মূল কনটেন্টে যান
সোশ্যাল মিডিয়ায় যুক্ত থাকুন
ব্রেকিং
জালিয়াতির অভিযোগ: বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের পদ ছাড়লেন পুতুলহাটহাজারী ফিল্ড ফায়ারিংয়ে দুর্ঘটনা, ২ সেনাসদস্য নিহত : আইএসপিআরইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগঅস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে মৌসুমের শুরুতেই থাবা বসিয়েছে অস্বাভাবিক তীব্র গরমহরমুজে তেলবাহী সৌদি সুপারট্যাংকারে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, দুই নাবিক নিহত নেপাল-তিব্বতে বন্যায় নিহত ছাড়াল ১০০০, নিখোঁজ সাড়ে ৪ হাজারজালিয়াতির অভিযোগ: বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের পদ ছাড়লেন পুতুলহাটহাজারী ফিল্ড ফায়ারিংয়ে দুর্ঘটনা, ২ সেনাসদস্য নিহত : আইএসপিআরইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগঅস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে মৌসুমের শুরুতেই থাবা বসিয়েছে অস্বাভাবিক তীব্র গরমহরমুজে তেলবাহী সৌদি সুপারট্যাংকারে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, দুই নাবিক নিহত নেপাল-তিব্বতে বন্যায় নিহত ছাড়াল ১০০০, নিখোঁজ সাড়ে ৪ হাজার
মতামত

দু’বেলা দাঁত মেজেও জিভ সাদা দেখাচ্ছে? হতে পারে ৩ রোগের উপসর্গ

ডেস্ক রিপোর্ট ১ মাস আগে বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬ ২২৩৩ বার পঠিত

পরিষ্কার করার পরেও যদি জিভের সাদাটে আস্তরণ না কমে, তার পাশাপাশি মুখে দুর্গন্ধ, জিভে ব্যথা বা মুখে আলসারের মতো উপসর্গ দেখা যায়, তা হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। কারণ, কিছু রোগের ক্ষেত্রেও জিভে সাদা দাগ হয়। জেনে নিন কখন সাবধান হবেন।

চিকিৎসকদের কাছে গেলেই তারা অনেক সময়ে জিভ দেখতে চান। কেন বলুন তো? কারণ আর কিছুই নয়, খাবার ভাল না মন্দ বুঝতে যেমন সবচেয়ে বড় ভরসা জিভ, তেমনই শরীর ভাল না মন্দ বুঝতেও কাজে আসতে পারে জিহ্বা। জিভের স্বাভাবিক রঙ বদলে গেলে, তা বিভিন্ন সমস্যার লক্ষণ হতে পারে। অনেক সময়ে জিভের উপর সাদাটে আস্তরণ পড়তে দেখা যায়। কেন হয় এমন? প্রথমত মুখের স্বাস্থ্যের সঠিক খেয়াল না রাখলে, জিভের উপর সাদা আস্তরণ পড়ে। শরীরে জলের ঘাটতি হলেও জিভ সাদা হয়ে যায়। নিয়মিত মদ্যপান, ধূমপান করলেও জিভের উপর সাদা স্তর পড়ে যায়। কিছু বিষয় সতর্ক থাকলে কিন্তু এই সমস্যা দূর করা সম্ভব।

(১) দিনে দু’বার করে ব্রাশ করলেও, অনেকে জিভ পরিষ্কার করেন না। রোজ নিয়ম করে জিভ পরিষ্কার করতে হবে। আগে জিভ পরিষ্কার করুন, তার পর ব্রাশ করুন।

(২) মুখের ভিতরটা শুকনো হতে দেবেন না। সকালে ঘুম থেকে উঠেই ১-২ গ্লাস পানি খান। তার পর ঘণ্টায় ঘণ্টায় পানি খাওয়ার অভ্যাস করুন। মুখের ভিতরটা শুকনো থাকলেই তাতে ব্যাক্টেরিয়া জন্মায়। তাই সতর্ক থাকুন।

(৩) সপ্তাহে ২-৩ বার অয়েল পুলিং করতে পারেন। নারকেল তেল বা তিলের তেল মুখে নিয়ে ১০ মিনিট কুলকুচি করে ফেলে দিন। তার পর ঈষদুষ্ণ পানি দিয়ে মুখ ধুয়ে নিন।

এ সব করার পরেও যদি জিভের সাদাটে আস্তরণ না কমে, তার পাশাপাশি মুখে দুর্গন্ধ, জিভে ব্যথা বা মুখে আলসারের মতো উপসর্গ দেখা যায়, তা হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। কারণ, কিছু রোগের ক্ষেত্রে জিভে সাদা দাগ হয়। জেনে নিন কখন সাবধান হবেন।

(১) লিউকোপ্লাকিয়া: নাম খটমট হলেও সমস্যাটি সাধারণত খুব একটা উদ্বেগের নয়। জিভ বা মুখগহ্বরের উপরিত্বকের কোষের অত্যধিক বৃদ্ধির কারণে এই সমস্যা দেখা দেয়। এই কোষগুলি কেরাটিন নামের একটি প্রোটিনের সঙ্গে মিশে জিহ্বায় একটি সাদা আস্তরণ তৈরি করে। কিন্তু কেন এমন হয়, তা নিশ্চিত ভাবে বলা সম্ভব না। সাধারণত নিজে থেকে সেরে গেলেও কখনও কখনও লিউকোপ্লাকিয়া থেকে মুখের ক্যানসারের আশঙ্কা থাকে। তাই সময় থাকতে চিকিৎসকের পরামর্শ নেওয়াই ভাল।

(২) ওরাল থ্রাশ: মুখের ভিতরেই ‘ক্যান্ডিডা ইস্ট’ নামের এক প্রকার ছত্রাক থাকে। এই ছত্রাকটি মাত্রাতিরিক্ত বেড়ে গেলেও জিভে সাদাটে আস্তরণ তৈরি হতে পারে। বিজ্ঞানের ভাষায় একেই বলে ওরাল থ্রাশ। সাধারণত এটি গুরুতর সমস্যা না হলেও ওরাল থ্রাশ শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা কমিয়ে দিতে পারে। তাই এর আড়ালে লুকিয়ে থাকতে পারে গভীর সমস্যাও।

(৩) সিফিলিস: সিফিলিস একটি যৌন রোগ। জিভে সাদা রঙের আস্তরণ এই রোগের অন্যতম লক্ষণ। সাধারণত অসুরক্ষিত যৌন মিলনের মধ্য দিয়ে এই রোগের ব্যাক্টেরিয়া ছড়িয়ে পড়ে সুস্থ ব্যক্তির দেহে। সঠিক সময়ে চিকিৎসা না হলে এই রোগ মারাত্মক হয়ে উঠতে পারে। তাই জিভে এই ধরনের কোনও সমস্যা দেখা দিলে দেরি না করে যেতে হবে চিকিৎসকের কাছে।

সূত্র ঃ আনন্দবাজার