মূল কনটেন্টে যান
সোশ্যাল মিডিয়ায় যুক্ত থাকুন
ব্রেকিং
জালিয়াতির অভিযোগ: বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের পদ ছাড়লেন পুতুলহাটহাজারী ফিল্ড ফায়ারিংয়ে দুর্ঘটনা, ২ সেনাসদস্য নিহত : আইএসপিআরইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগঅস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে মৌসুমের শুরুতেই থাবা বসিয়েছে অস্বাভাবিক তীব্র গরমহরমুজে তেলবাহী সৌদি সুপারট্যাংকারে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, দুই নাবিক নিহত নেপাল-তিব্বতে বন্যায় নিহত ছাড়াল ১০০০, নিখোঁজ সাড়ে ৪ হাজারজালিয়াতির অভিযোগ: বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের পদ ছাড়লেন পুতুলহাটহাজারী ফিল্ড ফায়ারিংয়ে দুর্ঘটনা, ২ সেনাসদস্য নিহত : আইএসপিআরইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগঅস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে মৌসুমের শুরুতেই থাবা বসিয়েছে অস্বাভাবিক তীব্র গরমহরমুজে তেলবাহী সৌদি সুপারট্যাংকারে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, দুই নাবিক নিহত নেপাল-তিব্বতে বন্যায় নিহত ছাড়াল ১০০০, নিখোঁজ সাড়ে ৪ হাজার
আন্তর্জাতিক

 আল জাজিরার বিশ্লেষণঃ ইরানকে পরাস্ত করতে ট্রাম্পের ‘অ্যানাকোন্ডা কৌশল’

ডেস্ক রিপোর্ট ৩ সপ্তাহ আগে বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ ১২৪৭ বার পঠিত

পাঁচ মাস ধরে চলা যুদ্ধে জয়লাভ করতে না পেরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন ইরানকে নিঃশেষ করতে ‘অ্যানাকোন্ডা কৌশল’ প্রয়োগ করছেন বলে মন্তব্য করেছেন তেহরানের সেন্টার ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের বিশ্লেষক আলী আকবর দারেইনি। হস্পতিবার (২০ আগস্ট) আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই বিশ্লেষণ তুলে ধরেন।

আলী আকবর দারেইনি জানান, সরাসরি সামরিক আঘাত হানার আগে শত্রুকে অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে শ্বাসরোধ করে দুর্বল করাই হলো এই কৌশলের মূল লক্ষ্য। তিনি বলেন, ‘যেভাবে অ্যানাকোন্ডা সাপ শিকারকে পেঁচিয়ে ধরে শ্বাসরোধ করে হত্যা করে, যুক্তরাষ্ট্রও ঠিক একই কৌশল অনুসরণ করছে, কারণ বিগত পাঁচ মাসে তাদের গৃহীত পদক্ষেপগুলো ব্যর্থ হয়েছে।’

তবে এই বিশ্লেষক জোর দিয়ে বলেন, ইরান অতীতে যেমন একাধিক নিষেধাজ্ঞা প্রতিহত করেছে, এবারও তেমনি টিকিয়া থাকবে। তার মতে, ডোনাল্ড ট্রাম্প এমন এক যুদ্ধে জড়িয়ে পড়েছেন যা তিনি যেমন জিততে পারছেন না, তেমনি বেরও হতে পারছেন না।