মূল কনটেন্টে যান
সোশ্যাল মিডিয়ায় যুক্ত থাকুন
ব্রেকিং
পিছিয়ে থেকেও ব্রাজিলে লুলার বিস্ময়কর বিজয়, চতুর্থবার প্রেসিডেন্ট: মোদিসহ বিশ্বনেতাদের অভিনন্দন◆ইরানে হামলার হুমকি থেকে সরে এলেন ট্রাম্প◆যাত্রা শুরু ওয়েস্টার্ন সিডনি আন্তর্জাতিক বিমানবন্দরের, আজ উড়ছে প্রথম বাণিজ্যিক ও কাল থেকে আন্তর্জাতিক ফ্লাইট◆ফের ডিভি লটারি, তালিকায় নেই বাংলাদেশ◆৩০ অক্টোবর চালু হচ্ছে সিডনির নতুন মেট্রো◆তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ১৬ : বিধ্বস্ত ৩ শতাধিক বাড়িঘর◆পিছিয়ে থেকেও ব্রাজিলে লুলার বিস্ময়কর বিজয়, চতুর্থবার প্রেসিডেন্ট: মোদিসহ বিশ্বনেতাদের অভিনন্দন◆ইরানে হামলার হুমকি থেকে সরে এলেন ট্রাম্প◆যাত্রা শুরু ওয়েস্টার্ন সিডনি আন্তর্জাতিক বিমানবন্দরের, আজ উড়ছে প্রথম বাণিজ্যিক ও কাল থেকে আন্তর্জাতিক ফ্লাইট◆ফের ডিভি লটারি, তালিকায় নেই বাংলাদেশ◆৩০ অক্টোবর চালু হচ্ছে সিডনির নতুন মেট্রো◆তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ১৬ : বিধ্বস্ত ৩ শতাধিক বাড়িঘর◆
জাতীয়

প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরার চেষ্টা, ভিডিও ভাইরাল হওয়ার পর রাজশাহীর বিভাগীয় কমিশনার ওএসডি

স্টাফ রিপোর্টার ৫ দিন আগে বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ৩৩১২ বার পঠিত

রাজশাহীর বিমানবন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিদায় জানানোর সময় তাঁকে জড়িয়ে ধরার চেষ্টা করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর রাজশাহীর বিভাগীয় কমিশনার ইউসুফ আলীকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। মঙ্গলবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়। তবে প্রজ্ঞাপনে তাঁকে প্রত্যাহারের কোনো কারণ উল্লেখ করা হয়নি।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব জেতী প্রু স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

বিভাগীয় কমিশনারের কার্যালয় সূত্রে জানা গেছে, প্রজ্ঞাপন পাওয়ার পর ইউসুফ আলী তাঁর দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে সংক্ষিপ্ত বৈঠক করেন। পরে রাত ১১টার দিকে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) রেজাউল আলম সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করে তিনি রাজশাহী ত্যাগ করেন।

মঙ্গলবার রাজশাহী সফর করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সন্ধ্যায় হজরত শাহ মখদুম (র.) বিমানবন্দরে তাঁকে বিদায় জানানোর সময় বিভাগীয় কমিশনারের আচরণের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ১৪ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, বিমানবন্দরে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা পুলিশ ও প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে হাত মেলাচ্ছিলেন প্রধানমন্ত্রী। এ সময় ইউসুফ আলীর দিকে হাত বাড়ালে তিনি এক ধাপ এগিয়ে হাত মেলান এবং অন্য হাত প্রধানমন্ত্রীর পেছনে নিয়ে যান। ভিডিও দেখে তাঁকে প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরার চেষ্টা করতে দেখা গেছে বলে ধারণা করা হচ্ছে।

এ সময় প্রধানমন্ত্রী কিছুটা পিছিয়ে গিয়ে তাঁকে বাধা দেন এবং লাইনে দাঁড়ানোর পরামর্শ দেন বলে ভিডিওতে দেখা যায়।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিভাগীয় কমিশনারের আচরণ নিয়ে সমালোচনা শুরু হয়। বুধবার সকালে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজশাহী মহানগরের আহ্বায়ক মোবাশ্বের আলীও তাঁর ফেসবুক পোস্টে দাবি করেন, প্রটোকল ভেঙে প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে গিয়ে বিভাগীয় কমিশনার ওএসডি হয়েছেন।

তবে ভিডিওতে দেখা ঘটনা এবং ইউসুফ আলীকে প্রত্যাহারের সিদ্ধান্তের মধ্যে সরাসরি কোনো সম্পর্ক রয়েছে কি না, তা সরকারি প্রজ্ঞাপনে নিশ্চিত করা হয়নি। এ বিষয়ে তাঁর বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া পাওয়া যায়নি।

বিজ্ঞাপনবিজ্ঞাপন

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *