সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আসেফ বখত রাদ কে সিলেট থেকে গ্রেফতার করা হয়েছে। গত মঙ্গলবার সকালে তাকে সিলেট মহানগরীর চৌহাট্টা এলাকা থেকে পুলিশ গ্রেফতার করে। দুপুরে তাকে সুনামগঞ্জ সদর মডেল থানায় নিয়ে আসা হয়।
তিনি সন্ত্রাস বিরোধী আইনে দায়ের হওয়া মামলার আসামি। সোমবার আসেফ বখত রাদের নেতৃত্বে শেখ হাসিনার জন্মদিনের একটি ঝটিকা মিছিলের ভিডিও আপলোড করা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরপর তাকে গ্রেফতার করা হয়।
বিজ্ঞাপন




