মূল কনটেন্টে যান
সোশ্যাল মিডিয়ায় যুক্ত থাকুন
ব্রেকিং
জালিয়াতির অভিযোগ: বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের পদ ছাড়লেন পুতুলহাটহাজারী ফিল্ড ফায়ারিংয়ে দুর্ঘটনা, ২ সেনাসদস্য নিহত : আইএসপিআরইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগঅস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে মৌসুমের শুরুতেই থাবা বসিয়েছে অস্বাভাবিক তীব্র গরমহরমুজে তেলবাহী সৌদি সুপারট্যাংকারে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, দুই নাবিক নিহত নেপাল-তিব্বতে বন্যায় নিহত ছাড়াল ১০০০, নিখোঁজ সাড়ে ৪ হাজারজালিয়াতির অভিযোগ: বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের পদ ছাড়লেন পুতুলহাটহাজারী ফিল্ড ফায়ারিংয়ে দুর্ঘটনা, ২ সেনাসদস্য নিহত : আইএসপিআরইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগঅস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে মৌসুমের শুরুতেই থাবা বসিয়েছে অস্বাভাবিক তীব্র গরমহরমুজে তেলবাহী সৌদি সুপারট্যাংকারে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, দুই নাবিক নিহত নেপাল-তিব্বতে বন্যায় নিহত ছাড়াল ১০০০, নিখোঁজ সাড়ে ৪ হাজার
জাতীয়

 দ্বৈত নাগরিকত্ব নিয়ে সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে গেলেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

স্টাফ রিপোর্টার ২ সপ্তাহ আগে মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬ ১৩০৫ বার পঠিত

দ্বৈত নাগরিকত্ব নিয়ে সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে গেছেন নতুন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। এ সময় সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়ে তিনি বলেন, ‘এ নিয়ে কে নিউজ করেছে, কার এত জ্বালা?’ সোমবার (২৪ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সাংবাদিকেরা তাকে প্রশ্ন করেন, ‘একটি বিষয় উঠেছে, আপনার ব্রিটিশ নাগরিকত্ব… ওটা ত্যাগ করেছেন কি না, এ ব্যাপারে আপনার বক্তব্য দরকার।’ জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, ‘আমি বাংলাদেশি। আমি মনে করি না, এমন কেউ আছে যে আমার বাংলাদেশিজম বা আমার অবস্থান নিয়ে প্রশ্ন করবে। মানে এখানে এসে বাংলাদেশের জন্য কাজ করা তো কোনো সুবিধাবাদী লোক আর করবে না।’

গত শুক্রবার মন্ত্রিসভার নতুন সদস্য হিসেবে শপথ নেন হুমায়ুন কবির। তিনি টেকনোক্র্যাট কোটায় প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পান। এর আগে তিনি মেয়াদপূর্ব সময়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টার দায়িত্ব পালন করে আসছিলেন।

হুমায়ুন কবির প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর তার ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসে। এ প্রসঙ্গে সাংবাদিকেরা প্রশ্ন করেন, প্রতিমন্ত্রীর বাংলাদেশি নাগরিকত্ব বা দেশের প্রতি তার অবস্থান নিয়ে সন্দেহ নেই। তবে নেটিজেনদের একাংশ বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন। প্রতিমন্ত্রী পাল্টা প্রশ্ন করেন, ‘কোনটা? নেটিজেনরা? কোথায়?’ জবাবে সাংবাদিক বলেন, ‘একটি খবরও প্রকাশিত হয়েছে।’

এ সময় ক্ষোভ প্রকাশ করে প্রতিমন্ত্রী বলেন, ‘আমি তো সিটিজেন নিয়ে আছি, আপনি বলেন নেটিজেন! মানে কোন নেটিজেন? কে নিউজ করছে এটা? মানে কোন সংবাদপত্র? কার এত জ্বালা যে, মানে কাজ করতে দেবে না? তো তার জ্বালা কেন হচ্ছে? তার কি ২০০৮-এর জ্বালা উঠছে নাকি আবার? মইনউদ্দিন-ফখরুদ্দীনের জ্বালা উঠছে তার আবার? নাকি?’