মূল কনটেন্টে যান
সোশ্যাল মিডিয়ায় যুক্ত থাকুন
ব্রেকিং
পিছিয়ে থেকেও ব্রাজিলে লুলার বিস্ময়কর বিজয়, চতুর্থবার প্রেসিডেন্ট: মোদিসহ বিশ্বনেতাদের অভিনন্দন◆ইরানে হামলার হুমকি থেকে সরে এলেন ট্রাম্প◆যাত্রা শুরু ওয়েস্টার্ন সিডনি আন্তর্জাতিক বিমানবন্দরের, আজ উড়ছে প্রথম বাণিজ্যিক ও কাল থেকে আন্তর্জাতিক ফ্লাইট◆ফের ডিভি লটারি, তালিকায় নেই বাংলাদেশ◆৩০ অক্টোবর চালু হচ্ছে সিডনির নতুন মেট্রো◆তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ১৬ : বিধ্বস্ত ৩ শতাধিক বাড়িঘর◆পিছিয়ে থেকেও ব্রাজিলে লুলার বিস্ময়কর বিজয়, চতুর্থবার প্রেসিডেন্ট: মোদিসহ বিশ্বনেতাদের অভিনন্দন◆ইরানে হামলার হুমকি থেকে সরে এলেন ট্রাম্প◆যাত্রা শুরু ওয়েস্টার্ন সিডনি আন্তর্জাতিক বিমানবন্দরের, আজ উড়ছে প্রথম বাণিজ্যিক ও কাল থেকে আন্তর্জাতিক ফ্লাইট◆ফের ডিভি লটারি, তালিকায় নেই বাংলাদেশ◆৩০ অক্টোবর চালু হচ্ছে সিডনির নতুন মেট্রো◆তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ১৬ : বিধ্বস্ত ৩ শতাধিক বাড়িঘর◆
অস্ট্রেলিয়া

 ক্যান্সার জয় করে অবিশ্বাস্যভাবে অস্ট্রেলিয়া দলে ফিরে এখনও ‘হতভম্ব’ ম্যাডিনসন

স্পোর্টস ডেস্ক ৩ সপ্তাহ আগে সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ৩০০৪ বার পঠিত

গত বছর যখন নিক ম্যাডিনসন জানালেন ক্যান্সারের চিকিৎসা করিয়েছেন, তখন তার অনেকগুলো মর্মস্পর্শী কথার মধ্যে একটি ছিল, ছেলে অগাস্টের সাথে ক্রিকেট খেলতে না পারার কষ্ট। এখন তিনি ছেলের সঙ্গে ক্রিকেট খেলতে পারেন। নাটকীয় ৭২ ঘণ্টার পর গত শুক্রবার যখন বাড়িতে গিয়ে ব্যাগি গ্রিন ক্যাপ ও পাসপোর্ট নিয়ে ঝড়ের বেগে বের হওয়ার সময় অগাস্টের কাছ থেকেও বিদায় নিতে হলো তাকে।

আবেগময় মুহূর্তে ছেলেকে তিনি জানালেন, দক্ষিণ আফ্রিকায় যেতে হচ্ছে। ‘দক্ষিণ আফ্রিকা’ নামটি শুনে সেই দেশের চেনা সব প্রাণীর নাম গড়গড় করে বলতে শুরু করল তিন বছর বয়সী অগাস্ট। সেই মুহূর্তটি মনে করে ম্যাডিনসন বললেন, “ব্যাপারটা বেশ দারুণ ছিল…।”

ওই তিনটি দিন সম্ভবত ম্যাডিনসনের জীবনের সবচেয়ে নাটকীয় অধ্যায়। শেফিল্ড শিল্ডের নতুন মৌসুম নিউ সাউথ ওয়েলসকে নেতৃত্ব দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। অনুশীলনে তৈরি করছিলেন সামনের চ্যালেঞ্জের জন্য তৈরি হতে। কিন্তু অভাবনীয়ভাবে অস্ট্রেলিয়ার টেস্ট দল থেকে ডাক এলো তার। দ্রুত সবকিছু গুছিয়ে ছুটলেন তিনি দক্ষিণ আফ্রিকার পথে। এখন তিনি পচেফস্ট্রুমে প্রস্তুতি ম্যাচে আছেন অস্ট্রেলিয়ার টেস্ট দলের সঙ্গে।

গত বৃহস্পতিবার সন্ধ্যায় যখন তার ফোনের স্ক্রিনে যখন নির্বাচক কমিটির চেয়ারম্যান জর্জ বেইলির নামটি ভেসে ওঠে, তিনি ধারণাও করতে পারেননি, কোন চমক তার অপেক্ষায়। “আমি ভেবেছিলাম হয়তো তিনি আমাকে অস্ট্রেলিয়া ‘এ’ দলের হয়ে ভারত সফরে যাওয়ার জন্য ফোন করছেন, অথবা আশেপাশে থাকা অন্য কোনো তরুণ খেলোয়াড়ের খোঁজ নিতে চাইছেন। কী হতে চলেছে, কোনো ধারণাই ছিল না আমার।

আমাদের মধ্যে (আগে) কিছুটা কথা হয়েছিল এবং স্বাভাবিকভাবেই আমার মনে হয়নি যে আমি (জাতীয় দলের) খুব কাছাকাছি ছিলাম। তখনও মনের কোণে আশা ছিল যে, হয়তো একদিন টেস্ট দলে ফিরতে পারব। কিন্তু এখনই ভাবিনি। এটা তাই অবশ্যই বিস্ময়কর ছিল।”

তার জন্য তো বটেই, বিশ্ব ক্রিকেটের জন্যও এই খবরটি ছিল বিস্ময়ের। তিনি যেভাবে ডাক পেলেন, অস্ট্রেলিয়ান ক্রিকেটে এই নজির তো অতি বিরল! সবসময় প্রক্রিয়া অনুসরণ করা হয় বলেই অস্ট্রেলিয়ান ক্রিকেট সিস্টেমকে শীর্ষে রাখা হয় ক্রিকেট দুনিয়ায়। ম্যাডিনসনের ক্ষেত্রে হয়েছে এর চরম ব্যতিক্রম। অবিশ্বাস্য হলেও সত্যি, গত ১৯ মাসে কোনো প্রথম শ্রেণির ম্যাচ না খেলেই টেস্ট দলে ফিরেছেন তিনি। সবশেষ যে মৌসুম খেলেছেন, তার পারফরম্যান্স ছিল বাজে। এরপর অবশ্য ক্রিকেট নামক ব্যাপারটিই তার জীবনে হয়ে উঠেছিল গৌণ। জীবন নিয়েই যে ছিল টানাটানি!

গত বছরের এপ্রিলে তার অণ্ডকোষের ক্যান্সার ধরা পড়ে। তার চারপাশ অন্ধকার হয়ে যায়। তবে লড়াই তিনি চালিয়ে যান। অস্ত্রোপচার করে ও ৯ সপ্তাহের কেমোথেরাপির পর সু্স্থ জন। বিভিন্ন ধাপে পরীক্ষার পর নিশ্চিত হন, এখন আর তার শরীরে সেই রোগ নেই। গত অক্টোবরে আবার ক্রিকেট অনুশীলনে ফেরেন তিনি।

গত মৌসুমে অবশ্য শুধু টি-টোয়েন্টিতেই সীমাবদ্ধ রাখেন নিজেকে। বিগ ব্যাশে পাঁচটি ম্যাচ খেলেন সিডনি থান্ডারের হয়ে। খুব ভালো করতে পারেননি। তার আসল পরিকল্পনা ছিল এই মৌসুম ঘিরে। কদিন আগে ঘরোয়া এক দিনের ম্যাচের আসরে ফিরে প্রথম ম্যাচে ১৪ রান করলেও পরেরটিতে করেন ১২৬। প্রস্তুতি নিচ্ছিলেন শেফিল্ড শিল্ডের। এর মধ্যেই অকল্পনীয় প্রাপ্তি!

টেস্ট দলে ডাক পাওয়ার সেই ঘোর থেকে এখনও পুরোপুরি বের হতে পারেননি ৩৪ বছর বয়সী ব্যাটসম্যান। “সম্ভবত… এখনও আমি হতভম্ব! তবে খুব বেশি সামনেরটা ভাবনার চেষ্টা করছি না এবং কী সম্ভাবনা থাকতে পারে, তা নিয়ে খুব বেশি মাথায় রাখছি না।”

বিজ্ঞাপনবিজ্ঞাপন