মূল কনটেন্টে যান
সোশ্যাল মিডিয়ায় যুক্ত থাকুন
ব্রেকিং
পিছিয়ে থেকেও ব্রাজিলে লুলার বিস্ময়কর বিজয়, চতুর্থবার প্রেসিডেন্ট: মোদিসহ বিশ্বনেতাদের অভিনন্দন◆ইরানে হামলার হুমকি থেকে সরে এলেন ট্রাম্প◆যাত্রা শুরু ওয়েস্টার্ন সিডনি আন্তর্জাতিক বিমানবন্দরের, আজ উড়ছে প্রথম বাণিজ্যিক ও কাল থেকে আন্তর্জাতিক ফ্লাইট◆ফের ডিভি লটারি, তালিকায় নেই বাংলাদেশ◆৩০ অক্টোবর চালু হচ্ছে সিডনির নতুন মেট্রো◆তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ১৬ : বিধ্বস্ত ৩ শতাধিক বাড়িঘর◆পিছিয়ে থেকেও ব্রাজিলে লুলার বিস্ময়কর বিজয়, চতুর্থবার প্রেসিডেন্ট: মোদিসহ বিশ্বনেতাদের অভিনন্দন◆ইরানে হামলার হুমকি থেকে সরে এলেন ট্রাম্প◆যাত্রা শুরু ওয়েস্টার্ন সিডনি আন্তর্জাতিক বিমানবন্দরের, আজ উড়ছে প্রথম বাণিজ্যিক ও কাল থেকে আন্তর্জাতিক ফ্লাইট◆ফের ডিভি লটারি, তালিকায় নেই বাংলাদেশ◆৩০ অক্টোবর চালু হচ্ছে সিডনির নতুন মেট্রো◆তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ১৬ : বিধ্বস্ত ৩ শতাধিক বাড়িঘর◆
বাংলাদেশ

১ নভেম্বর খুলছে সেন্ট মার্টিন, দিনে যেতে পারবেন সাড়ে ৩ হাজার পর্যটক

স্টাফ রিপোর্টার ১ দিন আগে রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ১৭৯৪ বার পঠিত

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্ট মার্টিন। এবার ভ্রমণের সুযোগ থাকছে সাড়ে চার মাস, চলবে ২০২৭ সালের ১৫ মার্চ পর্যন্ত। একই সঙ্গে দ্বীপে দৈনিক পর্যটক প্রবেশের সীমা বাড়িয়ে সর্বোচ্চ সাড়ে তিন হাজার নির্ধারণ করেছে সরকার। আগে প্রতিদিন সর্বোচ্চ দুই হাজার পর্যটক যাওয়ার অনুমতি ছিল।

রোববার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের এক চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়। নির্দেশনা অনুযায়ী, কক্সবাজারের নুনিয়ারছড়া ঘাট থেকে কেবল অনুমোদিত পর্যটকবাহী জাহাজ দ্বীপে চলাচল করতে পারবে। এ জন্য সংশ্লিষ্ট নৌযান মালিকদের প্রয়োজনীয় সরকারি অনুমোদন নিতে হবে।

দ্বীপে ভ্রমণের জন্য প্রত্যেক পর্যটককে ১০০ টাকা করে পরিবেশ সংরক্ষণ ফি দিতে হবে। পর্যটকদের বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের অনুমোদিত ওয়েব পোর্টালের মাধ্যমে অনলাইনে টিকিট কিনতে হবে। টিকিটের সঙ্গে ট্রাভেল পাস ও কিউআর কোড থাকবে। কিউআর কোড ছাড়া টিকিট অবৈধ বলে গণ্য হবে।

তবে ভ্রমণের ক্ষেত্রে আগের পরিবেশ সংরক্ষণবিষয়ক বিধিনিষেধ বহাল থাকছে। নভেম্বর মাসে পর্যটকেরা শুধু দিনের বেলায় দ্বীপে ঘুরতে পারবেন; রাতযাপনের অনুমতি থাকবে না। পরবর্তী সময়ে রাতযাপনের সুযোগ থাকবে। রাতে সৈকতে আলো জ্বালানো, উচ্চ শব্দ সৃষ্টি ও বারবিকিউ পার্টি করা নিষিদ্ধ থাকবে।

দ্বীপের জীববৈচিত্র্য রক্ষায় কেয়াবনে প্রবেশ, কেয়া ফল সংগ্রহ বা বিক্রি এবং সামুদ্রিক কাছিম, পাখি, প্রবাল, রাজকাঁকড়া ও শামুক-ঝিনুকের ক্ষতি করা যাবে না। সৈকতে মোটরসাইকেল, সি-বাইকসহ মোটরচালিত যানবাহন চলাচলও নিষিদ্ধ। পাশাপাশি পলিথিন ও একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বহন বা ব্যবহার করা যাবে না। পর্যটকদের প্লাস্টিকের বোতলের পরিবর্তে নিজস্ব পানির ফ্লাস্ক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

গত ১২ অক্টোবর পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত আন্তমন্ত্রণালয় সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। পরিবেশ সংরক্ষণ ও পর্যটনের মধ্যে ভারসাম্য রাখতে পর্যটকের সংখ্যা এবং দ্বীপে চলাচল নিয়ন্ত্রণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

নির্ধারিত ১৩৫ দিনের পুরো মৌসুমে প্রতিদিন সর্বোচ্চ সাড়ে তিন হাজার পর্যটক গেলে মোট ভ্রমণকারীর সংখ্যা দাঁড়াবে ৪ লাখ ৭২ হাজার ৫০০। সে হিসাবে পরিবেশ সংরক্ষণ ফি থেকে সম্ভাব্য আয় হতে পারে ৪ কোটি ৭২ লাখ ৫০ হাজার টাকা।

বিজ্ঞাপনবিজ্ঞাপন

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *