মূল কনটেন্টে যান
সোশ্যাল মিডিয়ায় যুক্ত থাকুন
ব্রেকিং
জালিয়াতির অভিযোগ: বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের পদ ছাড়লেন পুতুলহাটহাজারী ফিল্ড ফায়ারিংয়ে দুর্ঘটনা, ২ সেনাসদস্য নিহত : আইএসপিআরইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগঅস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে মৌসুমের শুরুতেই থাবা বসিয়েছে অস্বাভাবিক তীব্র গরমহরমুজে তেলবাহী সৌদি সুপারট্যাংকারে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, দুই নাবিক নিহত নেপাল-তিব্বতে বন্যায় নিহত ছাড়াল ১০০০, নিখোঁজ সাড়ে ৪ হাজারজালিয়াতির অভিযোগ: বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের পদ ছাড়লেন পুতুলহাটহাজারী ফিল্ড ফায়ারিংয়ে দুর্ঘটনা, ২ সেনাসদস্য নিহত : আইএসপিআরইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগঅস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে মৌসুমের শুরুতেই থাবা বসিয়েছে অস্বাভাবিক তীব্র গরমহরমুজে তেলবাহী সৌদি সুপারট্যাংকারে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, দুই নাবিক নিহত নেপাল-তিব্বতে বন্যায় নিহত ছাড়াল ১০০০, নিখোঁজ সাড়ে ৪ হাজার
ব্রেকিং

সরকারি সেবায় কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারে কঠোর নীতিমালা জারি করল অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস সরকার

বিশেষ প্রতিনিধি ১ মাস আগে বুধবার, ৫ আগস্ট ২০২৬ ১৮৮৫ বার পঠিত

স্বচ্ছতা, নিরাপত্তা ও নৈতিকতা নিশ্চিত করতে সার্কুলার প্রকাশ; উচ্চ ঝুঁকিপূর্ণ প্রজেক্টে গঠিত হচ্ছে বিশেষ রিভিউ কমিটি

সিডনি (অস্ট্রেলিয়া): বিশ্বজুড়ে সরকারি প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহারের পরিধি দ্রুত প্রসারিত হওয়ার প্রেক্ষাপটে, সুশাসন নিশ্চিতকরণ ও জনগণের আস্থা বজায় রাখতে এক যুগান্তকারী আইনগত নির্দেশিকা জারি করেছে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস সরকার।

নিউ সাউথ ওয়েলস সরকারের ডিপার্টমেন্ট অব কাস্টমার সার্ভিস এর সচিবের স্বাক্ষরে জারি করা হয়েছে নতুন সার্কুলার । এই নির্দেশের মাধ্যমে রাজ্যের সমস্ত সরকারি সংস্থা, বিভাগ, রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান এবং স্বায়ত্তশাসিত সংস্থায় এআই ব্যবহারের ক্ষেত্রে সুরক্ষা, নৈতিক নীতি ও আইনগত বাধ্যবাধকতা নিশ্চিত করা বাধ্যতামূলক করা হয়েছে।

নীতিমালার প্রেক্ষাপট ও মূল উদ্দেশ্য: এনএসডব্লিউ সরকার ইতোমধ্যে পরিবেশ রক্ষা, সম্পদ পর্যবেক্ষণ, শিক্ষা এবং স্বাস্থ্যখাতে নাগরিক সেবা উন্নত করতে এআই প্রযুক্তি ব্যবহার করে আসছে। জেনারেটিভ এআই-এর উত্থানের ফলে সরকারি সেবার মান বৃদ্ধির অভূতপূর্ব সুযোগ তৈরি হলেও, এর ভুল প্রয়োগ বা অস্পষ্টতার কারণে যাতে নাগরিকদের অধিকার ও নিরাপত্তা ক্ষুণ্ন না হয়—সেজন্যই এই সমন্বিত ফ্রেমওয়ার্ক প্রণয়ন করা হয়েছে।

এই নতুন সার্কুলারটি পূর্ববর্তী ডি এস সি-২০২৪-০৪ নীতিমালার স্থলাভিষিক্ত হয়ে সরকারি এআই ব্যবহারের জন্য একটি আধুনিক রূপরেখা তৈরি করেছে।

সরকারি দপ্তরগুলোর জন্য বাধ্যতামূলক ৬টি নির্দেশনা অনুযায়ী, এনএসডব্লিউ-এর আওতাধীন সমস্ত সরকারি দপ্তরকে নিম্নে উল্লিখিত নিয়মাবলি কঠোরভাবে মেনে চলতে হবে:

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নিয়োগ: প্রতিটি সংস্থায় এআই ফ্রেমওয়ার্ক বাস্তবায়ন এবং সরকারের কেন্দ্রীয় ‘অফিস ফর এআই-এর সাথে যোগাযোগের জন্য একজন উচ্চপদস্থ জবাবদিহিমূলক কর্মকর্তা নিয়োগ করতে হবে।

এআই অ্যাসেসমেন্ট প্ল্যাটফর্মে নিবন্ধন: সরকারি সংস্থায় ব্যবহৃত বা প্রস্তাবিত প্রতিটি এআই প্রজেক্ট বাধ্যতামূলকভাবে ডিজিটাল প্ল্যাটফর্মে রেজিস্টার করতে হবে।

উচ্চ ও বিপজ্জনক ঝুঁকি রিভিউঃ প্রাথমিক মূল্যায়নে যেসকল এআই প্রজেক্ট ‘উচ্চ ঝুঁকিপূর্ণ’ বা ‘ক্রিটিক্যাল’ হিসেবে বিবেচিত হবে, সেগুলোকে বিশেষজ্ঞ সমন্বয়ে গঠিত কমিতিতে চূড়ান্ত পরামর্শ ও অনুমোদনের জন্য পাঠাতে হবে।

এআই লিটারেসি ও প্রশিক্ষণ: এআই চালিত ব্যবস্থার সাথে যুক্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য এআই সচেতনতা, ঝুঁকি ব্যবস্থাপনা ও নৈতিক ব্যবহার সংক্রান্ত প্রশিক্ষণ গ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে।

জাতীয় এআই নৈতিক নীতি অনুসরণ: এআই ডিজাইন, ডেভলপমেন্ট এবং ব্যবহারের ক্ষেত্রে অস্ট্রেলিয়ার নির্ধারিত জাতীয় এআই এথিক্স নীতিমালা  অক্ষুণ্ন রাখতে হবে।

বার্ষিক প্রত্যয়নপত্র : প্রতিটি সংস্থাকে প্রতি বছর বিগত অর্থবছরে এআই নীতি অনুসরণের ওপর একটি স্বাক্ষরিত বার্ষিক প্রত্যয়ন রিপোর্ট জমা দিতে হবে। এই রিপোর্টিং কাঠামোর প্রথম রিপোর্টটি জমা দেওয়ার শেষ তারিখ ৩১ অক্টোবর ২০২৭।