মূল কনটেন্টে যান
সোশ্যাল মিডিয়ায় যুক্ত থাকুন
ব্রেকিং
জালিয়াতির অভিযোগ: বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের পদ ছাড়লেন পুতুলহাটহাজারী ফিল্ড ফায়ারিংয়ে দুর্ঘটনা, ২ সেনাসদস্য নিহত : আইএসপিআরইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগঅস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে মৌসুমের শুরুতেই থাবা বসিয়েছে অস্বাভাবিক তীব্র গরমহরমুজে তেলবাহী সৌদি সুপারট্যাংকারে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, দুই নাবিক নিহত নেপাল-তিব্বতে বন্যায় নিহত ছাড়াল ১০০০, নিখোঁজ সাড়ে ৪ হাজারজালিয়াতির অভিযোগ: বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের পদ ছাড়লেন পুতুলহাটহাজারী ফিল্ড ফায়ারিংয়ে দুর্ঘটনা, ২ সেনাসদস্য নিহত : আইএসপিআরইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগঅস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে মৌসুমের শুরুতেই থাবা বসিয়েছে অস্বাভাবিক তীব্র গরমহরমুজে তেলবাহী সৌদি সুপারট্যাংকারে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, দুই নাবিক নিহত নেপাল-তিব্বতে বন্যায় নিহত ছাড়াল ১০০০, নিখোঁজ সাড়ে ৪ হাজার
লিড নিউজ

আবার শুরু মামলা ও গ্রেপ্তারের নতুন ধারা: অজানা আতঙ্কে ভুগছে সরকার

বিশেষ প্রতিনিধি ৩ সপ্তাহ আগে মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ ৩৫৬৭ বার পঠিত
--------প্রতীকী ছবি

এরই ধারাবাহিকতায় সম্প্রতি হবিগঞ্জের চুনারুঘাটে রাজনৈতিক বিদ্ধেষপ্রসূত মামলার এক স্পষ্ট চিত্র ফুটে উঠেছে। সেখানে স্থানীয় উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬৪ জন নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।

রাজনীতিতে থমথমে ভাব, একের পর এক গায়েবি মামলা, আর নিত্যপণ্যের বাজার ও বিদ্যুৎ-গ্যাস সংকটে দিনে দিনে চরম ভোগান্তির দিকে এগোচ্ছে দেশের মানুষ। সাধারণ মানুষের ভাষ্য— মতে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও দৈনন্দিন জীবনের ওপর নিয়ন্ত্রণ ক্রমশ শিথিল হয়ে পড়ছে। একদিকে চাল-ডাল-তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের আকাশচুম্বী দাম, অন্যদিকে নিরবচ্ছিন্ন লোডশেডিং ও গ্যাসের তীব্র সংকট সাধারণ মানুষকে চরম দিশেহারা করে তুলেছে। এরইমধ্যে আবার রাজনৈতিক  সরকার বিভিন্ন মহল ও মাঠপর্যায়ে নিজেদের নিয়ন্ত্রণ বজায় রাখতে অজানা আতঙ্কে ভুগছে। সামনের স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে এবং বিরোধী শিবিরের সম্ভাব্য রাজনৈতিক তৎপরতা নস্যাৎ করতে দেশজুড়ে আবার শুরু হয়েছে মামলা ও গ্রেপ্তারের নতুন ধারা। মামলায় আসামি করা হচ্ছে বিশিষ্ট ব্যক্তিবর্গ, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের তৃণমূলের নেতাকর্মী ও সমর্থকদের। এমনকি অনেক ক্ষেত্রে বয়োবৃদ্ধ ব্যক্তিদের নামেও কাল্পনিক এজাহার তৈরি করার অভিযোগ উঠেছে, যা নিয়ে জনমনে নানা প্রশ্ন ও অসন্তোষের সৃষ্টি হয়েছে। একসময়ের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর নানা সুযোগ-সুবিধা, যেমন ভিজিডি কার্ড, বিধবা ভাতা কিংবা শিক্ষার্থীদের সরকারি সহায়তার স্বাভাবিক ধারা ব্যাহত হওয়ায় নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির মাঝে ক্ষোভ দিন দিন পুঞ্জীভূত হচ্ছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার পর রাজনৈতিক অস্থিরতা বৃদ্ধি পেয়েছে। 

এরই ধারাবাহিকতায় সম্প্রতি হবিগঞ্জের চুনারুঘাটে রাজনৈতিক বিদ্ধেষপ্রসূত মামলার এক স্পষ্ট চিত্র ফুটে উঠেছে। সেখানে স্থানীয় উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬৪ জন নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। চুনারুঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সুমন মিয়ার করা এই মামলায় আওয়ামী লীগের উপজেলা সভাপতি আকবর হোসেন জিতু, সাধারণ সম্পাদক আনোয়ার আলী, সাংগঠনিক সম্পাদক মানিক সরকারসহ যুবলীগ, ছাত্রলীগ ও তাঁতী লীগের শীর্ষ নেতাদের আসামি করা হয়েছে। স্থানীয় নেতাকর্মীদের দাবি, আগামি স্থানীয় সরকার নির্বাচন থেকে আওয়ামী লীগেকে দূরে রাখতে এবং রাজনৈতিকভাবে কোণঠাসা করতেই ভীত হয়ে সরকারের ইশারায় এই ধরনের পরিকল্পিত ও সাজানো মামলা দেওয়া হচ্ছে। সম্প্রতি চুনারুঘাটের একজন নিরপরাধ ইউপি চেয়ারম্যানকে সম্প্রতি গ্রেফতার করা হয়েছে।

এছাড়া আওয়ামী লীগ সরকারের পতনের পর নানা অস্থিরতা এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক কর্মসূচিতে নানা ধরনের অনভিপ্রেত ঘটনা সাধারণ মানুষের মনে আরও বেশি নিরাপত্তাহীনতা তৈরি করেছে। ১৫ আগস্ট রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে শ্রদ্ধা জানাতে যাওয়া সাধারণ মানুষকে হেনস্তা করা ও আটকের ঘটনাকে দেশের সর্বস্তরের মানুষ মৌলিক অধিকার ও মুক্ত প্রকাশের ওপর সরাসরি আঘাত বলে মনে করছে। 

সব মিলিয়ে দেশের তৃণমূল থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত বিএনপির বর্তমান প্রশাসনিক দক্ষতা ও দেশ পরিচালনার সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে সাধারণ মানুষ। অর্থনৈতিক অনিশ্চয়তা ও মামলা-হামলার এই রাজনীতি সাধারণ জনগণকে এক অনিশ্চিত গন্তব্যের দিকে ঠেলে দিচ্ছে বলে অনেকেই মনে করছেন।