মূল কনটেন্টে যান
সোশ্যাল মিডিয়ায় যুক্ত থাকুন
ব্রেকিং
জালিয়াতির অভিযোগ: বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের পদ ছাড়লেন পুতুলহাটহাজারী ফিল্ড ফায়ারিংয়ে দুর্ঘটনা, ২ সেনাসদস্য নিহত : আইএসপিআরইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগঅস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে মৌসুমের শুরুতেই থাবা বসিয়েছে অস্বাভাবিক তীব্র গরমহরমুজে তেলবাহী সৌদি সুপারট্যাংকারে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, দুই নাবিক নিহত নেপাল-তিব্বতে বন্যায় নিহত ছাড়াল ১০০০, নিখোঁজ সাড়ে ৪ হাজারজালিয়াতির অভিযোগ: বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের পদ ছাড়লেন পুতুলহাটহাজারী ফিল্ড ফায়ারিংয়ে দুর্ঘটনা, ২ সেনাসদস্য নিহত : আইএসপিআরইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগঅস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে মৌসুমের শুরুতেই থাবা বসিয়েছে অস্বাভাবিক তীব্র গরমহরমুজে তেলবাহী সৌদি সুপারট্যাংকারে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, দুই নাবিক নিহত নেপাল-তিব্বতে বন্যায় নিহত ছাড়াল ১০০০, নিখোঁজ সাড়ে ৪ হাজার
অস্ট্রেলিয়া

সিডনির দক্ষিণ-পশ্চিমে ৩.৪ মাত্রার ভূকম্পন: বিকট শব্দে কাঁপলো অসংখ্য ঘরবাড়ি

বিশেষ প্রতিনিধি ১ সপ্তাহ আগে শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ১৫৩৭ বার পঠিত

অস্ট্রেলিয়ার সিডনির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ৩.৪ মাত্রার একটি মৃদু থেকে মাঝারি ধরনের ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্কের সৃষ্টি হয় এবং বহু ঘরবাড়ি কেঁপে ওঠে।

জিওসাইন্স অস্ট্রেলিয়ার দেয়া তথ্যমতে, শুক্রবার দুপুর ১টা ০৭ মিনিটে এই ভূকম্পনটি আঘাত হানে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সিডনির অ্যাপিন এলাকার কাছাকাছি, যা ক্যাম্পবেলটাউন থেকে ১৬ কিলোমিটার দক্ষিণে এবং উলংগং থেকে ৩৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত।

ভূমিকম্পটির কেন্দ্রবিন্দু ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ৩ কিলোমিটার গভীরে। কম গভীরতায় উৎপত্তিস্থল হওয়ায় এটি কেন্দ্রবিন্দু থেকে প্রায় ৮০ কিলোমিটার দূর পর্যন্ত স্পষ্টভাবে অনুভূত হয়েছে। এপিসেন্টার ছাড়াও সিডনির নর্থ শোর, পেনরিথ, হর্নসবি এবং সাউথ কোস্টের উলংগং এলাকা থেকেও কম্পন অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে।

৭ নিউজ জানায়, মেনাঙ্গেল পার্কের এক বাসিন্দার সিসিটিভি ক্যামেরায় ভূমিকম্পের মুহূর্তটির দৃশ্য রেকর্ড হয়, যেখানে দেখা যায় পুরো বাড়িটি হঠাৎ কেঁপে উঠছে। সে মুহূর্তের বিবরণ দিতে গিয়ে স্থানীয় বাসিন্দা এমা ব্রাউন বলেন,”হঠাৎ বিকট আওয়াজে আমার ব্ল্যাক ল্যাব্রাডোর কুকুর ‘চার্লি’ সোজা উঠে দাঁড়ায়। সে আমার দিকে তাকায় এবং আমিও তার দিকে তাকিয়ে ভাবছিলাম—কী হলো এটা? ঠিক তখনই বুঝতে পারি, হে ভগবান! এটা তো ভূমিকম্প ছিল!”

ভূমিকম্পটির স্থায়িত্ব মাত্র কয়েক সেকেন্ড থাকলেও বহু বাসিন্দা জানান, হঠাৎ মনে হয়েছিল বড় কোনো গাড়ি বা ভারি কিছু এসে ঘরে ধাক্কা দিয়েছে। স্বস্তির বিষয় হলো, এখন পর্যন্ত এই ভূমিকম্পে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। তবে অ্যাপিন ও ডগলাস পার্ক এলাকাটি ভূ-কম্পন প্রবণ হওয়ায় স্থানীয় প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং বাসিন্দাদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে৷

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *