কক্সবাজারের চকরিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে লাল-সবুজ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও লোকাল জিপ (জিটু গাড়ি) গাড়ির মধ্যে মুখোমুখি ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ৯ টার দিকে চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়ন নয়াপাড়া এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়ন সেগুন বাগিচা এলাকার বাসিন্দা মৃত মতিউর রহমানের ছেলে মোঃ জসিম উদ্দিন (২৫),ঈদগাঁও উপজেলার পশ্চিম গজারীয়া এলাকার মৃত আবুল কাসেমের ছেলে মোঃ রফিক (২৯),চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের সিয়ালকাটা এলাকার মৃত মন্জুর আলমের ছেলে মোঃ শাহেদ (২৭),ঈদগাঁও উপজেলার নতুন অফিস এলাকার আমিনুল হকের ছেলে জিয়াবুল হক (২৫)।
আহতরা হলেন- ঈদগাঁও উপজেলার নতুন অফিস এলাকার আব্দুস সামাদের ছেলে জিয়াবুল হক (৪০),ঈদগাঁও উপজেলা নাপিতখালী এলাকার সৈয়দ আলমের ছেলে মোঃ সরোয়ার (১৯),নাপিতখালী এলাকার আলী মিয়ার ছেলে সৈয়দ আলম (৫০),চকরিয়া উপজেলার মেধাকচ্ছপিয়া এলাকার বদরুদ্দোজার ছেলে দেলোয়ার হোসেন (৩৫),টেকনাফ উপজেলার কিরনতলী এলাকার রহমত করিমের ছেলে সৈয়দ করিম (৩০)। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে কক্সবাজার অভিমুখী বেপরোয়া গতির লাল-সবুজ পরিবহনের একটি যাত্রীবাহী এসি বাস বিপরীত দিক থেকে আসা যাত্রী বোঝাই একটি লোকাল জিপ (জিটু) গাড়িকে সরাসরি সামনে থেকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কার তীব্রতায় জিপ গাড়িটি দুমড়ে-মুচড়ে রাস্তার পাশে ছিটকে পড়ে। জিটু গাড়িতে থাকা ৯ জন যাত্রী আঘাতপ্রাপ্ত হয়।


