মূল কনটেন্টে যান
সোশ্যাল মিডিয়ায় যুক্ত থাকুন
ব্রেকিং
পিছিয়ে থেকেও ব্রাজিলে লুলার বিস্ময়কর বিজয়, চতুর্থবার প্রেসিডেন্ট: মোদিসহ বিশ্বনেতাদের অভিনন্দন◆ইরানে হামলার হুমকি থেকে সরে এলেন ট্রাম্প◆যাত্রা শুরু ওয়েস্টার্ন সিডনি আন্তর্জাতিক বিমানবন্দরের, আজ উড়ছে প্রথম বাণিজ্যিক ও কাল থেকে আন্তর্জাতিক ফ্লাইট◆ফের ডিভি লটারি, তালিকায় নেই বাংলাদেশ◆৩০ অক্টোবর চালু হচ্ছে সিডনির নতুন মেট্রো◆তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ১৬ : বিধ্বস্ত ৩ শতাধিক বাড়িঘর◆পিছিয়ে থেকেও ব্রাজিলে লুলার বিস্ময়কর বিজয়, চতুর্থবার প্রেসিডেন্ট: মোদিসহ বিশ্বনেতাদের অভিনন্দন◆ইরানে হামলার হুমকি থেকে সরে এলেন ট্রাম্প◆যাত্রা শুরু ওয়েস্টার্ন সিডনি আন্তর্জাতিক বিমানবন্দরের, আজ উড়ছে প্রথম বাণিজ্যিক ও কাল থেকে আন্তর্জাতিক ফ্লাইট◆ফের ডিভি লটারি, তালিকায় নেই বাংলাদেশ◆৩০ অক্টোবর চালু হচ্ছে সিডনির নতুন মেট্রো◆তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ১৬ : বিধ্বস্ত ৩ শতাধিক বাড়িঘর◆
অর্থনীতি

 কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না : অর্থমন্ত্রী

স্টাফ রিপোর্টার ৩ সপ্তাহ আগে শুক্রবার, ২ অক্টোবর ২০২৬ ২৬৫৬ বার পঠিত

কিউআর কোডের মাধ্যমে লেনদেনে কোনো ফি বা বাড়তি চার্জ দিতে হবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘ক্যাশলেস বাংলাদেশ’ ও ডিজিটাল অর্থনীতি গড়ে তুলতে বাংলা কিউআরভিত্তিক লেনদেন আরো বিস্তৃত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানীর বনানী কাঁচাবাজারে বাংলা কিউআর ব্যবহার করে পণ্য কেনাকাটার উদ্বোধন ও কিউআরভিত্তিক লেনদেন পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এ সময় ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. এহতেশামুল হক খান উপস্থিত ছিলেন। অর্থমন্ত্রী ডাচ্-বাংলা ব্যাংকের অ্যাপ ব্যবহার করে বাংলা কিউআরের মাধ্যমে একটি পণ্য কেনেন।

অর্থমন্ত্রী বলেন, ফুচকা বিক্রেতা, রিকশাচালক, ক্ষুদ্র ব্যবসায়ীসহ সমাজের সর্বস্তরের মানুষকে কিউআরভিত্তিক ডিজিটাল আর্থিক সেবার আওতায় আনা হবে। এতে বিভিন্ন ব্যাংক বা সেবাদাতার হিসাবে সহজেই কিউআর কোডের মাধ্যমে টাকা গ্রহণ করা যাবে। ফলে নগদ টাকা বহনের প্রয়োজন কমবে এবং লেনদেন সহজ ও দ্রুত হবে। তিনি বলেন, প্রাথমিক পর্যায়ে কিছু কারিগরি সমস্যা দেখা দিতে পারে। তবে তা দ্রুত সমাধান করা সম্ভব। বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে এবং ডাচ্-বাংলা ব্যাংকের সহযোগিতায় বাংলা কিউআরের ব্যবহার বাড়াতে দেশব্যাপী সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে।

ডাচ্-বাংলা ব্যাংকের নেক্সাসপে ও রকেটের মাধ্যমে বাংলা কিউআর ব্যবহার করে তাৎক্ষণিক নগদবিহীন লেনদেন করা যায়। অর্থমন্ত্রী সাধারণ নাগরিক, ব্যবসায়ী ও সেবাদাতাদের নিরাপদ ও নগদবিহীন অর্থনৈতিক ব্যবস্থা গড়ার উদ্যোগে অংশ নেওয়ার আহ্বান জানান।

বিজ্ঞাপনবিজ্ঞাপন