মূল কনটেন্টে যান
সোশ্যাল মিডিয়ায় যুক্ত থাকুন
ব্রেকিং
জালিয়াতির অভিযোগ: বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের পদ ছাড়লেন পুতুলহাটহাজারী ফিল্ড ফায়ারিংয়ে দুর্ঘটনা, ২ সেনাসদস্য নিহত : আইএসপিআরইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগঅস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে মৌসুমের শুরুতেই থাবা বসিয়েছে অস্বাভাবিক তীব্র গরমহরমুজে তেলবাহী সৌদি সুপারট্যাংকারে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, দুই নাবিক নিহত নেপাল-তিব্বতে বন্যায় নিহত ছাড়াল ১০০০, নিখোঁজ সাড়ে ৪ হাজারজালিয়াতির অভিযোগ: বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের পদ ছাড়লেন পুতুলহাটহাজারী ফিল্ড ফায়ারিংয়ে দুর্ঘটনা, ২ সেনাসদস্য নিহত : আইএসপিআরইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগঅস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে মৌসুমের শুরুতেই থাবা বসিয়েছে অস্বাভাবিক তীব্র গরমহরমুজে তেলবাহী সৌদি সুপারট্যাংকারে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, দুই নাবিক নিহত নেপাল-তিব্বতে বন্যায় নিহত ছাড়াল ১০০০, নিখোঁজ সাড়ে ৪ হাজার
বিবিধ খবর

রায়পুরে ভক্তিবেদান্ত মেগা কনটেস্ট অনুষ্ঠিত

মুকুল পাটওয়ারী, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি: ৩ সপ্তাহ আগে শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ১০১৫ বার পঠিত

আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন) প্রতিষ্ঠার ৬০ বছর পূর্তি উপলক্ষে লক্ষ্মীপুরের রায়পুরে ভক্তিবেদান্ত মেগা কনটেস্ট-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) রায়পুর নাম হট্ট সংঘের আয়োজনে এবং জাগ্রত ছাত্র সমাজের পরিচালনায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ইসকনের গীতা স্কুলের শিশুকিশোররা অংশ নেয়।
প্রতিযোগিতায় গীতার শ্লোক আবৃত্তি, চিত্রাঙ্কন, বৈদিক নৃত্য, ভজনগীতি, পৌরাণিক সাজ ও সাধারণ জ্ঞানসহ বিভিন্ন বিষয়ে শিশুকিশোররা অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী তপন চন্দ্র ভক্ত। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্রী প্রদীপ কুমার রায়, সাবেক জেলা মৎস্য কর্মকর্তা ও লক্ষ্মীপুর ইসকন মন্দিরের উপদেষ্টা সুনির্মল শ্রী গোবিন্দ দাস, ইসকন লক্ষ্মীপুরের সদস্য বিধাতা বাসুদেব দাস, টিএমসি শ্রী কেশব জীবন দাস, সপ্তর্ষি কালচারাল একাডেমির পরিচালক সোমা ভৌমিক, চর মোহনা ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্রী উত্তম কুমার রায়, ইসকন রায়পুর শাখার সাধারণ সম্পাদক ব্রজবিহারী দাস এবং জাগ্রত ছাত্র সমাজের শিক্ষক তীর্থেশ্বরী বিষ্ণুপ্রিয়া দেবী দাসী ও পরমেশ্বর গৌর হরি দাস।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসকন রায়পুর শাখার সভাপতি ও জাগ্রত ছাত্র সমাজের শিক্ষক রুদ্র নাথ শ্যামল দাস। এ সময় অভিভাবক, শিক্ষার্থী ও ভক্তসহ বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। আয়োজকেরা বলেন, শিশু-কিশোরদের ধর্মীয় ও নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ করা এবং গীতার জ্ঞান ও বৈদিক সংস্কৃতির সঙ্গে তাদের পরিচিত করে তুলতেই এ ধরনের আয়োজন করা হয়েছে।