মূল কনটেন্টে যান
সোশ্যাল মিডিয়ায় যুক্ত থাকুন
ব্রেকিং
জালিয়াতির অভিযোগ: বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের পদ ছাড়লেন পুতুলহাটহাজারী ফিল্ড ফায়ারিংয়ে দুর্ঘটনা, ২ সেনাসদস্য নিহত : আইএসপিআরইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগঅস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে মৌসুমের শুরুতেই থাবা বসিয়েছে অস্বাভাবিক তীব্র গরমহরমুজে তেলবাহী সৌদি সুপারট্যাংকারে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, দুই নাবিক নিহত নেপাল-তিব্বতে বন্যায় নিহত ছাড়াল ১০০০, নিখোঁজ সাড়ে ৪ হাজারজালিয়াতির অভিযোগ: বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের পদ ছাড়লেন পুতুলহাটহাজারী ফিল্ড ফায়ারিংয়ে দুর্ঘটনা, ২ সেনাসদস্য নিহত : আইএসপিআরইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগঅস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে মৌসুমের শুরুতেই থাবা বসিয়েছে অস্বাভাবিক তীব্র গরমহরমুজে তেলবাহী সৌদি সুপারট্যাংকারে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, দুই নাবিক নিহত নেপাল-তিব্বতে বন্যায় নিহত ছাড়াল ১০০০, নিখোঁজ সাড়ে ৪ হাজার
বিবিধ খবর

ফিরে যাই সূর্য দীঘল বাড়ি’ শিরোনামে আবু ইসহাককে স্মরণ করে আলোচনা

স্টাফ রিপোর্টার ৩ সপ্তাহ আগে শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬ ৭২৫ বার পঠিত

ফিরে যাই সূর্য দীঘল বাড়ি’ শিরোনামে কথাসাহিত্যিক, ঔপন্যাসিক ও অভিধান প্রণেতা আবু ইসহাককে স্মরণ করে আলোচনা সভা, গল্প লেখা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করে আবু ইসহাক সেন্টার ফর ইয়ুথ। নড়িয়া উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ আয়োজনে আবু ইসহাকের সাহিত্যকর্ম, জীবনের বিভিন্ন অধ্যায় এবং বাংলা সাহিত্য ও অভিধান রচনায় তাঁর অসামান্য অবদান নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি তাঁর জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণের বিষয়েও মতবিনিময় অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল কাইয়ুম খান। আবু ইসহাক সেন্টার ফর ইয়ুথের উপদেষ্টা শামসুল আলম রিফাতের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন নাহিয়ান খান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন কবি শ্যামসুন্দর দেবনাথ। এছাড়াও বক্তব্য রাখেন জাজিরা বিশ্ববিদ্যালয় কলেজের বাংলা বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক রীনা রাণী দাশ, উদীচী শিল্পীগোষ্ঠীর জাতীয় পরিষদ সদস্য ও নড়িয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওবায়দুল হক, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিক ওসমানসহ আরও অনেকে।

বক্তারা আবু ইসহাকের সাহিত্যচর্চা, সমাজভাবনা এবং বাংলা ভাষার প্রতি তাঁর অনন্য অবদান নতুন প্রজন্মের সামনে তুলে ধরার উদ্যোগকে সাধুবাদ জানান। এ ধরনের আয়োজনের মাধ্যমে তরুণদের সাহিত্য ও সংস্কৃতিচর্চায় আরও উৎসাহিত করার জন্য তারা আবু ইসহাক সেন্টার ফর ইয়ুথ এবং এর প্রতিষ্ঠাতা সভাপতি কে এম ধ্রুব কে ধন্যবাদ জানান।অনুষ্ঠানটি বিশেষভাবে পৃষ্ঠপোষকতা করেন ভয়েজ অব সিডনির সম্পাদক অর্ক হাসান। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, সাহিত্যপ্রেমী, সাংস্কৃতিক কর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে গল্প লেখা ও কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।