মূল কনটেন্টে যান
সোশ্যাল মিডিয়ায় যুক্ত থাকুন
ব্রেকিং
জালিয়াতির অভিযোগ: বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের পদ ছাড়লেন পুতুলহাটহাজারী ফিল্ড ফায়ারিংয়ে দুর্ঘটনা, ২ সেনাসদস্য নিহত : আইএসপিআরইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগঅস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে মৌসুমের শুরুতেই থাবা বসিয়েছে অস্বাভাবিক তীব্র গরমহরমুজে তেলবাহী সৌদি সুপারট্যাংকারে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, দুই নাবিক নিহত নেপাল-তিব্বতে বন্যায় নিহত ছাড়াল ১০০০, নিখোঁজ সাড়ে ৪ হাজারজালিয়াতির অভিযোগ: বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের পদ ছাড়লেন পুতুলহাটহাজারী ফিল্ড ফায়ারিংয়ে দুর্ঘটনা, ২ সেনাসদস্য নিহত : আইএসপিআরইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগঅস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে মৌসুমের শুরুতেই থাবা বসিয়েছে অস্বাভাবিক তীব্র গরমহরমুজে তেলবাহী সৌদি সুপারট্যাংকারে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, দুই নাবিক নিহত নেপাল-তিব্বতে বন্যায় নিহত ছাড়াল ১০০০, নিখোঁজ সাড়ে ৪ হাজার
খেলা

ডারউইন টেস্ট: দ্বিতীয় দিনও নিজেদের করে নিয়েছে বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার ৩ সপ্তাহ আগে শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬ ১২৪৭ বার পঠিত

ডারউইন টেস্টে প্রথম দিনের মতো দ্বিতীয় দিনও নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার পেসারদের হতাশ করে দলকে ভালো অবস্থানে নিয়েছেন টাইগার ব্যাটাররা। অজি বোলাররা এতটাই হতাশ, যে মিচেল স্টার্ক পর্যন্ত মেজাজ হারিয়ে মেহেদী হাসান মিরাজের সঙ্গে জড়িয়ে পড়লেন বাদানুবাদে।

ঘটনাটি ইনিংসের ১০৩তম ওভারে। স্টার্কের করা পঞ্চম বলে পয়েন্টে বল ঠেলে দিয়ে রান নিতে দৌড় দেন মিরাজ। নিয়ম অনুযায়ী বোলারদের মতো ব্যাটারদেরও দৌড়ানোর সময় পিচের মাঝের সুরক্ষিত অংশ (প্রোটেক্টেড এরিয়া) এড়িয়ে চলতে হয়।

মিরাজ দৌড় শুরুর সময় স্টার্কের দিকে তাকিয়ে থাকলেও পরে বলের দিকে দৃষ্টি সরিয়ে ফেলেন এবং যখন আবার সামনে তাকান, ততক্ষণে স্টার্কের প্রায় মুখোমুখি হয়ে যান। ঘুরে যাওয়ার বদলে তিনি পিচের মাঝ দিয়েই ছুটে যান, যা আম্পায়ার কুমারা ধর্মসেনার নজর এড়ায়নি।

রান শেষ হওয়ার আগেই ধর্মসেনা সরাসরি মিরাজের কাছে গিয়ে সুরক্ষিত এলাকা দিয়ে দৌড়ানোর জন্য সতর্ক করেন। মিরাজ তাৎক্ষণিকভাবে ব্যাখ্যা দেন যে বল দেখতে গিয়ে তিনি সামনে কী আছে বুঝতে পারেননি।

এই ঘটনার জেরেই পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে। মিরাজের দিকে ইঙ্গিত করে স্টার্ক বলেন, এটি তার ফলো-থ্রুর জায়গা, মিরাজকে উইকেট ছেড়ে দিতে হবে। জবাবে মিরাজ বলেন, বল দেখার কারণে তিনি সামনে কিছু দেখতে পাননি। নিজের জায়গায় ফেরার পথে স্টার্ককে আরও একবার মন্তব্য করতে শোনা যায়— ‘তুমি কিন্তু আর বাংলাদেশে নেই এখন, বুঝেছ?’

এ ঘটনায় মিরাজের পক্ষেই কথা বলেন চ্যানেল সেভেনের ধারাভাষ্যে থাকা সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক রিকি পন্টিং। তার মতে, এটি ইচ্ছাকৃত ছিল না— বল দেখা শেষে তাকানোর পর স্টার্ককে সামনে পেয়ে মিরাজ পিচের মাঝ দিয়ে যাওয়াই সহজ মনে করেছিলেন।