মূল কনটেন্টে যান
সোশ্যাল মিডিয়ায় যুক্ত থাকুন
ব্রেকিং
জালিয়াতির অভিযোগ: বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের পদ ছাড়লেন পুতুলহাটহাজারী ফিল্ড ফায়ারিংয়ে দুর্ঘটনা, ২ সেনাসদস্য নিহত : আইএসপিআরইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগঅস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে মৌসুমের শুরুতেই থাবা বসিয়েছে অস্বাভাবিক তীব্র গরমহরমুজে তেলবাহী সৌদি সুপারট্যাংকারে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, দুই নাবিক নিহত নেপাল-তিব্বতে বন্যায় নিহত ছাড়াল ১০০০, নিখোঁজ সাড়ে ৪ হাজারজালিয়াতির অভিযোগ: বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের পদ ছাড়লেন পুতুলহাটহাজারী ফিল্ড ফায়ারিংয়ে দুর্ঘটনা, ২ সেনাসদস্য নিহত : আইএসপিআরইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগঅস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে মৌসুমের শুরুতেই থাবা বসিয়েছে অস্বাভাবিক তীব্র গরমহরমুজে তেলবাহী সৌদি সুপারট্যাংকারে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, দুই নাবিক নিহত নেপাল-তিব্বতে বন্যায় নিহত ছাড়াল ১০০০, নিখোঁজ সাড়ে ৪ হাজার
অস্ট্রেলিয়া

গভর্নর অব নিউ সাউথ ওয়েলসের সাথে বাংলাদেশের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার ১ মাস আগে শনিবার, ১ আগস্ট ২০২৬ ২৫৫২ বার পঠিত

ক্যানবেরা (অস্ট্রেলিয়া): অস্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এফ. এম. বোরহান উদ্দিন নিউ সাউথ ওয়েলসের (এনএসডাব্লিউ) গভর্নর মার্গারেট বিজলি এসি কেসি-এর সাথে এক সৌজন্য সাক্ষাৎ করেছেন। ২৭ জুলাই সিডনির গভর্নর হাউসে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়।

অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ও গঠনমূলক পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকে দুদেশের মধ্যে শিক্ষা, কৃষি, বাণিজ্য, দক্ষ মানবসম্পদ উন্নয়ন, মাইগ্রেশন এবং দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক জোরদারের বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে হাইকমিশনার বোরহান উদ্দিন সিডনিতে বসবাসরত বাংলাদেশি কমিউনিটি এবং অস্ট্রেলিয়ায় অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের ক্রমবর্ধমান সংখ্যার বিষয়টি ইতিবাচকভাবে তুলে ধরেন। একই সাথে তিনি টেকনিক্যাল অ্যান্ড ফার্দার এডুকেশন-এর সাথে যৌথ অংশীদারিত্ব এবং অস্ট্রেলিয়ার খনি (মাইনিং) খাতে বাংলাদেশের দক্ষ শ্রমিকদের কর্মসংস্থানের সম্ভাবনার কথা উল্লেখ করেন।

আলোচনাকালে হাইকমিশনার সম্প্রতি বাংলাদেশি শিক্ষার্থীদের ক্ষেত্রে ভিসা প্রত্যাখানের হার বৃদ্ধি পাওয়ার বিষয়টি গভর্নরের দৃষ্টিগোচর করেন এবং এ সংকট নিরসনে আলোচনা করেন। পাশাপাশি তিনি বাংলাদেশের জনসংখ্যার সুবিধাজনক ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, খাদ্য নিরাপত্তায় সাফল্য এবং বাণিজ্য ও বিনিয়োগের প্রসারমান সুযোগ সম্পর্কে গভর্নরকে অবহিত করেন।

বৈঠক শেষে উভয় পক্ষই বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার এবং ভবিষ্যৎ দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।