মূল কনটেন্টে যান
সোশ্যাল মিডিয়ায় যুক্ত থাকুন
ব্রেকিং
পিছিয়ে থেকেও ব্রাজিলে লুলার বিস্ময়কর বিজয়, চতুর্থবার প্রেসিডেন্ট: মোদিসহ বিশ্বনেতাদের অভিনন্দন◆ইরানে হামলার হুমকি থেকে সরে এলেন ট্রাম্প◆যাত্রা শুরু ওয়েস্টার্ন সিডনি আন্তর্জাতিক বিমানবন্দরের, আজ উড়ছে প্রথম বাণিজ্যিক ও কাল থেকে আন্তর্জাতিক ফ্লাইট◆ফের ডিভি লটারি, তালিকায় নেই বাংলাদেশ◆৩০ অক্টোবর চালু হচ্ছে সিডনির নতুন মেট্রো◆তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ১৬ : বিধ্বস্ত ৩ শতাধিক বাড়িঘর◆পিছিয়ে থেকেও ব্রাজিলে লুলার বিস্ময়কর বিজয়, চতুর্থবার প্রেসিডেন্ট: মোদিসহ বিশ্বনেতাদের অভিনন্দন◆ইরানে হামলার হুমকি থেকে সরে এলেন ট্রাম্প◆যাত্রা শুরু ওয়েস্টার্ন সিডনি আন্তর্জাতিক বিমানবন্দরের, আজ উড়ছে প্রথম বাণিজ্যিক ও কাল থেকে আন্তর্জাতিক ফ্লাইট◆ফের ডিভি লটারি, তালিকায় নেই বাংলাদেশ◆৩০ অক্টোবর চালু হচ্ছে সিডনির নতুন মেট্রো◆তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ১৬ : বিধ্বস্ত ৩ শতাধিক বাড়িঘর◆
বাংলাদেশ

জুলাই আন্দোলন: ১৪৭ পুলিশ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

বিশেষ প্রতিনিধি ১ সপ্তাহ আগে শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ২৯৪৩ বার পঠিত

 ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে বিতর্কিত ভূমিকা পালন এবং ক্ষমতার পালাবদলের পর কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে সহকারী পুলিশ সুপার (এএসপি) থেকে শুরু করে তদূর্ধ্ব পদমর্যাদার ১৪৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। সম্প্রতি জাতীয় সংসদে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে পেশ করা এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওই প্রতিবেদনে পুলিশ প্রশাসনে নেওয়া সামগ্রিক প্রশাসনিক ব্যবস্থার একটি বিস্তারিত চিত্র তুলে ধরা হয়েছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ২০২৪ সালের ৫ আগস্টের পর কর্মস্থলে অনুপস্থিত বা পলাতক থাকার অভিযোগে বিসিএস পুলিশ ক্যাডারের বিভিন্ন স্তরে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। ৫ আগস্টের পর কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে বিসিএস পুলিশ ক্যাডারের মোট ৬২ জন কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে ইতিমধ্যে ৩১ জনকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে এবং বাকি ৩১ জনের বিরুদ্ধে মামলা চলমান রয়েছে।

৫ আগস্টকেন্দ্রিক সংঘাতময় পরিস্থিতিতে কর্মস্থল ত্যাগ করা বা পলাতক থাকার অভিযোগে এএসপি ও তদূর্ধ্ব পদমর্যাদার আরও ৫৭ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে বিভাগীয় মামলা ঠুকে দেওয়া হয়। এই ৫৭ জনের মধ্যে ২৮ জনকে স্থায়ীভাবে বরখাস্ত এবং একজনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।

গণঅভ্যুত্থানকালীন বিভিন্ন ফৌজদারি অপরাধ, আদালতে দায়েরকৃত অভিযোগ এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় গ্রেপ্তার হয়ে সাময়িক বরখাস্ত হয়েছেন আরও ২৯ জন পুলিশ কর্মকর্তা। এর মধ্যে উপমহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার দুজন শীর্ষ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। পাশাপাশি, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ ও ২-এর বিগত চারটি মামলার রায়ের ভিত্তিতে এএসপি ও তদূর্ধ্ব পদমর্যাদার ১৩ জন কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে দণ্ডিত ৫ কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছে এবং বাকি ৮ জনের বিরুদ্ধে বিভাগীয় বিচারপ্রক্রিয়া চলমান রয়েছে।

পুলিশ পরিদর্শকদের বিরুদ্ধেও কঠোর অবস্থান

শুধু ঊর্ধ্বতন বিসিএস কর্মকর্তাই নন, মাঠপর্যায়ের পুলিশ পরিদর্শক (ইন্সপেক্টর) পদমর্যাদার কর্মকর্তাদের ক্ষেত্রেও কঠোর ও ধারাবাহিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। গণঅভ্যুত্থানের পর এই পদমর্যাদার ৭৩ জন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। এছাড়া, অভ্যুত্থান চলাকালীন বিভিন্ন সুনির্দিষ্ট ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৫ জন পরিদর্শককে চাকরিচ্যুত বা অপসারণ করা হয়েছে এবং আরও ৩০ জন পরিদর্শকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপনবিজ্ঞাপন

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *