মূল কনটেন্টে যান
সোশ্যাল মিডিয়ায় যুক্ত থাকুন
ব্রেকিং
পিছিয়ে থেকেও ব্রাজিলে লুলার বিস্ময়কর বিজয়, চতুর্থবার প্রেসিডেন্ট: মোদিসহ বিশ্বনেতাদের অভিনন্দন◆ইরানে হামলার হুমকি থেকে সরে এলেন ট্রাম্প◆যাত্রা শুরু ওয়েস্টার্ন সিডনি আন্তর্জাতিক বিমানবন্দরের, আজ উড়ছে প্রথম বাণিজ্যিক ও কাল থেকে আন্তর্জাতিক ফ্লাইট◆ফের ডিভি লটারি, তালিকায় নেই বাংলাদেশ◆৩০ অক্টোবর চালু হচ্ছে সিডনির নতুন মেট্রো◆তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ১৬ : বিধ্বস্ত ৩ শতাধিক বাড়িঘর◆পিছিয়ে থেকেও ব্রাজিলে লুলার বিস্ময়কর বিজয়, চতুর্থবার প্রেসিডেন্ট: মোদিসহ বিশ্বনেতাদের অভিনন্দন◆ইরানে হামলার হুমকি থেকে সরে এলেন ট্রাম্প◆যাত্রা শুরু ওয়েস্টার্ন সিডনি আন্তর্জাতিক বিমানবন্দরের, আজ উড়ছে প্রথম বাণিজ্যিক ও কাল থেকে আন্তর্জাতিক ফ্লাইট◆ফের ডিভি লটারি, তালিকায় নেই বাংলাদেশ◆৩০ অক্টোবর চালু হচ্ছে সিডনির নতুন মেট্রো◆তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ১৬ : বিধ্বস্ত ৩ শতাধিক বাড়িঘর◆
রাজনীতি

৪৫তম বিসিএসের গেজেটে বাদ পড়ায় অনশন, ছাত্রলীগ সন্দেহে চার বঞ্চিতকে পুলিশে দিলেন ছাত্রদল নেতা

স্টাফ রিপোর্টার ৩ দিন আগে শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ২৬২২ বার পঠিত
bcs onshon

৪৫তম বিসিএসে গেজেট থেকে বাদ পড়ার প্রতিবাদে অনশন কর্মসূচিতে বসেছিলেন কয়েকজন চাকরিপ্রত্যাশী। তাঁদের মধ্য থেকে নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে চারজনকে পুলিশের হাতে তুলে দিয়েছেন ছাত্রদলের এক নেতা। বৃহস্পতিবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশের ভাষ্যমতে, আটক চারজন হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হল শাখা ছাত্রলীগের সাবেক সহসম্পাদক ফেরদৌস খান, অমর একুশে হল শাখার সাবেক সহসভাপতি একরাম গাজী হৃদয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের আশরাফুল হক হল শাখা ছাত্রলীগের উপসাধারণ সম্পাদক হাবিবুল ইসলাম এবং একই হল শাখার শিক্ষা ও পাঠচক্র সম্পাদক মনিরুজ্জামান মনির।

ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন শাওন বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে তাঁদের পুলিশের হাতে তুলে দেন। তিনি গণমাধ্যমকে বলেন, নিষিদ্ধ ছাত্রলীগের চার নেতা রাজু ভাস্কর্যে অনশন করছেন জানতে পেরে তিনি তাঁদের ধরে পুলিশের কাছে সোপর্দ করেন।

৪৫তম বিসিএসে গেজেটবঞ্চিতদের এই অনশন কর্মসূচি শুরু হয়েছিল বৃহস্পতিবার বিকেলে। দীর্ঘ প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নেওয়ার পরও গেজেট থেকে বাদ পড়ার প্রতিবাদে তাঁদের এই কর্মসূচি ছিল। এমন পরিস্থিতিতে নিজেদের দাবি আদায়ের আশায় অনশনে বসা চার চাকরিপ্রত্যাশীকে ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে পুলিশের হাতে তুলে দেওয়ার ঘটনা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তবে তাঁদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে—এমন কোনো তথ্য পাওয়া যায়নি।

নীলক্ষেত পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক কামাল উদ্দিন বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের মাধ্যমে পুলিশ ঘটনাস্থলে যায়। আটক চারজন নিষিদ্ধ ছাত্রলীগের পদধারী নেতা বলে নিশ্চিত হওয়ার পর জিজ্ঞাসাবাদের জন্য তাঁদের শাহবাগ থানায় নেওয়া হয়েছে। যাচাই-বাছাই শেষে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপনবিজ্ঞাপন

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *