মূল কনটেন্টে যান
সোশ্যাল মিডিয়ায় যুক্ত থাকুন
ব্রেকিং
পিছিয়ে থেকেও ব্রাজিলে লুলার বিস্ময়কর বিজয়, চতুর্থবার প্রেসিডেন্ট: মোদিসহ বিশ্বনেতাদের অভিনন্দন◆ইরানে হামলার হুমকি থেকে সরে এলেন ট্রাম্প◆যাত্রা শুরু ওয়েস্টার্ন সিডনি আন্তর্জাতিক বিমানবন্দরের, আজ উড়ছে প্রথম বাণিজ্যিক ও কাল থেকে আন্তর্জাতিক ফ্লাইট◆ফের ডিভি লটারি, তালিকায় নেই বাংলাদেশ◆৩০ অক্টোবর চালু হচ্ছে সিডনির নতুন মেট্রো◆তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ১৬ : বিধ্বস্ত ৩ শতাধিক বাড়িঘর◆পিছিয়ে থেকেও ব্রাজিলে লুলার বিস্ময়কর বিজয়, চতুর্থবার প্রেসিডেন্ট: মোদিসহ বিশ্বনেতাদের অভিনন্দন◆ইরানে হামলার হুমকি থেকে সরে এলেন ট্রাম্প◆যাত্রা শুরু ওয়েস্টার্ন সিডনি আন্তর্জাতিক বিমানবন্দরের, আজ উড়ছে প্রথম বাণিজ্যিক ও কাল থেকে আন্তর্জাতিক ফ্লাইট◆ফের ডিভি লটারি, তালিকায় নেই বাংলাদেশ◆৩০ অক্টোবর চালু হচ্ছে সিডনির নতুন মেট্রো◆তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ১৬ : বিধ্বস্ত ৩ শতাধিক বাড়িঘর◆
রাজনীতি

মানিকগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হাত-পায়ের রগ কর্তন

স্টাফ রিপোর্টার ৩ সপ্তাহ আগে বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ২৯৫৭ বার পঠিত

 মানিকগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের জেলা কমিটির এক নেতার ওপর হামলা চালিয়ে হাত ও পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। রোববার (২৭ সেপ্টেম্বর) রাতে মানিকগঞ্জ সদর ও সিংগাইর উপজেলার সীমান্তবর্তী এলাকার একটি ইটভাটার কাছে এই ঘটনা ঘটে।

গুরুতর আহত ওই নেতার নাম বশির। তিনি নিষিদ্ধ ছাত্রলীগের মানিকগঞ্জ জেলা কমিটির উপকর্মসংস্থান-বিষয়ক সম্পাদক এবং সদর উপজেলার বেতিলা-মিতরা ইউনিয়নের পালোরার চর গ্রামের মনির হোসেনের ছেলে। আশঙ্কাজনক অবস্থায় রাতেই তাকে উদ্ধার করে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয় এবং বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সোমবার (২৮ সেপ্টেম্বর) জেলার জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার ফাহিম আসজাদ জানান, হামলার স্থানটি সদর থানার শেষ সীমানা পেরিয়ে সিংগাইর থানা এলাকার আনুমানিক ২০০ গজের ভেতরে পড়েছে। তবে কারা এবং কী উদ্দেশ্যে তার ওপর এই বর্বরোচিত হামলা চালিয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে আইনি পদক্ষেপ ও মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।

এদিকে এই হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে  ছাত্রলীগের জেলা শাখা। সোমবার দুপুরে জেলা কমিটির সভাপতি এম এ সিফাদ কোরাইশী ও সাধারণ সম্পাদক রাজিদুল ইসলাম স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে হামলার জন্য বিএনপি ও জামায়াতকে দায়ী করা হয়।

বিজ্ঞাপনবিজ্ঞাপন