মূল কনটেন্টে যান
সোশ্যাল মিডিয়ায় যুক্ত থাকুন
ব্রেকিং
পিছিয়ে থেকেও ব্রাজিলে লুলার বিস্ময়কর বিজয়, চতুর্থবার প্রেসিডেন্ট: মোদিসহ বিশ্বনেতাদের অভিনন্দন◆ইরানে হামলার হুমকি থেকে সরে এলেন ট্রাম্প◆যাত্রা শুরু ওয়েস্টার্ন সিডনি আন্তর্জাতিক বিমানবন্দরের, আজ উড়ছে প্রথম বাণিজ্যিক ও কাল থেকে আন্তর্জাতিক ফ্লাইট◆ফের ডিভি লটারি, তালিকায় নেই বাংলাদেশ◆৩০ অক্টোবর চালু হচ্ছে সিডনির নতুন মেট্রো◆তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ১৬ : বিধ্বস্ত ৩ শতাধিক বাড়িঘর◆পিছিয়ে থেকেও ব্রাজিলে লুলার বিস্ময়কর বিজয়, চতুর্থবার প্রেসিডেন্ট: মোদিসহ বিশ্বনেতাদের অভিনন্দন◆ইরানে হামলার হুমকি থেকে সরে এলেন ট্রাম্প◆যাত্রা শুরু ওয়েস্টার্ন সিডনি আন্তর্জাতিক বিমানবন্দরের, আজ উড়ছে প্রথম বাণিজ্যিক ও কাল থেকে আন্তর্জাতিক ফ্লাইট◆ফের ডিভি লটারি, তালিকায় নেই বাংলাদেশ◆৩০ অক্টোবর চালু হচ্ছে সিডনির নতুন মেট্রো◆তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ১৬ : বিধ্বস্ত ৩ শতাধিক বাড়িঘর◆
জাতীয়

সেগুনবাগিচার দেয়ালে নতুন তিন মুখ, যুক্ত হলেন রোকেয়া-জসীমউদ্‌দীন-জীবনানন্দ

স্টাফ রিপোর্টার ১ সপ্তাহ আগে বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ২৪৩৫ বার পঠিত
segunbagicha art

রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি-সংলগ্ন ফুটপাতের দেয়ালে স্থান পেয়েছে আরও তিন বরেণ্য ব্যক্তির প্রতিকৃতি। নতুন করে আঁকা হয়েছে নারী জাগরণের অগ্রদূত রোকেয়া সাখাওয়াত হোসেন, পল্লিকবি জসীমউদ্‌দীন ও কবি জীবনানন্দ দাশের ছবি। ফুটপাতের সৌন্দর্য বাড়ানোর উদ্যোগের অংশ হিসেবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) গতকাল মঙ্গলবার প্রতিকৃতিগুলো আঁকে।

এর আগে ওই দেয়ালে শিল্পাচার্য জয়নুল আবেদিন, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম ও সত্যজিৎ রায়সহ শিল্প-সাহিত্য ও সংস্কৃতিতে অবদান রাখা ১০ বিশিষ্ট ব্যক্তির প্রতিকৃতি আঁকা হয়েছিল। নতুন তিনজন যুক্ত হওয়ায় দেয়ালটি এখন আরও বেশি বরেণ্য ব্যক্তির প্রতিকৃতিতে সজ্জিত হয়েছে।

ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মাহবুবুর রহমান তালুকদার বুধবার দুপুরে বলেন, আরও বিশিষ্ট ব্যক্তির প্রতিকৃতি আঁকার পরিকল্পনা রয়েছে তাঁদের। এ জন্য কয়েকটি দেয়ালও নির্ধারণ করা হয়েছে। শিগগিরই সেখানে কাজ শুরু হবে।

সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে ফেলার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, বর্তমানে দেয়ালে যাঁদের প্রতিকৃতি রয়েছে, তাঁদের সঙ্গে সঞ্জীব চৌধুরীর সময়ের উল্লেখযোগ্য ব্যবধান আছে। এ ছাড়া অনেকে আইয়ুব বাচ্চু ও আজম খানের প্রতিকৃতি না থাকার বিষয়েও প্রশ্ন তুলেছেন। তরুণ প্রজন্মের প্রতিনিধিদের নিয়েও ভাবছে ডিএসসিসি। তাঁদের প্রতিকৃতি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকার দেয়ালে আঁকার পরিকল্পনা রয়েছে।

এদিকে শুধু দেয়ালে প্রতিকৃতি আঁকাই নয়, পথচারীদের চলাচল আরও স্বাচ্ছন্দ্যপূর্ণ করতে ফুটপাতটির সংস্কার করা হয়েছে। সেখানে বসানো হয়েছে ডাস্টবিন ও বেঞ্চ। মেরামত করা হয়েছে সীমানাপ্রাচীরও। ফুটপাতটির একাংশ আগে দখল হয়ে ছিল। সেটি দখলমুক্ত করার পর এলাকাটির পরিবেশ ও সৌন্দর্য উন্নয়নে কাজ শুরু করে ডিএসসিসি।

গত ৫ অক্টোবর ফুটপাতটির সৌন্দর্যবর্ধন কার্যক্রম উদ্বোধন করেন ডিএসসিসির প্রশাসক মো. আবদুস সালাম। সে সময় তিনি রাজধানীর সড়ক ও ফুটপাত দখল করে হকারদের বসতে না দেওয়ার কথা জানান। তবে হকারদের জীবিকার বিষয়টি বিবেচনায় নিয়ে তাঁদের জন্য বিকল্প স্থানে বসার ব্যবস্থা করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

বিজ্ঞাপনবিজ্ঞাপন

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *