মূল কনটেন্টে যান
সোশ্যাল মিডিয়ায় যুক্ত থাকুন
ব্রেকিং
পিছিয়ে থেকেও ব্রাজিলে লুলার বিস্ময়কর বিজয়, চতুর্থবার প্রেসিডেন্ট: মোদিসহ বিশ্বনেতাদের অভিনন্দন◆ইরানে হামলার হুমকি থেকে সরে এলেন ট্রাম্প◆যাত্রা শুরু ওয়েস্টার্ন সিডনি আন্তর্জাতিক বিমানবন্দরের, আজ উড়ছে প্রথম বাণিজ্যিক ও কাল থেকে আন্তর্জাতিক ফ্লাইট◆ফের ডিভি লটারি, তালিকায় নেই বাংলাদেশ◆৩০ অক্টোবর চালু হচ্ছে সিডনির নতুন মেট্রো◆তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ১৬ : বিধ্বস্ত ৩ শতাধিক বাড়িঘর◆পিছিয়ে থেকেও ব্রাজিলে লুলার বিস্ময়কর বিজয়, চতুর্থবার প্রেসিডেন্ট: মোদিসহ বিশ্বনেতাদের অভিনন্দন◆ইরানে হামলার হুমকি থেকে সরে এলেন ট্রাম্প◆যাত্রা শুরু ওয়েস্টার্ন সিডনি আন্তর্জাতিক বিমানবন্দরের, আজ উড়ছে প্রথম বাণিজ্যিক ও কাল থেকে আন্তর্জাতিক ফ্লাইট◆ফের ডিভি লটারি, তালিকায় নেই বাংলাদেশ◆৩০ অক্টোবর চালু হচ্ছে সিডনির নতুন মেট্রো◆তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ১৬ : বিধ্বস্ত ৩ শতাধিক বাড়িঘর◆
অস্ট্রেলিয়া

অস্ট্রেলীয় এমপিকে দুবার গাড়িচাপা, অভিযুক্তের সঙ্গে পরিবারের ২০ বছরের বন্ধুত্ব!

ডেস্ক রিপোর্ট ৬ দিন আগে মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ৪০৭১ বার পঠিত

অস্ট্রেলিয়ার স্বতন্ত্র সংসদ সদস্য হেলেন হেইনসকে গাড়িচাপা দিয়ে গুরুতর আহত করার ঘটনায় ৪৩ বছর বয়সী ব্রেন্ডন নিউজেন্টের বিরুদ্ধে তিনটি অভিযোগ এনেছে পুলিশ। মঙ্গলবার (২০ অক্টোবর) অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ গঠনের কথা জানানো হয়। এদিকে, অভিযুক্তের বাবা জানিয়েছেন, হেইনসের সঙ্গে তাঁদের পরিবারের ২০ বছরেরও বেশি সময়ের বন্ধুত্ব রয়েছে। ঘটনাটিকে ‘বিধ্বংসী ও অবিশ্বাস্য’ বলে বর্ণনা করেছে তাঁর পরিবার।

সোমবার স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টার দিকে ভিক্টোরিয়া অঙ্গরাজ্যের ওয়াঙ্গারাট্টায় নিজের নির্বাচনী কার্যালয়ের বাইরে গাড়িচাপার শিকার হন ৬৫ বছর বয়সী হেইনস। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, একটি টয়োটা ল্যান্ড ক্রুজার তাঁকে ধাক্কা দেওয়ার পর চালক গাড়িটি পেছনে নিয়ে আবারও আঘাত করেন। এতে দুটি গাড়ির মাঝখানে আটকে গুরুতর আহত হন তিনি।

হেইনসকে মেলবোর্নের আলফ্রেড হাসপাতালে নেওয়া হয়। অস্ত্রোপচারের পর তিনি সংকটাপন্ন অবস্থায় রয়েছেন। তাঁর একটি পা কেটে ফেলতে হয়েছে এবং চিকিৎসকেরা অন্য পা রক্ষার চেষ্টা করছেন। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ ঘটনাটিকে দুর্ঘটনা নয়, বরং ইচ্ছাকৃত হামলা বলে মন্তব্য করেছেন। হামলার উদ্দেশ্য এখনো নিশ্চিত হয়নি।

ভিক্টোরিয়া পুলিশ জানিয়েছে, নিউজেন্টের বিরুদ্ধে বিপজ্জনকভাবে গাড়ি চালিয়ে গুরুতর শারীরিক ক্ষতি করা, ইচ্ছাকৃতভাবে গুরুতর শারীরিক ক্ষতি করা এবং কমনওয়েলথের সরকারি কর্মকর্তার ক্ষতিসাধনের অভিযোগ আনা হয়েছে। বুধবার তাঁকে ওয়াঙ্গারাট্টা ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করার কথা রয়েছে। ঘটনাটি পরিকল্পিত ছিল কি না, তা তদন্ত করছে পুলিশ। তদন্তে সন্ত্রাসবিরোধী কর্তৃপক্ষও যুক্ত হয়েছে।

অভিযুক্তের বাবা রড নিউজেন্ট ও তাঁর সঙ্গী ক্রিস্টিন কানিংহাম এক বিবৃতিতে বলেন, হেইনস তাঁদের পরিবারের দীর্ঘদিনের বন্ধু এবং স্থানীয় সম্প্রদায়ের অত্যন্ত সম্মানিত সদস্য। তাঁর প্রতি ভালোবাসা ও সমবেদনা জানিয়ে তাঁরা তদন্তে পুলিশকে সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন।

এদিকে, স্থানীয় নাপিত রিকি জেফারিজসহ কয়েকজন প্রত্যক্ষদর্শী অভিযুক্তকে আটক করতে এগিয়ে আসেন। জেফারিজ জানান, অভিযুক্তের পকেট থেকে একটি ছুরি পেয়ে তিনি সেটি সরিয়ে ফেলেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে হেফাজতে নেয়।

২০১৯ সাল থেকে ইন্ডি আসনের স্বতন্ত্র সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন হেইনস। তাঁর ওপর হামলার ঘটনায় ওয়াঙ্গারাট্টায় শোকের আবহ তৈরি হয়েছে। নির্বাচনী কার্যালয়ের সামনে ফুল রেখে স্থানীয় বাসিন্দারা তাঁর দ্রুত সুস্থতা কামনা করছেন।

বিজ্ঞাপনবিজ্ঞাপন

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *