মূল কনটেন্টে যান
সোশ্যাল মিডিয়ায় যুক্ত থাকুন
ব্রেকিং
পিছিয়ে থেকেও ব্রাজিলে লুলার বিস্ময়কর বিজয়, চতুর্থবার প্রেসিডেন্ট: মোদিসহ বিশ্বনেতাদের অভিনন্দন◆ইরানে হামলার হুমকি থেকে সরে এলেন ট্রাম্প◆যাত্রা শুরু ওয়েস্টার্ন সিডনি আন্তর্জাতিক বিমানবন্দরের, আজ উড়ছে প্রথম বাণিজ্যিক ও কাল থেকে আন্তর্জাতিক ফ্লাইট◆ফের ডিভি লটারি, তালিকায় নেই বাংলাদেশ◆৩০ অক্টোবর চালু হচ্ছে সিডনির নতুন মেট্রো◆তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ১৬ : বিধ্বস্ত ৩ শতাধিক বাড়িঘর◆পিছিয়ে থেকেও ব্রাজিলে লুলার বিস্ময়কর বিজয়, চতুর্থবার প্রেসিডেন্ট: মোদিসহ বিশ্বনেতাদের অভিনন্দন◆ইরানে হামলার হুমকি থেকে সরে এলেন ট্রাম্প◆যাত্রা শুরু ওয়েস্টার্ন সিডনি আন্তর্জাতিক বিমানবন্দরের, আজ উড়ছে প্রথম বাণিজ্যিক ও কাল থেকে আন্তর্জাতিক ফ্লাইট◆ফের ডিভি লটারি, তালিকায় নেই বাংলাদেশ◆৩০ অক্টোবর চালু হচ্ছে সিডনির নতুন মেট্রো◆তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ১৬ : বিধ্বস্ত ৩ শতাধিক বাড়িঘর◆
বাংলাদেশ

লালনের আখড়াবাড়ি থেকে টাইম বোমা উদ্ধার, বিজিবি মোতায়েন

বিশেষ প্রতিনিধি ১ সপ্তাহ আগে সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ৪২৭৮ বার পঠিত

কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় বাউলসম্রাট ফকির লালন সাঁইয়ের আখড়াবাড়ি প্রাঙ্গণ থেকে একটি টাইম বোমা ও দুই বোতল পেট্রল উদ্ধারের পর নিরাপত্তা জোরদার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) দুই প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে। সোমবার সকালে ঢাকা থেকে আসা পুলিশের বোমা নিষ্ক্রিয়কারী দল উদ্ধার করা বোমাটি নিষ্ক্রিয় করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দিবাগত রাত দেড়টার দিকে আখড়াবাড়ির মূল ফটকের ডান পাশে একটি নারকেলগাছের নিচে সাদা ব্যাগে মোড়ানো সন্দেহজনক বস্তু পড়ে থাকতে দেখা যায়। জায়গাটি প্রবেশপথের কাছেই এবং সেখানে একটি পুলিশ বক্সও রয়েছে। খবর পেয়ে পুলিশ দ্রুত এলাকাটি ঘিরে ফেলে। নিরাপত্তার স্বার্থে আখড়াবাড়ির ভেতরে অবস্থানরত সাধু-ফকিরদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।

সোমবার সকালে ঢাকা থেকে আসা পুলিশের বিশেষ দল ব্যাগটি পরীক্ষা করে বোমা ও পেট্রল উদ্ধার করে। পরে বোমাটি নিষ্ক্রিয় করা হয়। ঘটনার পর আখড়াবাড়ি প্রাঙ্গণে সাধু, ভক্ত ও সাধারণ দর্শনার্থীদের প্রবেশে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। পাশাপাশি প্রবেশপথ, আশপাশের সড়ক ও গুরুত্বপূর্ণ মোড়ে তল্লাশি জোরদার করা হয়েছে।

এদিকে, লালন শাহের তিরোধান দিবস উপলক্ষে ছেঁউড়িয়ার আখড়াবাড়িতে তিন দিনব্যাপী স্মরণোৎসব চলছে। এ আয়োজনের মধ্যে বিস্ফোরক উদ্ধারের ঘটনায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

কে বা কারা, কী উদ্দেশ্যে আখড়াবাড়ি প্রাঙ্গণে বোমা ও পেট্রল রেখেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।

বিজ্ঞাপনবিজ্ঞাপন

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *