মূল কনটেন্টে যান
সোশ্যাল মিডিয়ায় যুক্ত থাকুন
ব্রেকিং
পিছিয়ে থেকেও ব্রাজিলে লুলার বিস্ময়কর বিজয়, চতুর্থবার প্রেসিডেন্ট: মোদিসহ বিশ্বনেতাদের অভিনন্দন◆ইরানে হামলার হুমকি থেকে সরে এলেন ট্রাম্প◆যাত্রা শুরু ওয়েস্টার্ন সিডনি আন্তর্জাতিক বিমানবন্দরের, আজ উড়ছে প্রথম বাণিজ্যিক ও কাল থেকে আন্তর্জাতিক ফ্লাইট◆ফের ডিভি লটারি, তালিকায় নেই বাংলাদেশ◆৩০ অক্টোবর চালু হচ্ছে সিডনির নতুন মেট্রো◆তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ১৬ : বিধ্বস্ত ৩ শতাধিক বাড়িঘর◆পিছিয়ে থেকেও ব্রাজিলে লুলার বিস্ময়কর বিজয়, চতুর্থবার প্রেসিডেন্ট: মোদিসহ বিশ্বনেতাদের অভিনন্দন◆ইরানে হামলার হুমকি থেকে সরে এলেন ট্রাম্প◆যাত্রা শুরু ওয়েস্টার্ন সিডনি আন্তর্জাতিক বিমানবন্দরের, আজ উড়ছে প্রথম বাণিজ্যিক ও কাল থেকে আন্তর্জাতিক ফ্লাইট◆ফের ডিভি লটারি, তালিকায় নেই বাংলাদেশ◆৩০ অক্টোবর চালু হচ্ছে সিডনির নতুন মেট্রো◆তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ১৬ : বিধ্বস্ত ৩ শতাধিক বাড়িঘর◆
রাজনীতি

এনসিপিতে পদ-পদবি পুনর্বিন্যাস, গুরুত্বপূর্ণ দায়িত্বে একাধিক নেতা

স্টাফ রিপোর্টার ৩ দিন আগে শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ২০৭০ বার পঠিত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটিতে পদ-পদবি পুনর্বিন্যাস করা হয়েছে। নতুন বিন্যাসে কয়েকজন নেতাকে পদোন্নতি দেওয়া হয়েছে এবং আগের কমিটির কয়েকটি পদ বিলুপ্ত করা হয়েছে।

পুনর্বিন্যাসে দলের সাবেক প্রধান সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারীকে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। দক্ষিণাঞ্চলের সাবেক প্রধান সংগঠক হাসনাত আবদুল্লাহকেও একই পদে দায়িত্ব দেওয়া হয়েছে। উত্তরাঞ্চলের সাবেক প্রধান সংগঠক সারজিস আলম এবং সাবেক মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে করা হয়েছে জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব।

এ ছাড়া সামান্তা শারমিন, আরিফুল ইসলাম আদীব ও আবদুল হান্নান মাসুদকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। নাহিদা সারওয়ার নিভাকে দেওয়া হয়েছে যুগ্ম সদস্যসচিবের দায়িত্ব।

নতুন কাঠামোয় দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের পদ অপরিবর্তিত রয়েছে। পুনর্গঠিত কমিটিতে মোট সদস্য ১৯৫ জন। এতে ২৪ জন যুগ্ম আহ্বায়ক, ছয়জন যুগ্ম সদস্যসচিব, ৩২টি সম্পাদকীয় পদ, ১৯ জন সহসম্পাদক এবং ৫৮ জন সদস্য রয়েছেন।

পুনর্বিন্যাসের অংশ হিসেবে প্রধান সমন্বয়কারী, উত্তর ও দক্ষিণের প্রধান সংগঠক, মুখপাত্র, জ্যেষ্ঠ যুগ্ম প্রধান সমন্বয়কারী, সংগঠক এবং যুগ্ম প্রধান সমন্বয়কারীর পদ বিলুপ্ত করা হয়েছে।

২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি এনসিপি আত্মপ্রকাশ করে। দলটির আগের কেন্দ্রীয় কমিটিতে সদস্য ছিলেন ২১৭ জন। নতুন বিন্যাসে সাংগঠনিক কাঠামো পুনর্বিন্যাসের পাশাপাশি নেতাদের দায়িত্বেও পরিবর্তন আনা হয়েছে।

বিজ্ঞাপনবিজ্ঞাপন

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *