সিডনিতে প্রতিবন্ধী ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের সাহায্য-সহযোগিতা ও নানাবিধ সেবা প্রদর্শনের লক্ষ্য নিয়ে ৭ ও ৮ আগস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘সিডনি ডিসএবিলিটি এক্সপো ২০২৬’। সিডনি অলিম্পিক পার্কের বিখ্যাত ‘সিডনি শোগ্রাউন্ড’-এর এক্সিবিশন হল ৪-এ দু দিনব্যাপী এই বিশাল প্রদর্শনী আয়োজিত হবে।
প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য এক্সপো উন্মুক্ত থাকবে। এতে শয়ে শয়ে সেবাদানকারী প্রতিষ্ঠান, এনডিআইএস সার্ভিস প্রোভাইডার, প্রযুক্তি ও সহায়ক সরঞ্জাম প্রস্তুতকারক কোম্পানি অংশগ্রহণ করবে।
ইভেন্টের বিস্তারিত তথ্য
শুক্রবার ৭ আগস্ট ও শনিবার ৮ আগস্ট, সকাল ৯ টা – বিকেল ৩ টা । বিনামূল্যে প্রবেশাধিকার (আগে থেকে রেজিস্ট্রেশন করা আবশ্যক)
এক্সপোতে যা থাকছেঃ
সহায়ক প্রযুক্তি ও যন্ত্রপাতি: চলাফেরার সুবিধা, দৈনন্দিন কাজকর্ম সহজ করার আধুনিক প্রযুক্তি ও ফিজিওথেরাপি সংক্রান্ত সরঞ্জামের সরাসরি প্রদর্শনী।
এনডিআইএস ও আর্থিক পরামর্শ: এনডিআইএস প্ল্যান পরিচালনা, আইনি পরামর্শ এবং সরকারি ভাতা ও সহায়তা সম্পর্কিত তথ্য কেন্দ্র।
বিশেষায়িত যত্ন ও সেবা: শিশু ও বয়স্কদের জন্য বিশেষ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান, সাপোর্ট ওয়ার্কার ও থেরাপিস্টদের সাথে সরাসরি আলোচনার সুযোগ।
পরিবারবান্ধব পরিবেশ: সার্বিক প্রবেশগম্যতা, বিনোদন কেন্দ্র ও নেটওয়ার্কিংয়ের চমৎকার পরিবেশ।
সিডনিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশী সমাজসহ সকল স্থানীয় বাসিন্দাদের এই সুযোগ কাজে লাগিয়ে আগাম নিবন্ধন ও ভ্রমণের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানানো হয়েছে। এক্সপোতে অংশগ্রহণের জন্য অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে বিনামূল্যে টিকিট বুক করা যাবে।



