মূল কনটেন্টে যান
সোশ্যাল মিডিয়ায় যুক্ত থাকুন
ব্রেকিং
পিছিয়ে থেকেও ব্রাজিলে লুলার বিস্ময়কর বিজয়, চতুর্থবার প্রেসিডেন্ট: মোদিসহ বিশ্বনেতাদের অভিনন্দন◆ইরানে হামলার হুমকি থেকে সরে এলেন ট্রাম্প◆যাত্রা শুরু ওয়েস্টার্ন সিডনি আন্তর্জাতিক বিমানবন্দরের, আজ উড়ছে প্রথম বাণিজ্যিক ও কাল থেকে আন্তর্জাতিক ফ্লাইট◆ফের ডিভি লটারি, তালিকায় নেই বাংলাদেশ◆৩০ অক্টোবর চালু হচ্ছে সিডনির নতুন মেট্রো◆তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ১৬ : বিধ্বস্ত ৩ শতাধিক বাড়িঘর◆পিছিয়ে থেকেও ব্রাজিলে লুলার বিস্ময়কর বিজয়, চতুর্থবার প্রেসিডেন্ট: মোদিসহ বিশ্বনেতাদের অভিনন্দন◆ইরানে হামলার হুমকি থেকে সরে এলেন ট্রাম্প◆যাত্রা শুরু ওয়েস্টার্ন সিডনি আন্তর্জাতিক বিমানবন্দরের, আজ উড়ছে প্রথম বাণিজ্যিক ও কাল থেকে আন্তর্জাতিক ফ্লাইট◆ফের ডিভি লটারি, তালিকায় নেই বাংলাদেশ◆৩০ অক্টোবর চালু হচ্ছে সিডনির নতুন মেট্রো◆তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ১৬ : বিধ্বস্ত ৩ শতাধিক বাড়িঘর◆
বাংলাদেশ

অস্ট্রেলিয়ায় অভিবাসন বিষয়ে পরামর্শ দিতে নভেম্বরে ঢাকায় আসছে প্যারিশ পেশেন্স ইমিগ্রেশন লইয়ার্স

স্টাফ রিপোর্টার ৫ দিন আগে বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ১০১৪৩ বার পঠিত
Screenshot

শিক্ষার্থী, দক্ষ কর্মী ও পরিবারভিত্তিক অভিবাসনপ্রত্যাশীদের জন্য থাকবে তথ্য ও পরামর্শ সেশন

অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষা, দক্ষ কর্মসংস্থান, পরিবার পুনর্মিলন কিংবা স্থায়ীভাবে বসবাসের স্বপ্ন দেখছেন—এমন বাংলাদেশিদের অভিবাসনসংক্রান্ত তথ্য ও পেশাগত পরামর্শ দিতে আগামী নভেম্বরে ঢাকায় আসছে অস্ট্রেলিয়াভিত্তিক অভিবাসন আইন প্রতিষ্ঠান প্যারিশ পেশেন্স ইমিগ্রেশন লইয়ার্স।

আগামী ৪ থেকে ৮ নভেম্বর ঢাকায় অবস্থানকালে অস্ট্রেলিয়ায় অভিবাসন বিষয়ে আগ্রহীদের জন্য তথ্য ও পরামর্শ সেশনের আয়োজন করা হবে।

প্রতিষ্ঠানটির পরিচালক ও সিনিয়র রেজিস্টার্ড মাইগ্রেশন এজেন্ট থং নগুয়েন এসব সেশনে অংশ নেবেন। এসময় উপস্থিত থাকবেন প্রতিষ্ঠানের পরিচালক ফাইনান্স গোলাম মোস্তফা। অস্ট্রেলিয়ার অভিবাসনব্যবস্থা, ভিসার যোগ্যতা, আবেদনপ্রক্রিয়া এবং ব্যক্তিগত পরিস্থিতি অনুযায়ী সম্ভাব্য অভিবাসনপথ সম্পর্কে আগ্রহীদের ধারণা দেওয়াই এ ধরনের সেশনের মূল উদ্দেশ্য

প্রতিষ্ঠানটি অস্ট্রেলিয়ার বিভিন্ন ধরনের ভিসা ও অভিবাসনসংক্রান্ত আইনি সেবা দিয়ে থাকে। এর মধ্যে রয়েছে স্টুডেন্ট ভিসা, স্কিলড মাইগ্রেশন, নিয়োগকর্তার স্পনসরশিপভিত্তিক ভিসা, পার্টনার ও ফ্যামিলি ভিসা, ব্যবসায়িক ভিসা, প্রোটেকশন ভিসা এবং অস্ট্রেলিয়ার নাগরিকত্ব সংক্রান্ত সহায়তা।

প্রতিষ্ঠানটি জানায়, তারা দীর্ঘদিন ধরে অস্ট্রেলিয়ার অভিবাসন আইন ও ভিসাসংক্রান্ত বিষয়ে কাজ করছে। তাদের সেবার মধ্যে ভিসার আবেদন প্রস্তুত, প্রয়োজনীয় নথিপত্র পর্যালোচনা, অভিবাসন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ এবং প্রযোজ্য ক্ষেত্রে আপিল বা বিচারিক পর্যালোচনায় আইনি সহায়তা অন্তর্ভুক্ত।

ঢাকায় যোগাযোগ

প্রচারপত্রে দেওয়া তথ্য অনুযায়ী, ঢাকায় এ সফরের যোগাযোগের দায়িত্বে রয়েছেন নয়ন আহমেদ।

সফরের তারিখ: ৪–৮ নভেম্বর ২০২৬, ঢাকা অফিসের যোগাযোগ:+880 1719 250 814

অস্ট্রেলিয়ায় অভিবাসন বিষয়ে আগ্রহীদের সেশনের সময়সূচি, অংশগ্রহণের নিয়ম, পরামর্শের ধরন এবং সম্ভাব্য ফি সম্পর্কে আগেই যোগাযোগ করে নিশ্চিত হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

অফিসিয়াল ওয়েবসাইট: www.parishpatience.com.au

বিজ্ঞাপনবিজ্ঞাপন

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *