মূল কনটেন্টে যান
সোশ্যাল মিডিয়ায় যুক্ত থাকুন
ব্রেকিং
পিছিয়ে থেকেও ব্রাজিলে লুলার বিস্ময়কর বিজয়, চতুর্থবার প্রেসিডেন্ট: মোদিসহ বিশ্বনেতাদের অভিনন্দন◆ইরানে হামলার হুমকি থেকে সরে এলেন ট্রাম্প◆যাত্রা শুরু ওয়েস্টার্ন সিডনি আন্তর্জাতিক বিমানবন্দরের, আজ উড়ছে প্রথম বাণিজ্যিক ও কাল থেকে আন্তর্জাতিক ফ্লাইট◆ফের ডিভি লটারি, তালিকায় নেই বাংলাদেশ◆৩০ অক্টোবর চালু হচ্ছে সিডনির নতুন মেট্রো◆তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ১৬ : বিধ্বস্ত ৩ শতাধিক বাড়িঘর◆পিছিয়ে থেকেও ব্রাজিলে লুলার বিস্ময়কর বিজয়, চতুর্থবার প্রেসিডেন্ট: মোদিসহ বিশ্বনেতাদের অভিনন্দন◆ইরানে হামলার হুমকি থেকে সরে এলেন ট্রাম্প◆যাত্রা শুরু ওয়েস্টার্ন সিডনি আন্তর্জাতিক বিমানবন্দরের, আজ উড়ছে প্রথম বাণিজ্যিক ও কাল থেকে আন্তর্জাতিক ফ্লাইট◆ফের ডিভি লটারি, তালিকায় নেই বাংলাদেশ◆৩০ অক্টোবর চালু হচ্ছে সিডনির নতুন মেট্রো◆তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ১৬ : বিধ্বস্ত ৩ শতাধিক বাড়িঘর◆
আন্তর্জাতিক

গাড়িচাপায় হত্যাচেষ্টা : শেষ পর্যন্ত দুই পা-ই হারালেন অস্ট্রেলিয় এমপি হেলেন হেইনস

ডেস্ক রিপোর্ট ৫ দিন আগে বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ৩৫১৯ বার পঠিত
স্বামীর সঙ্গে হেলেন হেইনস

অস্ট্রেলিয়ায় এ ধরণের ঘটনা বিরল বিধায় বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি করেছে এই ঘটনাটি।

গাড়িচাপায় গুরুতর আহত হওয়ার পর শেষ পর্যন্ত দুই পা-ই হারালেন অস্ট্রেলিয়ার স্বতন্ত্র সংসদ সদস্য হেলেন হেইনস। সোমবার দেশটির ভিক্টোরিয়া রাজ্যের ওয়াঙ্গারাট্টা শহরে নিজের নির্বাচনী কার্যালয়ের বাইরে একটি গাড়ি তাঁকে ধাক্কা দেয়। ঘটনাটিকে পরিকল্পিত হামলা বলে সন্দেহ করছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত ৪৩ বছর বয়সী ব্রেন্ডান নিউগেন্টের বিরুদ্ধে একাধিক অভিযোগ আনা হয়েছে।

বুধবার মেলবোর্নে চিকিৎসাধীন হেলেনের শারীরিক অবস্থা নিয়ে সংবাদ সম্মেলনে তাঁর স্বামী ফিল হেইনস জানান, ভয়াবহ এ ঘটনায় তাঁর স্ত্রী গুরুতর আহত হয়েছেন। তবে তাঁর হৃদ্‌যন্ত্র ও মানসিক অবস্থা ভালো রয়েছে। সবচেয়ে বড় স্বস্তি হলো, তিনি বেঁচে আছেন।

ফিল হেইনস বলেন, তাঁর স্ত্রীর সুস্থ হয়ে ওঠার পথ দীর্ঘ ও কঠিন হবে। তবে হেলেন একজন দৃঢ়চেতা মানুষ এবং পরিবার ও স্বজনদের ভালোবাসা ও সহযোগিতা নিয়ে তিনি সেরে ওঠার সর্বোচ্চ চেষ্টা করবেন বলে আশা করছেন তাঁরা। এ সময় তিনি চিকিৎসক ও হাসপাতালের কর্মীদের পাশাপাশি অস্ট্রেলিয়া ও বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যাঁরা হেলেনের খোঁজখবর নিয়েছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানান। হেলেনের প্রতি সমর্থন জানাতে আগ্রহীদের শিশু অধিকারবিষয়ক সংস্থা সেভ দ্য চিলড্রেনে অনুদান দেওয়ার আহ্বানও জানান তিনি।

ঘটনার পর হেলেনকে হাসপাতালে নেওয়া হলে অস্ত্রোপচার করা হয় এবং তাঁর একটি পা কেটে ফেলতে হয়। বুধবার সকালে তাঁর অন্য পাটিও কেটে ফেলতে হয়েছে বলে জানান স্বামী ফিল।

এদিকে, এ ঘটনায় অভিযুক্ত ব্রেন্ডান নিউগেন্ট বুধবার প্রথমবারের মতো স্থানীয় আদালতে হাজির হন। তাঁর বিরুদ্ধে বিপজ্জনকভাবে গাড়ি চালিয়ে গুরুতর আহত করা, ইচ্ছাকৃতভাবে গুরুতর আঘাত করা এবং কমনওয়েলথের একজন সরকারি কর্মকর্তার ক্ষতি করার তিনটি অভিযোগ আনা হয়েছে। পুলিশ জানিয়েছে, তাঁর বিরুদ্ধে হত্যাচেষ্টাসহ আরও অভিযোগ আনার বিষয়টি বিবেচনায় রয়েছে।

আদালতে নিউগেন্টের আইনজীবী জানান, তাঁর মক্কেলের মানসিক স্বাস্থ্য নিয়ে উদ্বেগ রয়েছে। আদালতে আরও বলা হয়, নিউগেন্টের ইডিওপ্যাথিক ট্রান্সভার্স মায়েলাইটিস নামে একটি বিরল স্নায়বিক রোগ রয়েছে, যাতে মেরুরজ্জুতে প্রদাহ দেখা দেয়। তবে তাঁর স্বাস্থ্যগত অবস্থা ও হামলার মধ্যে কোনো সম্পর্ক রয়েছে কি না, তা এখনো নিশ্চিত নয়। তিনি জামিনের আবেদন করেননি। আগামী ফেব্রুয়ারিতে তাঁকে আবার আদালতে হাজির হতে হবে। আদালতের নথিতে তাঁর বিরুদ্ধে গাঁজা চাষ ও রাখার অভিযোগও রয়েছে।

ভিক্টোরিয়া পুলিশের কমিশনার মাইক বুশ বলেছেন, ঘটনাটিকে পরিকল্পিত হামলা হিসেবে ধরে তদন্ত চলছে। তবে এর পেছনে কী উদ্দেশ্য ছিল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্তে অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশও সহায়তা করছে। হামলাকারীর সঙ্গে হেলেনের ব্যক্তিগত কোনো সম্পর্ক ছিল কি না, পাশাপাশি মাদক গ্রহণ বা ওষুধের প্রভাব ঘটনায় ভূমিকা রেখেছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের ভাষ্য অনুযায়ী, ঘটনার আগে নিউগেন্ট তাঁদের নজরদারিতে ছিলেন না এবং হেলেনের ওপর হামলার কোনো পূর্বাভাস বা হুমকির তথ্যও ছিল না।

ঘটনাটি ঘটে সোমবার স্থানীয় সময় বিকেল ৩টা ৩৫ মিনিটের দিকে। ওয়াঙ্গারাট্টায় নিজের নির্বাচনী কার্যালয়ের বাইরে থাকা হেলেনকে গাড়ি দিয়ে ধাক্কা দেওয়ার পর আশপাশের লোকজন অভিযুক্তকে গাড়ি থেকে বের করে আটক করেন। ঘটনাস্থলে প্রথমদিকে সাহায্য করতে এগিয়ে আসা জ্যাকব ও জ্যাকি ইভান্স জানান, গুরুতর আহত অবস্থায় পড়ে থাকা হেলেন তাঁদের সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন। জ্যাকব নিজের গাড়িতে থাকা চিকিৎসা সরঞ্জামের টুর্নিকেট ব্যবহার করে হেলেনের একটি পায়ের রক্তক্ষরণ নিয়ন্ত্রণে সাহায্য করেন।

ভিক্টোরিয়া রাজ্যের ইন্ডি আসন থেকে ২০১৯ সালে প্রথম নির্বাচিত হন হেলেন হেইনস। অস্ট্রেলিয়ায় রাজনৈতিক সহিংসতা তুলনামূলক বিরল হওয়ায় এ ঘটনায় দেশটির রাজনৈতিক অঙ্গন ও ওয়াঙ্গারাট্টার স্থানীয় বাসিন্দাদের মধ্যে শোক ও উদ্বেগ তৈরি হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তাঁর প্রতি সমর্থন জানিয়েছেন।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেন, ঘটনার পর থেকে তিনি হেলেনের স্বামীর সঙ্গে কয়েকবার কথা বলেছেন। দেশটির জাতীয় সম্প্রচারমাধ্যম এবিসিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি নারী রাজনীতিকদের বিরুদ্ধে হুমকি ও আক্রমণের ভিন্নধর্মী প্রকৃতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। বিশেষ করে ধর্ষণের হুমকিসহ নানা ধরনের বিদ্বেষ ও আগ্রাসনের শিকার হওয়ার বিষয়টি তুলে ধরেন তিনি।

এ ঘটনায় দেশটির সংসদ সদস্যদের নিরাপত্তাব্যবস্থা নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে। অস্ট্রেলিয়ার ২২৬ জন ফেডারেল সংসদ সদস্যের প্রত্যেককে সার্বক্ষণিক ব্যক্তিগত নিরাপত্তা দিতে বিপুলসংখ্যক কর্মী প্রয়োজন হবে বলে জানিয়েছে ফেডারেল পুলিশ। বর্তমানে সংসদ সদস্যের দায়িত্ব ও তাঁর প্রতি হুমকির মাত্রা বিবেচনা করে ব্যক্তিগত নিরাপত্তার প্রয়োজন নির্ধারণ করা হয়।

অস্ট্রেলিয়ার গভর্নর জেনারেল স্যাম মোস্টিন ঘটনাটিকে সমাজের জন্য আত্মসমালোচনার মুহূর্ত হিসেবে বর্ণনা করেছেন। তাঁর মতে, এ ধরনের ঘটনার পর মানুষের উচিত সহমর্মিতা, শালীনতা ও মানবিকতার চর্চাকে আরও জোরদার করা।

বিজ্ঞাপনবিজ্ঞাপন

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *