুন
ব্রেকিং
জালিয়াতির অভিযোগ: বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের পদ ছাড়লেন পুতুলহাটহাজারী ফিল্ড ফায়ারিংয়ে দুর্ঘটনা, ২ সেনাসদস্য নিহত : আইএসপিআরইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগঅস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে মৌসুমের শুরুতেই থাবা বসিয়েছে অস্বাভাবিক তীব্র গরমহরমুজে তেলবাহী সৌদি সুপারট্যাংকারে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, দুই নাবিক নিহত নেপাল-তিব্বতে বন্যায় নিহত ছাড়াল ১০০০, নিখোঁজ সাড়ে ৪ হাজারজালিয়াতির অভিযোগ: বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের পদ ছাড়লেন পুতুলহাটহাজারী ফিল্ড ফায়ারিংয়ে দুর্ঘটনা, ২ সেনাসদস্য নিহত : আইএসপিআরইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগঅস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে মৌসুমের শুরুতেই থাবা বসিয়েছে অস্বাভাবিক তীব্র গরমহরমুজে তেলবাহী সৌদি সুপারট্যাংকারে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, দুই নাবিক নিহত নেপাল-তিব্বতে বন্যায় নিহত ছাড়াল ১০০০, নিখোঁজ সাড়ে ৪ হাজার
অস্ট্রেলিয়া

সড়ক দুর্ঘটনায় আহত তাকবিরকে ১০,৬০০ অস্ট্রেলিয়ান ডলারের আর্থিক সহায়তা প্রদান

dsinsider ১ মাস আগে মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ৮১৩ বার পঠিত

সিডনি: সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত তাকবির আহমেদের চিকিৎসার জন্য সংগৃহীত ১০,৬০০ অস্ট্রেলিয়ান ডলারের অনুদানের চেক তার পরিবারের হাতে তুলে দিয়েছে ‘বাংলাদেশ অস্ট্রেলিয়া ডিজাস্টার রিলিফ কমিটি’।

সিডনির লিভারপুল হাসপাতালের ব্রেন ইনজুরি রোগীদের রিহ্যাব সেন্টার প্রাঙ্গণে এই চেক হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে তাকবিরের বাবা আনিসুর রহমান, তার ছোটবেলার বন্ধু দীন মোহাম্মদ, ডিজাস্টার রিলিফ কমিটি এর প্রেসিডেন্ট আজাদ আলম, সেক্রেটারি জুবায়ের মিয়া এবং কমিটির সদস্য রহমত উল্লাহ, রায়হান উদ্দিন আহমেদ, সালাহ উদ্দিন সিরাজি ও হায়দার আলী খান উপস্থিত ছিলেন।

দীর্ঘ ২৮ বছরের পুরোনো সংগঠন ‘বাংলাদেশ অস্ট্রেলিয়া ডিজাস্টার রিলিফ কমিটি’র মানবিক আহ্বানে অস্ট্রেলিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা ব্যাপকভাবে সাড়া দেন। সামাজিক যোগাযোগমাধ্যম, অনলাইন নিউজ পোর্টাল এবং ব্যক্তিগত প্রচেষ্টার মাধ্যমে এই ১০,৬০০ ডলার সংগ্রহ করা হয়।

চেক গ্রহণকালে তাকবিরের বাবা আনিসুর রহমান আবেগে আপ্লুত হয়ে পড়েন। প্রবাসে দেশের মানুষের এমন ভালোবাসা ও সহযোগিতায় গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি তার ছেলের দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া ও আশীর্বাদ প্রার্থনা করেন।