মূল কনটেন্টে যান
সোশ্যাল মিডিয়ায় যুক্ত থাকুন
ব্রেকিং
জালিয়াতির অভিযোগ: বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের পদ ছাড়লেন পুতুলহাটহাজারী ফিল্ড ফায়ারিংয়ে দুর্ঘটনা, ২ সেনাসদস্য নিহত : আইএসপিআরইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগঅস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে মৌসুমের শুরুতেই থাবা বসিয়েছে অস্বাভাবিক তীব্র গরমহরমুজে তেলবাহী সৌদি সুপারট্যাংকারে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, দুই নাবিক নিহত নেপাল-তিব্বতে বন্যায় নিহত ছাড়াল ১০০০, নিখোঁজ সাড়ে ৪ হাজারজালিয়াতির অভিযোগ: বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের পদ ছাড়লেন পুতুলহাটহাজারী ফিল্ড ফায়ারিংয়ে দুর্ঘটনা, ২ সেনাসদস্য নিহত : আইএসপিআরইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগঅস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে মৌসুমের শুরুতেই থাবা বসিয়েছে অস্বাভাবিক তীব্র গরমহরমুজে তেলবাহী সৌদি সুপারট্যাংকারে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, দুই নাবিক নিহত নেপাল-তিব্বতে বন্যায় নিহত ছাড়াল ১০০০, নিখোঁজ সাড়ে ৪ হাজার
বিবিধ খবর

নেতানিয়াহুকে নিয়ন্ত্রণে কঠোর হতে হয়: ডোনাল্ড ট্রাম্প

ডেস্ক রিপোর্ট ২ মাস আগে রবিবার, ২১ জুন ২০২৬ ১৬৬২ বার পঠিত

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে তার সম্পর্ক দৃঢ় এবং ভালো বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি মন্তব্য করেছেন যে, নেতানিয়াহুকে ‘মানসিকভাবে সুস্থ’ বা নিয়ন্ত্রণে রাখতে মাঝেমধ্যে তাকে বেশ কঠোর অবস্থান নিতে হয়।

মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস-এর সাংবাদিক মার্ক কাপুটোকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে ট্রাম্প এসব কথা বলেন। নেতানিয়াহুর সঙ্গে সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প জবাব দেন, “আমাদের সম্পর্ক ভালো এবং মজবুত। কিন্তু তাকে মানসিকভাবে সুস্থ রাখার জন্য মাঝেমধ্যে আমাদের কঠিন হতে হয়।

গত ২ মার্চ থেকে লেবাননে সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। এই অভিযান নিয়ে দুই নেতার মধ্যে সম্প্রতি উল্লেখযোগ্য টানাপোড়েন চলছে। প্রেসিডেন্ট ট্রাম্প একাধিকবার নেতানিয়াহুকে এই যুদ্ধ বন্ধ করার আহ্বান জানিয়েছেন, কিন্তু নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের অনুরোধে কর্ণপাত করছেন না। জানা গেছে, কয়েক দিন আগে এই ইস্যুতে তিনি নেতানিয়াহুকে কড়া ধমকও দিয়েছিলেন।

ইরান চুক্তি ও শর্ত: এদিকে যুক্তরাষ্ট্র সম্প্রতি ইরানের সঙ্গে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে। ওয়াশিংটন এই চুক্তিকে একটি স্থায়ী শান্তি চুক্তিতে রূপ দিতে চায়। তবে তেহরান স্পষ্ট শর্ত দিয়েছে—স্থায়ী শান্তি চুক্তির জন্য ইসরায়েলকে অবশ্যই লেবাননে হামলা বন্ধ করতে হবে।

প্রেসিডেন্ট ট্রাম্প নিজে লেবাননে যুদ্ধ বন্ধ করতে চান, কিন্তু নেতানিয়াহুর আন্তরিকতার অভাব ও অসহযোগিতার কারণে এখনও তা সম্ভব হয়নি। তবে ইসরায়েলকে লেবাননে হামলা থেকে বিরত রাখতে পারবেন কি না—এমন প্রশ্নের উত্তরে ট্রাম্প অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, “হ্যাঁ, আমি পারব। নেতানিয়াহু এবং ইসরায়েলের সরকারি কর্মকর্তারা আমাকে সম্মান করেন। আমি কোনো নির্দেশ দিলে তারা সেটা মেনে চলবে।”