শপথ শেষে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে অভিবাদন জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-- ছবি : সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো রাজ্যটিতে সরকার গঠন করল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। একই সঙ্গে নতুন মন্ত্রিসভার সদস্যরাও শপথ গ্রহণ করেছেন। শনিবার স্থানীয় সময় বেলা ১১টায় ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ অনুষ্ঠান শুরু হয়। বাংলাদেশ সময় দুপুর ১২টার কিছু পর রাজ্যপালের উপস্থিতিতে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন শুভেন্দু অধিকারী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, এনডিএ জোটশাসিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং বিজেপির শীর্ষ নেতারা। রাজ্যপাল আর এন রবি শুভেন্দুকে পদ ও গোপনীয়তার শপথবাক্য পাঠ করান।

নতুন মন্ত্রিসভায় শপথ নিয়েছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, ক্ষুদিরাম টুডু এবং নিসিথ প্রামাণিক। ২৯৪ সদস্যের বিধানসভায় বিজেপি ২০৭টি আসনে জয় পেয়ে রাজ্যে দীর্ঘ ১৫ বছরের তৃণমূল কংগ্রেস সরকারের শাসনের অবসান ঘটিয়েছে। গত ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় পশ্চিমবঙ্গে। নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস টানা চতুর্থবার জয় পাওয়ার আশা প্রকাশ করলেও ফল ঘোষণার পর বিজেপি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠনের পথ সুগম করে।

শেখ হাসিনার শুভেচ্ছা ও অভিনন্দন

বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা এক অভিনন্দন 

বার্তায় ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির প্রতিনিধিসহ  বিজয়ী 

সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। বার্তায় তিনি পশ্চিমবঙ্গ রাজ্য

 বিজেপির নেতা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে বিশেষভাবে অভিনন্দন জানিয়েছেন। পাশাপাশি

 বিজয়ী সকলেরউত্তরোত্তর সাফল্য এবং পশ্চিমবঙ্গসহ সমগ্রভারতের জনগণের সমৃদ্ধি ও 

কল্যাণ প্রত্যাশা করেন।