মূল কনটেন্টে যান
সোশ্যাল মিডিয়ায় যুক্ত থাকুন
ব্রেকিং
পিছিয়ে থেকেও ব্রাজিলে লুলার বিস্ময়কর বিজয়, চতুর্থবার প্রেসিডেন্ট: মোদিসহ বিশ্বনেতাদের অভিনন্দন◆ইরানে হামলার হুমকি থেকে সরে এলেন ট্রাম্প◆যাত্রা শুরু ওয়েস্টার্ন সিডনি আন্তর্জাতিক বিমানবন্দরের, আজ উড়ছে প্রথম বাণিজ্যিক ও কাল থেকে আন্তর্জাতিক ফ্লাইট◆ফের ডিভি লটারি, তালিকায় নেই বাংলাদেশ◆৩০ অক্টোবর চালু হচ্ছে সিডনির নতুন মেট্রো◆তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ১৬ : বিধ্বস্ত ৩ শতাধিক বাড়িঘর◆পিছিয়ে থেকেও ব্রাজিলে লুলার বিস্ময়কর বিজয়, চতুর্থবার প্রেসিডেন্ট: মোদিসহ বিশ্বনেতাদের অভিনন্দন◆ইরানে হামলার হুমকি থেকে সরে এলেন ট্রাম্প◆যাত্রা শুরু ওয়েস্টার্ন সিডনি আন্তর্জাতিক বিমানবন্দরের, আজ উড়ছে প্রথম বাণিজ্যিক ও কাল থেকে আন্তর্জাতিক ফ্লাইট◆ফের ডিভি লটারি, তালিকায় নেই বাংলাদেশ◆৩০ অক্টোবর চালু হচ্ছে সিডনির নতুন মেট্রো◆তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ১৬ : বিধ্বস্ত ৩ শতাধিক বাড়িঘর◆
আন্তর্জাতিক

তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ১৬ : বিধ্বস্ত ৩ শতাধিক বাড়িঘর

ডেস্ক রিপোর্ট ৩ দিন আগে শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ২৩৪৬ বার পঠিত
tibet earthquake

চীনের তিব্বত অঞ্চলে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৬ জন নিহত ও শতাধিক লোক আহত হয়েছেন। বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১০টা ৩৩ মিনিটে উত্তর তিব্বতের নাগকু এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে। এতে অন্তত ৩৩৯টি বাড়ি ধসে পড়েছে। ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চলছে।

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নাগকু শহরের উত্তরাঞ্চলের একটি দুর্গম ও জনবিরল এলাকায়। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল প্রায় ১০ থেকে ১৮ কিলোমিটার। ভূমিকম্পের পর আশপাশের এলাকায় কয়েক শ ছোট কম্পন অনুভূত হয়েছে। এতে যোগাযোগব্যবস্থায় বিঘ্ন ঘটেছে এবং পাথরধসের কারণে একটি জাতীয় মহাসড়কের অংশ বন্ধ হয়ে যায়।

উদ্ধারকাজে পুলিশ ও জরুরি বিভাগের সদস্যদের পাশাপাশি স্থানীয় কর্মীদের মোতায়েন করা হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকা থেকে ১২ হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। গৃহহীনদের জন্য তাঁবু, অস্থায়ী আবাসন, বিছানা ও শীতবস্ত্র পাঠানো হয়েছে।

উচ্চভূমির দুর্গম এলাকায় ভূমিকম্পের কারণে উদ্ধারকাজে বাড়তি চ্যালেঞ্জ তৈরি হয়েছে। সামনে কয়েক দিন থেমে থেমে তুষারপাতের পূর্বাভাস থাকায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রম আরও কঠিন হয়ে উঠতে পারে। পরিস্থিতি মোকাবিলায় কর্তৃপক্ষ উদ্ধার তৎপরতা অব্যাহত রেখেছে।

বিজ্ঞাপনবিজ্ঞাপন

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *