মূল কনটেন্টে যান
সোশ্যাল মিডিয়ায় যুক্ত থাকুন
ব্রেকিং
জালিয়াতির অভিযোগ: বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের পদ ছাড়লেন পুতুলহাটহাজারী ফিল্ড ফায়ারিংয়ে দুর্ঘটনা, ২ সেনাসদস্য নিহত : আইএসপিআরইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগঅস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে মৌসুমের শুরুতেই থাবা বসিয়েছে অস্বাভাবিক তীব্র গরমহরমুজে তেলবাহী সৌদি সুপারট্যাংকারে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, দুই নাবিক নিহত নেপাল-তিব্বতে বন্যায় নিহত ছাড়াল ১০০০, নিখোঁজ সাড়ে ৪ হাজারজালিয়াতির অভিযোগ: বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের পদ ছাড়লেন পুতুলহাটহাজারী ফিল্ড ফায়ারিংয়ে দুর্ঘটনা, ২ সেনাসদস্য নিহত : আইএসপিআরইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগঅস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে মৌসুমের শুরুতেই থাবা বসিয়েছে অস্বাভাবিক তীব্র গরমহরমুজে তেলবাহী সৌদি সুপারট্যাংকারে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, দুই নাবিক নিহত নেপাল-তিব্বতে বন্যায় নিহত ছাড়াল ১০০০, নিখোঁজ সাড়ে ৪ হাজার
বাংলাদেশ

ইনিংস ব্যবধানে হারের পর শান্ত বললেন, ‘কোনো অজুহাত নয়’

স্পোর্টস রিপোর্টার ২ সপ্তাহ আগে রবিবার, ২৩ আগস্ট ২০২৬ ১১৮৯ বার পঠিত

ইনিংস ও ৫১ রানের ব্যবধানে হেরেছে লাল-সবুজের প্রতিনিধিরা।এমন বাজে হারের পর হতাশা প্রকাশ করেছেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে কোনো অজুহাত দিতে চান না তিনি। 

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে দলের হতাশাজনক ব্যাটিং নিয়ে শান্ত বলেন, ‘সত্যি বলতে খুবই হতাশাজনক। তবে আমি মনে করি টস একটা বড় ভূমিকা রেখেছে, বিশেষ করে প্রথম ইনিংসে যেখানে ব্যাটিং বেশ কঠিন ছিল। সত্যি বলতে তিনটা ইনিংসই বেশ কঠিন ছিল, তবে কোনো অজুহাত নয়, আমরা ভালো ব্যাট করিনি।’

অস্ট্রেলিয়ার বোলিংয়ের প্রশংসা করে তিনি আরও বলেন, ‘তারা খুব ভালো বোলিং করেছে, তাই চ্যালেঞ্জটা ছিলই। আমার এখনও মনে হয় সামনে এগোনোর জন্য কিছু জায়গায় আমাদের উন্নতি করা দরকার।’

২৩ বছর পর এমন উইকেট ও কন্ডিশনে খেলা বেশ কঠিন বলে মনে করেন শান্ত। তিনি বলেন, ‘এখানে আমরা ২৩ বছর পরে এসেছি। এমন কন্ডিশনে এই বোলিং আক্রমণের বিরুদ্ধে এত বছর পর খেলা সহজ নয়। যদি আমরা নিয়মিত আসতে পারতাম তাহলে খেলোয়াড়রা মানিয়ে নিয়ে ভালো ক্রিকেট খেলতে পারতো।’