মূল কনটেন্টে যান
সোশ্যাল মিডিয়ায় যুক্ত থাকুন
ব্রেকিং
পিছিয়ে থেকেও ব্রাজিলে লুলার বিস্ময়কর বিজয়, চতুর্থবার প্রেসিডেন্ট: মোদিসহ বিশ্বনেতাদের অভিনন্দন◆ইরানে হামলার হুমকি থেকে সরে এলেন ট্রাম্প◆যাত্রা শুরু ওয়েস্টার্ন সিডনি আন্তর্জাতিক বিমানবন্দরের, আজ উড়ছে প্রথম বাণিজ্যিক ও কাল থেকে আন্তর্জাতিক ফ্লাইট◆ফের ডিভি লটারি, তালিকায় নেই বাংলাদেশ◆৩০ অক্টোবর চালু হচ্ছে সিডনির নতুন মেট্রো◆তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ১৬ : বিধ্বস্ত ৩ শতাধিক বাড়িঘর◆পিছিয়ে থেকেও ব্রাজিলে লুলার বিস্ময়কর বিজয়, চতুর্থবার প্রেসিডেন্ট: মোদিসহ বিশ্বনেতাদের অভিনন্দন◆ইরানে হামলার হুমকি থেকে সরে এলেন ট্রাম্প◆যাত্রা শুরু ওয়েস্টার্ন সিডনি আন্তর্জাতিক বিমানবন্দরের, আজ উড়ছে প্রথম বাণিজ্যিক ও কাল থেকে আন্তর্জাতিক ফ্লাইট◆ফের ডিভি লটারি, তালিকায় নেই বাংলাদেশ◆৩০ অক্টোবর চালু হচ্ছে সিডনির নতুন মেট্রো◆তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ১৬ : বিধ্বস্ত ৩ শতাধিক বাড়িঘর◆
জাতীয়

অস্ট্রেলিয়ার প্রথম নারী বিচারপতি মেরিগডরন মারা গেছেন

স্টাফ রিপোর্টার ১ মাস আগে সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ২৪৯৫ বার পঠিত

অস্ট্রেলিয়ার আইনাঙ্গনে ইতিহাস সৃষ্টি করা দেশটির প্রথম নারী হাইকোর্ট বিচারপতি মেরি গডরন আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।

অস্ট্রেলিয়ার বিচারব্যবস্থায় গুরুত্বপূর্ণ অবদান রাখা এই পথপ্রদর্শক আইনবিদের মৃত্যুর খবর রোববার (১৩ সেপ্টেম্বর) নিশ্চিত করা হয়।

১৯৮৭ সালে মাত্র ৪৪ বছর বয়সে মেরি গডরন অস্ট্রেলিয়ার হাইকোর্টে প্রথম নারী বিচারপতি হিসেবে নিয়োগ পান। দীর্ঘ ১৬ বছর তিনি দেশটির সর্বোচ্চ আদালতে দায়িত্ব পালন করেন এবং ২০০৩ সালে অবসর নেন।

হাইকোর্টে দায়িত্ব পালনকালে গডরন অস্ট্রেলিয়ার আইন ও বিচারব্যবস্থার গুরুত্বপূর্ণ কিছু রায়ে ভূমিকা রাখেন। এর মধ্যে দেশটির আদিবাসী জনগোষ্ঠীর ভূমির অধিকারসংক্রান্ত ঐতিহাসিক মামলা বিশেষভাবে উল্লেখযোগ্য।

মেরি গডরনের বিচারিক কর্মকাণ্ড অস্ট্রেলিয়ার আইনি কাঠামো ও অধিকারবিষয়ক আইন বিকাশে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে। বিশেষ করে একজন নারী হিসেবে দেশের সর্বোচ্চ আদালতে তার নিয়োগ পরবর্তী প্রজন্মের নারী আইনজীবী ও বিচারকদের জন্য নতুন পথ তৈরি করে।

তার মৃত্যুর পর অস্ট্রেলিয়ার আইন ও বিচারাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন মহল থেকে তার দীর্ঘ কর্মজীবন, অসাধারণ বিচারিক অবদান এবং অস্ট্রেলিয়ার আইনি ইতিহাসে তার অনন্য ভূমিকার প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে।

বিজ্ঞাপনবিজ্ঞাপন