আগামী ২০ সেপ্টেম্বর ২০২৬ (রবিবার) সিডনির ক্যাব্রামাটা টাউন সেন্টারে ফিরে আসছে দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম বৃহৎ ও জনপ্রিয় সাংস্কৃতিক উৎসব—ক্যাব্রামাটা মুন ফেস্টিভ্যাল। প্রতিবারের মতো এবারও প্রায় ৮০ হাজার মানুষের সমাগম ঘটবে বলে আশা করা হচ্ছে। সকাল ১১টা থেকে শুরু হয়ে রাত ৮টা পর্যন্ত পুরো এলাকা জুড়ে চলবে এই জমজমাট উৎসব।
উৎসবের মূল আকর্ষণসমূহ
উৎসবের মূল আকর্ষণ হিসাবে থাকছে ঐতিহ্যবাহী সুস্বাদু খাবারের স্টল এবং হরেক রকমের মার্কেট স্টল, শিশুদের জন্য ফ্রি অ্যাক্টিভিটি, অ্যামিউজমেন্ট রাইড এবং সারাদিনব্যাপী লাইভ বিনোদন, অত্যন্ত আনন্দদায়ক ও মজার ফো খাওয়া এবং মুনকেক খাওয়া প্রতিযোগিতা, মুন গডেস (চাঁদের দেবী) এবং আর্চারের নেতৃত্বে জাঁকজমকপূর্ণ লণ্ঠন বা ল্যান্টার্ন প্যারেড, গ্রিল করা খাবারের সুবাসে ভরপুর বিশেষ বারবিকিউ জোনসহ বিভিন্ন ধরনের বিনদন।
ঘরে বসে সিলিং ফ্যানে লণ্ঠন ঝোলানোর ঝামেলা ছাড়াই মিড-অসম বা শারদ উৎসবের আসল আমেজ উপভোগ করতে ক্যাব্রামাটায় যোগ দিতে পারেন। জনসমাগম এড়াতে এবং স্বাচ্ছন্দ্যে যাতায়াতের জন্য ট্রেন বা পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে।
উৎসব সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিজিট করুন: www.discoverfairfield.com.au/Discover/Festivals/Cabramatta-Moon-Festival




