অস্ট্রেলিয়ার বিভিন্ন অঙ্গরাজ্য ও অঞ্চল থেকে আসা সাড়ে তিন শতাধিক চিকিৎসকের অংশগ্রহণে সিডনিতে অনুষ্ঠিত হয়েছে ফেডারেশন অব বাংলাদেশ মেডিকেল সোসাইটিজ অব অস্ট্রেলিয়ার (এফবিএমএসএ) বার্ষিক সম্মেলন ও বৈজ্ঞানিক সিম্পোজিয়াম ২০২৬।
২৬ ও ২৭ সেপ্টেম্বর পেনরিথের ওয়েস্টার্ন সিডনি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত দুই দিনের এ আয়োজনে চিকিৎসাবিজ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা, পেশাগত অভিজ্ঞতা বিনিময় ও বাংলাদেশ-অস্ট্রেলিয়ার চিকিৎসাসেবা সহযোগিতা নিয়ে মতবিনিময় হয়।
সম্মেলনে বিশেষজ্ঞ চিকিৎসকদের পাশাপাশি জুনিয়র চিকিৎসক ও আন্তর্জাতিক মেডিকেল গ্র্যাজুয়েটদের জন্য পেশাগত দিকনির্দেশনাও দেওয়া হয়। চিকিৎসাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য প্রদান করা হয় ‘এফবিএমএসএ প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড ২০২৬’।
বিজ্ঞাপন




