মূল কনটেন্টে যান
সোশ্যাল মিডিয়ায় যুক্ত থাকুন
ব্রেকিং
পিছিয়ে থেকেও ব্রাজিলে লুলার বিস্ময়কর বিজয়, চতুর্থবার প্রেসিডেন্ট: মোদিসহ বিশ্বনেতাদের অভিনন্দন◆ইরানে হামলার হুমকি থেকে সরে এলেন ট্রাম্প◆যাত্রা শুরু ওয়েস্টার্ন সিডনি আন্তর্জাতিক বিমানবন্দরের, আজ উড়ছে প্রথম বাণিজ্যিক ও কাল থেকে আন্তর্জাতিক ফ্লাইট◆ফের ডিভি লটারি, তালিকায় নেই বাংলাদেশ◆৩০ অক্টোবর চালু হচ্ছে সিডনির নতুন মেট্রো◆তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ১৬ : বিধ্বস্ত ৩ শতাধিক বাড়িঘর◆পিছিয়ে থেকেও ব্রাজিলে লুলার বিস্ময়কর বিজয়, চতুর্থবার প্রেসিডেন্ট: মোদিসহ বিশ্বনেতাদের অভিনন্দন◆ইরানে হামলার হুমকি থেকে সরে এলেন ট্রাম্প◆যাত্রা শুরু ওয়েস্টার্ন সিডনি আন্তর্জাতিক বিমানবন্দরের, আজ উড়ছে প্রথম বাণিজ্যিক ও কাল থেকে আন্তর্জাতিক ফ্লাইট◆ফের ডিভি লটারি, তালিকায় নেই বাংলাদেশ◆৩০ অক্টোবর চালু হচ্ছে সিডনির নতুন মেট্রো◆তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ১৬ : বিধ্বস্ত ৩ শতাধিক বাড়িঘর◆
খেলা

৫৪ রানে অলআউট হয়ে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ

স্টাফ রিপোর্টার ২ মাস আগে শনিবার, ৮ আগস্ট ২০২৬ ২৬০৪ বার পঠিত

অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে ৯২ রানের লিড নেওয়া অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে মাত্র ৫৪ রানে অলআউট হয়েছে নাজমুল হোসেন শান্তর দল। ফলে ম্যাচটি ৩৮ রানে হেরেছে বাংলাদেশ।

ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই টেস্টের সিরিজ শুরুর আগে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচটি খেলেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে বাংলাদেশ ২৬৩ রান করার পর অস্ট্রেলিয়া একাদশ ৩৫৫ রান করে। এতে ৯২ রানের লিড পায় স্বাগতিক দল। এই লিড পুষিয়ে ম্যাচে জয়ের সুযোগ তৈরির লক্ষ্য নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে বাংলাদেশ। কিন্তু শুরু থেকেই ব্যাটিংয়ে ধস নামে। মাত্র ২১.৬ ওভারে ৫৪ রানে গুটিয়ে যায় পুরো দল।

বাংলাদেশের ব্যাটিং ধসের প্রধান কারিগর ছিলেন অস্ট্রেলিয়া একাদশের ২২ বছর বয়সী বাঁহাতি পেসার ক্যাম্পবেল থম্পসন। মাত্র ১১ ওভার বল করে ২৫ রান দিয়ে ৮ উইকেট নেন তিনি। আগের দিন দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের হয়ে ব্যাট করতে নেমে সাদমান ইসলাম ৬ রান করে থম্পসনের বলে ক্যাচ দিয়ে ফেরেন। এরপর মুমিনুল হকও ৬ রান করে একই বোলারের বলে বোল্ড হন।

শনিবার ব্যাটিংয়ে নেমে কোনো রান না করেই এলবিডব্লিউ হয়ে ফেরেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এরপর সৌম্য সরকার ৫ ও মুশফিকুর রহিম ২ রান করে থম্পসনের শিকার হন। মাত্র ৩৬ রানেই চার উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ।

তানজিদ হাসান তামিম ২২ রান করে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। তবে অমিত হাসান ৪ রান করে কোরি রকিচোলির বলে ক্যাচ দেন। এরপর মেহেদী হাসান মিরাজও দ্রুত ফিরে গেলে ৪৫ রানেই ছয় উইকেট হারায় বাংলাদেশ। শেষ দিকে হাসান মাহমুদ ২ রানে অপরাজিত থাকলেও তাকে সঙ্গ দেওয়ার মতো আর কোনো ব্যাটার ছিলেন না। তাসকিন আহমেদ ও এবাদত হোসেনকে আউট করে বাংলাদেশের ইনিংস শেষ করেন থম্পসন।

অস্ট্রেলিয়া একাদশের হয়ে থম্পসন ৮টি এবং রকিচোলি দুটি উইকেট নেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে মূল দুই টেস্টের সিরিজ শুরুর আগে প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের এমন ব্যাটিং বিপর্যয় তাই দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াল।

বিজ্ঞাপনবিজ্ঞাপন