মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের জেরে ইরানের হামলায় ক্ষয়ক্ষতি বা অন্যান্য ঘটনার ছবি প্রকাশ করলে ‘জরিমানা, কারাদ- ও নির্বাসন’ দেওয়া হতে পারে বলে সতর্ক করেছে সংযুক্ত আরব আমিরাত। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া একটি পোস্টে নিজ দেশের নাগরিকদের এ বিষয়ে সতর্ক করেছে ইরানে অবস্থিত ব্রিটিশ দূতাবাস। ব্রিটিশ দূতাবাস জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ ঘটনাস্থল বা প্রজেক্টাইলের ক্ষতির পাশাপাশি সরকারি ভবন ও কূটনৈতিক মিশনের ছবি তোলা, পোস্ট করা বা শেয়ার করার ব্যাপারে সতর্ক করেছে। দূতাবাস সতর্ক করেছে যে, ব্রিটিশ নাগরিকরা সংযুক্ত আরব আমিরাতের আইনের আওতাধীন এবং লঙ্ঘনের ফলে তাদের জরিমানা, কারাদ- বা নির্বাসন হতে পারে। জানা গেছে, সম্প্রতি শহরের উপর দিয়ে যাওয়া ইরানি ক্ষেপণাস্ত্রের ছবি তোলার অভিযোগে দুবাইতে ৬০ বছর বয়সী এক ব্রিটিশ নাগরিকের বিরুদ্ধে সাইবার-অপরাধ আইনে অভিযোগ আনা হয়েছে।