মূল কনটেন্টে যান
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
ঢাকা
--:--
সিডনি
--:--
ব্রেকিং
শাপলা চত্বর ঘটনা: শেখ হাসিনা ও বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চার্জ গঠনআইসিসির পরোয়ানা তোয়াক্কা না করে ওয়াশিংটনে নেতানিয়াহু; ট্রাম্পের সাথে রেকর্ড বৈঠকবাংলাদেশসহ ৬০ দেশের উপর ট্রাম্পের নতুন শুল্ক, তালিকায় আছে কোন কোন দেশ  পদত্যাগের প্রসঙ্গে রাষ্ট্রপতি: ‘প্রশ্নটা বিব্রতকরপাঠ্যবইয়ে থাকছে না ওসমান হাদির বীরত্বগাথাএবিএম আবদুল্লাহর ইমেরিটাস অধ্যাপক নিয়োগ বাতিলশাপলা চত্বর ঘটনা: শেখ হাসিনা ও বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চার্জ গঠনআইসিসির পরোয়ানা তোয়াক্কা না করে ওয়াশিংটনে নেতানিয়াহু; ট্রাম্পের সাথে রেকর্ড বৈঠকবাংলাদেশসহ ৬০ দেশের উপর ট্রাম্পের নতুন শুল্ক, তালিকায় আছে কোন কোন দেশ  পদত্যাগের প্রসঙ্গে রাষ্ট্রপতি: ‘প্রশ্নটা বিব্রতকরপাঠ্যবইয়ে থাকছে না ওসমান হাদির বীরত্বগাথাএবিএম আবদুল্লাহর ইমেরিটাস অধ্যাপক নিয়োগ বাতিল
রাজনীতি

গাজীপুরে  ছাত্রলীগের মহাসড়ক কাঁপানো শোডাউন

dsinsider ১ দিন আগে রবিবার, ২৬ জুলাই ২০২৬ ৯৯ বার পঠিত

গাজীপুরে বাংলাদেশ ছাত্রলীগের মহাসড়ক কাঁপানো বিশাল শোডাউন প্রমাণ করে দিয়েছে, বাংলাদেশ আওয়ামী লীগের রক্তে গড়া এই সংগঠনের নেতাকর্মীরা রাজপথ থেকে কখনো পালিয়ে যায়নি এবং যাবেও না। ২৬ জুলাই গাজীপুর জেলা ছাত্রলীগের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এই  মিছিলে যে জোয়ার নেমেছিল, তা গোটা এলাকার মহাসড়ক স্থবির করে দেয়।  

মিছিলজুড়ে ভেসে আসছিল স্লোগান— শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই” এবং শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে”। হাজারো প্রতিকূলতা ও ষড়যন্ত্রের মধ্যেও মিছিলকারীদের প্রতিটি মুখ ছিল নির্ভীক ও আত্মবিশ্বাসে উজ্জ্বল; তাদের চোখেমুখে ভয়ের কোনো ছাপই ছিল না। কোনো আড়াল বা মাস্কের আশ্রয় না নিয়েই বীরদর্পে ছাত্রলীগ কর্মীরা তাদের প্রিয় নেত্রী শেখ হাসিনার নামে স্লোগান তুলে সামনের দিকে এগিয়ে গেছেন।  

সামাজিক যোগাযোগমাধ্যমে মিছিলটির ভিডিও ক্লিপ মুহূর্তের মধ্যে  ছড়িয়ে পড়ে এবং নেটিজেনদের মাঝে বিপুল সাড়া ফেলে। বিশাল এই উপস্থিতির ভিডিও ভাইরাল হওয়ার পরপরই প্রতিপক্ষের ঘুম হারাম হয়ে যায় এবং নড়েচড়ে বসতে বাধ্য হয় পুলিশ ও স্থানীয় প্রশাসন। বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার আগামী ডিসেম্বরে দেশে ফেরার  ঘোষণার পর, ছাত্রলীগের এই ঝোড়ো শোডাউন দলীয় নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা ও প্রেরণা জুগিয়েছে।  

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *